/indian-express-bangla/media/media_files/Ek1mh73wFDPutf9F6SE8.jpg)
কী বললেন তিনি?
১১ বছরের শিল্পী জীবন, তাঁর ওপর এমন যে এমন আক্রমণ হতে পারে, লগ্নজিতা নিজেই কল্পনা করতে পারেননি। কিন্তু, তাঁর সঙ্গে এহেন কাণ্ড হয়েছে। মেদিনীপুরে ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেন। গায়িকা তার অভিযোগ পত্রে লিখেছেন, প্রকাশ্যে স্টেজে উঠে তাঁকে মেরে ফেলার মত হুমকি দেন সেই জনৈক ব্যক্তি। এমনকি, তাঁকে ভবিষ্যতের কথা ভেবেই এই অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিতে হয়েছে।
গায়িকা তাঁর মামলায় লেখেন, সাত নম্বর গান হিসেবে তিনি তাঁর অন্যতম পছন্দের গান দেবী চৌধুরানী ছবির, 'জাগো মা' - নিয়েই দর্শকদের সঙ্গে কথা বলছিলেন। আর, সেই সময়ই উক্ত ব্যক্তি, মেহবুব রাড্ডা মল্লিক, যিনি নাকি সেই স্কুলের মালিকদের একজন, তিনিই প্রকাশ্য স্টেজে উঠে শাসানি দেন গায়িকাকে। এই পরিপ্রেক্ষিতে কী বক্তব্য তাঁর?
গায়িকা সোজা সাপ্টা বলছেন, 'এই গান আমি গাইব না এটা তো হতে পারে না। ২৬ তারিখ আমার অনুষ্ঠান আছে। আমি আবার এই গান গাইব। আমি চাই না, আমায় কেউ স্টেজে মারতে উঠুক। আমি কাজ করতে গিয়েছি আমি মার খেতে যাইনি।" কিন্তু, অভিযোগ উঠছে আরও। তাঁরা নাকি দেরি করে গিয়েও অতিরিক্ত টাকা চেয়েছেন। যে কারণেই নাকি হুমকি পেয়েছেন তাঁরা। অভিযুক্ত এমনটাই দাবি করেছেন। এই প্রসঙ্গে লগ্নজিতার কী বক্তব্য?
Actor Sreenivasan: চলে গেলেন মালয়ালম সিনেমার কিংবদন্তি, শ্রীনিবাসনের প্রয়াণে স্তব্ধ চলচ্চিত্রজগৎ
তিনি দাবি করেছেন, "যে কোনও শিল্পী পুরো পেমেন্ট হলে, তবেই বাড়ি থেকে বেরন। আমরাও তাই করেছি। কাল সকালে ওনারা পুরো পেমেন্ট দিয়েছেন। আমি এটুকুই বলব যে টাকা পয়সা নিয়ে আমার সঙ্গে কোনও অশান্তি হয়নি। শুনলাম উনি গ্রেফতার হয়েছেন। আর সেটা যদি হয়েও থাকে, আমি এটুকুই বলব, পুলিশের ওপর আস্থা আছে। বিষয়টা যেন শুধু গ্রেফতারিতে আটকে না থাকে। আমি খুব ছোট শিল্পী। আমায় ২-১ জন মানুষ তাও চেনেন। আমি তো সন্ধ্যে ৭টায় শো করতে উঠেছিলাম। বাংলায় এমন অনেক মহিলা শিল্পী আছেন, যারা রাত ১২টার পর স্টেজে ওঠেন। তাঁদের কিন্তু খুব সমস্যা।"
নারী-পুরুষের বিষয় না। লগ্নজিতার কথায়, "আজকে আমার জায়গায় একজন পুরুষ শিল্পী থাকতেন আর যে মারলেন, তিনি যদি নারী হতেন, তাহলেও কি এই ঘটনা ঠিক হত?”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us