/indian-express-bangla/media/media_files/2026/01/15/raj1-2026-01-15-19-05-24.jpg)
কী বলছেন অভিষেক?
গতকাল রাজ চক্রবর্তীর পরিচালনায় লক্ষ্মী এল ঘরের বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই ছবি প্রসঙ্গে, নানা কথা বলেন তিনি। রাজের পরিচালনায় একসঙ্গে কাজ করলেন অঙ্কুশ এবং শুভশ্রী। তারপর, সেই ছবি দেখতে হাজির হয়েছিলেন অনেকেই।
লক্ষ্মী এল ঘরে ছবির পোস্টারে দেখা যাচ্ছে একেবারে সাদা মাটা অবতারে অঙ্কুশ এবং শুভশ্রী। পায়ে হাওয়াই চটি, সঙ্গে একদম পাতলা সুতির পোশাক, আসলে রাজ্য সরকারের তরফে একটি তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে। সেখানে, দেখানো হয়েছে রাজ্য সরকারের বেশ কয়েকটি স্কিমকে। এবং সেই প্রসঙ্গেই বলতে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পাশে দাঁড়িয়ে ছিলেন রাজ-শুভশ্রী নিজেও।
Dev-SIR: ফর্ম ফিলাপের নামে আর কী কী করলেন? SIR- করতে গিয়েই দেবের বক্তব্য ভাইরাল..
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল, "টানা ১১ থেকে ২৬ আমরা যে ধরণের কাজ করেছি, তা আমরা তুলে ধরেছি। এবং, সেটা শিক্ষা কিংবা স্বাস্থ্যক্ষেত্রে হোক অথবা যেকোনো বিষয়ে। যে তথ্যচিত্র দেখানো হয়েছে, তাতে সরকারের ৭-৮টি স্কিম দেখানো হয়েছে। আরও ৯০-৯২টি স্কিম আছে। শুভশ্রী অভিনয় করেছে লক্ষ্মীর ভূমিকায়। আমাদের সরকার শেষ ১৫ বছরে মেয়েদের জীবন পাল্টেছে। খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে, কী করে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির সরকারের সব ষড়যন্ত্র ভেঙে মানুষের লক্ষীর ভাণ্ডার থেকে মাথার ছাদ সবের ব্যবস্থা করেছেন।"
Shakib Khan-Pori Moni: 'অপু-বুবলি খাবে আপনাকে...', গোমড়া মুখে শাকিবের বাহুলগ্না পরীমণি, তারপর?
সেই বিশেষ স্ক্রিনিং-এ হাজির ছিলেন অনেকেই। তারকা যারা বর্তমানে শাসকদলের সংসদ এবং বিধায়ক। জুন মালিয়া থেকে রানা সরকার, পার্থ ভৌমিক থেকে ইন্দ্রনীল সেন, এছাড়াও অনেকেই হাজির ছিলেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us