Tapan Sinha-Deepika padukone: শট বাকি থাকলেও ৭ ঘণ্টায় প্যাক-আপ, দীপিকার ৮ ঘণ্টা দাবির আগে এই নীতি অনুসরণ তপন সিনহার

Tapan Sinha: দীপিকার আট ঘণ্টা কাজের দাবি নিয়ে বর্তমানে রীতিমতো শোরগোল। কিন্তু, জানেন 'কাবুলিওয়ালা'-র স্রষ্টা স্বনামধন্য পরিচালক তপন সিনহাও এই নীতিতে বিশ্বাসী ছিলেন?

Tapan Sinha: দীপিকার আট ঘণ্টা কাজের দাবি নিয়ে বর্তমানে রীতিমতো শোরগোল। কিন্তু, জানেন 'কাবুলিওয়ালা'-র স্রষ্টা স্বনামধন্য পরিচালক তপন সিনহাও এই নীতিতে বিশ্বাসী ছিলেন?

author-image
Kasturi Kundu
New Update
deepika padukone pregnancy

দীপিকার আগে ৮ ঘণ্টার নীতিতে বিশ্বাসী কোন কিংবদন্তি?

Tapan Sinha-Deepika padukone 8 Hours Work: সন্তানের জন্মের পর কেরিয়ার আর মায়ের দায়িত্ব সমানভাবে সমলাতে চেয়েছেন বলিউডের মস্তানি দীপিকা পাডুকোন। আট ঘণ্টা কাজের দাবিতে দ্বিধাবিভক্ত ইন্ডাস্ট্রি। সতীর্থদের একাংশ দীপিকার সঙ্গে সহমত হলেও অনেকেই আবার তাঁর মতের বিরুদ্ধে কথা বলেছেন। শুধু অভিনেত্রীরাই নন, বহু অভিনেতাও দাপিকার পক্ষে ও বিপক্ষে নিজেদের মত পোষণ করেছেন। দীপিকার আট ঘণ্টার কাজের যুক্তিতে সিনেমা থেকে বাদও পড়েছেন। তবুও নিজের সিদ্ধান্তে অনড় দীপিকা পাডুকোন। তাঁর আট ঘণ্টা কাজের দাবি নিয়ে বর্তমানে রীতিমতো শোরগোল। কিন্তু, জানেন 'কাবুলিওয়ালা'-র স্রষ্টা স্বনামধন্য পরিচালক তপন সিনহাও এই নীতিতে বিশ্বাসী ছিলেন। 

Advertisment

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা তপন সিনহা মনে করতেন রোজ গাধার খাটুনি খাটা বোকামি। এই পরিশ্রম সম্পূর্ণ বৃথা। প্রতিদিন পরিমিত কাজ করার রীতিতে বিশ্বাসী ছিলেন প্রবাদপ্রতীম এই পরিচালক। শুটিং সেটে কলাকুশলী থেকে টেকনিশিয়ান প্রত্যেকের জন্য কী নিয়ম ছিল? প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শুটিং হত। ঘড়ির কাঁটায় সাড়ে চারটে বাজলেই প্যাক-আপের প্রস্তুতি শুরু হয়ে যেত। শট যদি পারফেক্ট নাও হত তাহলেও পাঁচটার মধ্যে নির্দিষ্ট দিনের শুটিং শেষ করতেন তপন সিনহা। মধ্যাহ্ণভোজের সময় ছিল ঠিক দুপুর ১টা। নির্দিষ্ট রীতি মেনে কাজ করে ৩০ দিনের মধ্যে ঝিন্দের বন্দি-র কাজ শেষ করেছিলেন পরিচালক। 

আরও পড়ুন বিমানবন্দরে দীপিকার অপেক্ষায় রণবীর, উষ্ণ আলিঙ্গন প্রাক্তন জুটির! ভাইরাল ভিডিও

Advertisment

প্রসঙ্গত, সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'স্পিরিট' এবং নাগ আশ্বিনের 'কল্কি ২৮৯৮ এডি'-এর সিক্যুয়েল থেকে দীপিকা পাড়ুকোনের সরে আসা নিয়ে বলিউডে শুরু হয়েছিল জোর গুঞ্জন। শোনা গিয়েছিল, অভিনেত্রী প্রতিদিন মাত্র ৮ ঘণ্টা কাজের দাবি করেছেন। প্রযোজকদের কাছে এই দাবি গ্রহণযোগ্য মনে হয়নি বলেই নাকি বাদ পড়েছেন রণবীর ঘরনি। 

আরও পড়ুন পুজোর আগেই প্রকাশ্যে রাজকন্যা দুয়ার মুখ! মেয়ের ভিডিও ভাইরাল হতেই কী বললেন দীপিকা?

Brut India-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, তাঁর এই দাবিকে 'হাস্যকরভাবে অন্যায্য' বলা মোটেও ঠিক নয়। "আমি যেটা চাইছি তা মোটেই অস্বাভাবিক বা অন্যায্য দাবি নয়। যাঁরা এই ইন্ডাস্ট্রিতে বছরের পর বছর কাজ করেছেন তাঁরাই জানেন আমাদের কাজের পরিবেশ কতটা কঠিন। অনেক সময় সেটে এমন পরিবেশ তৈরি হয়, আমার নিজেরই অস্বস্তি হয়। তাহলে ভাবুন, ক্রু সদস্যদের জন্য কতটা কঠিন।

আরও পড়ুন মাতৃত্বের বর্ষপূর্তি, মেয়ে দুয়ার প্রথম জন্মদিনের ছবি শেয়ার করে কী লিখলেন তারকা মম দীপিকা?

দীপিকা আরও দাবি করেন, 'আমিই প্রথম নই যে আট ঘণ্টার কাজের দাবি তুলেছি। অনেক অভিনেতাও বহু বছর ধরে এই নিয়মেই কাজ করছেন। কিন্তু কখনও তাঁরা শিরোনামে আসেননি। তখন কেউ প্রশ্ন তোলেনি কিন্তু আমি যখন বলি বা এরকম কোনও দাবি করি তখনই সেটা নিয়ে চর্চা হয়।'  

deepika padukone Tapan Sinha