/indian-express-bangla/media/media_files/2025/11/16/laxmi-2025-11-16-19-11-44.jpg)
কী হয়েছিল তাঁর সঙ্গে?
অভিনেত্রী লক্ষ্মী মাঞ্চু সম্প্রতি, তার কৈশোরে ঘটে যাওয়া এক বেদনাদায়ক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন। মাত্র ১৫ বছর বয়সে এক গণপরিবহনে তিনি অনুপযুক্তভাবে স্পর্শের শিকার হয়েছিলেন। এরপর তিনি এতটাই অপমানিত হয়েছিলেন, ও অসহায় বোধ করেছিলেন, যে দীর্ঘ সময় সে অনুভূতি কাটিয়ে উঠতে পারেননি।
হাউটারফ্লাইকে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে লক্ষ্মী জানান, তেলুগু সুপারস্টার মোহন বাবুর মেয়ে হওয়ায় সাধারণত তিনি নিরাপত্তার মধ্যে স্কুলে যাতায়াত করতেন-ড্রাইভার, দেহরক্ষী ও মা-সহ। কিন্তু একবার স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার হল টিকিট সংগ্রহের জন্য শিক্ষার্থীদের গণপরিবহন ব্যবহার করতে বলে। সহপাঠীদের সঙ্গে প্রথমবার বাসে ওঠা নিয়ে তাঁর মধ্যে উত্তেজনা থাকলেও, সেই অভিজ্ঞতা মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়।
Amitabh Bachchan: 'দেশভাগের আগে থেকেই বন্ধুত্ব', বলিউড হারাল এক যুগের অভিনেত্রীকে, শোকে কাতর অমিতাভ
তিনি বলেন, "১৫ বছর বয়সে সেই ভয়ঙ্কর অনুভূতি-আমি বুঝতেই পারছিলাম না ঠিক কী ঘটছে। অপরিচিতদের অনুপযুক্ত স্পর্শ আমাকে ভীষণ ভীত ও অপমানিত করেছিল। আমি সরে গিয়েছিলাম, কিন্তু প্রতিবাদ করতে পারিনি।" পরে এই অভিজ্ঞতা বান্ধবীদের সঙ্গে ভাগ করে নিলে জানতে পারেন, তারাও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
লক্ষ্মীর মতে, গণপরিবহনে মেয়েদের এমন অভিজ্ঞতা ‘অস্বাভাবিক’ নয়, বরং উদ্বেগজনকভাবে সাধারণ। তিনি বলেন, "আজ যদি কোনো মেয়ে বলে যে সে কখনও এ রকম ঘটনার মুখোমুখি হয়নি, লোকজন বরং মনে করে সে মিথ্যে বলছে।"
স্টারকিড হয়েও আলাদা পরিচয় চান সহজ! ছেলের শিক্ষায় প্রশংসিত রাহুল-প্রিয়াঙ্কা
তিনি আরও জানান, বড় পরিবারের মেয়ে হওয়ায় অনেক সময় মানুষ ইচ্ছাকৃতভাবে অশোভন আচরণ করতে চায়, কারণ তারা ধরে নেয়- এই পরিবার কখনও প্রকাশ্যে অভিযোগ করবে না। এমনকি তাদের বাড়িতে চুরি হলেও তা প্রকাশ না করার পরামর্শ দেয়া হতো।
মিটু আন্দোলনের সময় তিনি পুনরায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মহিলা কমিশনের ফ্লায়ারে উল্লেখ করা প্রতিটি নিপীড়নই তার জীবনে ঘটেছে- এ কথা বুঝে নতুন করে আঘাত পান তিনি। প্রসঙ্গে, লক্ষ্মী মাঞ্চুকে সর্বশেষ দেখা গেছে করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দ্য ট্রেটর্স’-এ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us