Dharmendra Last Rites: দীপিকা–রণবীর থেকে অমিতাভ: ধর্মেন্দ্রর শেষকৃত্যে বলিউডের আবেগঘন মুহূর্ত

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি সংবাদমাধ্যমকে বলেন- "ধর্মেন্দ্র শুধু মহান অভিনেতাই নন, তিনি ছিলেন অত্যন্ত সরল ও ভালো মানুষ। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। দেশ এবং কৃষকদের প্রতি তাঁর নিবেদন স্মরণীয় হয়ে থাকবে।"

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি সংবাদমাধ্যমকে বলেন- "ধর্মেন্দ্র শুধু মহান অভিনেতাই নন, তিনি ছিলেন অত্যন্ত সরল ও ভালো মানুষ। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। দেশ এবং কৃষকদের প্রতি তাঁর নিবেদন স্মরণীয় হয়ে থাকবে।"

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dha1

কে কে এলেন...

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার মাত্র এক সপ্তাহ পরেই, সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। পুলিশ সূত্রে নিশ্চিত হওয়ার পর শোকের ছায়া নেমে আসে পুরো চলচ্চিত্র দুনিয়ায়।

Advertisment

সোমবার পবন হংস শ্মশানে পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খান, সালমান খান, শাহরুখ খান, সেলিম খান, সঞ্জয় দত্ত, জায়েদ খান, রাজকুমার সন্তোষী, অনিল শর্মা, সিদ্ধার্থ রায় কাপুর, দিপিকা-রণবীর, সহ অসংখ্য শিল্পী এসে কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানান। 

Advertisment

দিনের শুরুতেই ধর্মেন্দ্রের মুম্বাইয়ের বাসভবনের বাইরে একটি অ্যাম্বুলেন্স দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই শ্মশান থেকে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা যায়, ধর্মেন্দ্রর বড় মেয়ে এশা দেওল এবং স্ত্রী হেমা মালিনী পৌঁছেছেন শেষকৃত্যের স্থানে।

সোমবার জুড়ে সোশ্যাল মিডিয়া ভরে যায় শোকবার্তায়। চলচ্চিত্র পরিচালক করণ জোহর ইনস্টাগ্রামে ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন একটি দীর্ঘ নোট। ‘রকি অর রানি কি প্রেম কাহানি’-তে শেষবার তিনি পর্দায় ধর্মেন্দ্রকে নির্দেশনা দিয়েছিলেন। করণ লিখেছেন- "আজ ইন্ডাস্ট্রির আকাশে এক বিশাল শূন্যতা তৈরি হলো… এমন এক স্থান, যা কেউ কোনোদিন পূরণ করতে পারবে না। আপনি সবসময় থাকবেন, একমাত্র ধর্মজি। আমরা আপনাকে ভালোবাসি, স্যার… আপনাকে ভীষণ মিস করব। স্বর্গ আজ ধন্য। আপনার সঙ্গে কাজ করাটা ছিল আশীর্বাদ।" 

অভিনেত্রী কারিনা কাপুর খানও ইনস্টাগ্রাম স্টোরিজে দাদা রাজ কাপুরের সঙ্গে ধর্মেন্দ্রর তিনটি বিরল ছবি শেয়ার করে তাকে শ্রদ্ধা জানান। প্রতিটি ছবিতেই ছিল হৃদয়ের ইমোজি। অন্য ছবিতে তিনি লেখেন- "Forever in power", আরেকটিতে- "Chardi Kala"। অভিনেত্রী কিয়ারা আদভানি একটি সাদা-কালো ছবি পোস্ট করে নীরব শ্রদ্ধা জানান, কোনো ক্যাপশন ছাড়াই।

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি সংবাদমাধ্যমকে বলেন- "ধর্মেন্দ্র শুধু মহান অভিনেতাই নন, তিনি ছিলেন অত্যন্ত সরল ও ভালো মানুষ। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। দেশ এবং কৃষকদের প্রতি তাঁর নিবেদন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু চলচ্চিত্র জগতে অপূরণীয় ক্ষতি।" 

Dharmendra Entertainment News Today