Bhadra Basu Death: 'বেলা'-র বিদেশ জার্নির আগেই সব শেষ! প্রয়াত অভিনেত্রী-পরিচালক ভদ্রা বসু, শোকস্তব্ধ বেনী সহ বাংলা ইন্ডাস্ট্রি

Bhadra Basu Died: শুক্রের রাতে থামল তাঁর পথ চলা। শেষবার দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত 'বেলা'-য়। তিনি বিশিষ্ট্য নাট্যব্যক্তিত্ব, অভিনেত্রী ও পরিচালক ভদ্রা বসু।

Bhadra Basu Died: শুক্রের রাতে থামল তাঁর পথ চলা। শেষবার দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত 'বেলা'-য়। তিনি বিশিষ্ট্য নাট্যব্যক্তিত্ব, অভিনেত্রী ও পরিচালক ভদ্রা বসু।

author-image
Kasturi Kundu
New Update
cats

প্রয়াত ভদ্রা বসু

Bhadra Basu Passed Away: বাংলা বিনোদন দুনিয়ায় নক্ষত্রপতন। নাটকের মঞ্চ থেকে বড় পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করতেন। একাধিক নাটকের পরিচালকও তিনি। শুক্রের রাতে থামল তাঁর পথ চলা। শেষবার দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত 'বেলা'-য়। তিনি বিশিষ্ট্য নাট্যব্যক্তিত্ব, অভিনেত্রী ও পরিচালক ভদ্রা বসু। তাঁর আচমকা মৃত্যুর খবরে শোকাহত স্টুডিওপাড়া। সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন টলিপাড়ার সদস্যরা। মাকে হারিয়ে শোকে পাথর অভিনেত্রী-নাট্যশিল্পী বেনী বসু। মায়ের কোলে মেয়েবেলার একটি ছবি শেয়ার করে আবেগঘন পোস্টে লিখেছেন, 'তুমি আমার চিরন্তন রোদ্দুর, মা।'

Advertisment

বেলা-র পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা-চওড়া পোস্ট শেয়ার করেছেন। শুটিং সেটের সেই দিনগুলোতে যেমন ফিরেছেন তেমনই অত্যন্ত দুঃখের সঙ্গে লিখেছেন, 'আপনার ফেসবুক পেজের পিনড পোস্টটা দেখলাম, বেলা-র হাউসফুলের খবর। সেটা তো থেকে গেল, কিন্তু আপনি কোথায় গেলেন ভদ্রাদি!' একরাশ বেদনা নিয়ে আরও লেখেন, 'আমেরিকার সিয়াটেলে বেলা-র ইউ এস প্রিমিয়ার। আজ আমেরিকার মানুষ দেখবে আপনাকে। সামনে সিডনি, দোহা আরও অনেক অনেক প্রান্তে মানুষ দেখবে বেলা-র  অসামান্য অভিনয়।  বেলা-র জার্নি এখনও শেষ হয়নি। আমি বিশ্বাস করি চিরকালীন হয়ে থাকবে বেলা এবং টাইমলেস হয়ে থাকলেন আপনিও ভদ্রাদি।' 

সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন সোহান বন্দ্যোপাধ্যায় থেকে সঙ্ঘশ্রী সিনহা মিত্র সহ আরও অনেকেই। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে দুজনের সঙ্গেই যোগাযোগ করা হয়। কী ভাবে আচমকা মত্যুর কোলে ঢলে পড়লেন ভদ্রা বসু? সোহান বন্দ্যোপাধ্যায় জানালেন, 'সেরিব্রাল অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে। আমাকে ভীষণ স্নেহ করতেন। সেদিনও দেখা হল। হঠাৎ করে এরকম হয়ে যাবে ভাবিনি।' সোহানের সংযোজন, 'সম্প্রতি একটু অসুস্থ হয়েছিলেন। হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কাল রাত ১২ টা নাগাদ সব শেষ।'

Advertisment

অন্যদিকে সঙ্ঘশ্রীও অত্যন্ত আপশোসের সঙ্গে বললেন, 'আমি এখন পুরীতে। শেষবার আর দেখা হল না। সেদিনও ফোনে কথা হল। বেলা দেখেছি কিনা জিজ্ঞেস করল। আমি বললাম এখনও দেখা হয়নি তবে দেখব।' আরও যোগ করেন, 'বেলাদি একদম ফিট অ্যান্ড ফাইন ছিল। কীভাবে এমনটা ঘটে গেল! সত্যিই মানুষের জীবন বড্ড অনিশ্চিত। মেট্রো করে যাতায়াত করতেন কত শক্তসামর্থ ছিলেন।'  

আরও পড়ুন বিগ বস খ্যাত প্রিয়াঙ্কের পিতৃবিয়োগ, কঠিন সময়ে প্রাক্তন প্রেমিকা দিব্যা বললেন...

Bhadra Basu