/indian-express-bangla/media/media_files/2025/12/21/sreenivasan-dead-2025-12-21-11-14-55.jpg)
চলে গেলেন কিংবদন্তি...
Sreenivasan passes away: প্রবীণ মালয়ালম চলচ্চিত্র ব্যক্তিত্ব শ্রীনিবাসন আর নেই। শনিবার ৬৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এই বহুমুখী শিল্পী। উদয়মপেরুরে নিজের বাসভবনে চিকিৎসাধীন থাকাকালীন, অবস্থার অবনতি হলে, তাঁকে ত্রিপ্পুনিথুরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক- চারটি পরিচয়েই মালয়ালম সিনেমার ইতিহাসে তিনি রেখে গেলেন এক অনন্য ছাপ।
প্রায় পাঁচ দশকের দীর্ঘ কর্মজীবনে শ্রীনিবাসন অভিনয় করেছেন, ২২৫টিরও বেশি ছবিতে। তীক্ষ্ণ সামাজিক ব্যঙ্গ, সূক্ষ্ম হাস্যরস ও মধ্যবিত্ত জীবনের বাস্তব চিত্র তুলে ধরার অসাধারণ ক্ষমতার জন্য তিনি দর্শক ও সমালোচকদের কাছে সমানভাবে প্রশংসিত ছিলেন। চিত্রনাট্যকার হিসেবে, ‘ওদারুথাম্মাভা আলারিয়াম’, ‘নাদোদিক্কাট্টু’, ‘সন্দেশম’, ‘নজান প্রকাশন’-এর মত, বহু কালজয়ী ছবির নেপথ্যে ছিলেন তিনি। পরিচালক হিসেবেও ‘ভাদাক্কুনোক্কিয়ানথ্রাম’ ও ‘চিন্তাভিষ্টায়া শ্যামালা’র মতো সংবেদনশীল ও মানবিক সিনেমা উপহার দিয়েছেন।
Radhika Apte: 'আজও কাঁপুনি ধরে', ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক রাধিকা
কেরালার কান্নুর জেলার, থালাসেরির কাছে পাটায়ামে জন্ম শ্রীনিবাসনের। সাধারণ এক শিক্ষক পরিবারে বেড়ে ওঠা, এই শিল্পী অর্থনীতিতে স্নাতক হওয়ার পর, চেন্নাইয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে, চলচ্চিত্রে প্রশিক্ষণ নেন। ১৯৭৬ সালে ‘মণিমুঝাক্কাম’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি।
শ্রীনিবাসনের লেখায় ধীরে ধীরে, স্ল্যাপস্টিক কৌতুকের বদলে জায়গা করে নেয়, সমাজের গভীর বাস্তবতা ও মধ্যবিত্ত মানুষের নিত্যদিনের সংগ্রাম। প্রিয়দর্শন, মোহনলাল ও সত্যন আন্তিকাদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যাত্রা, আধুনিক মালয়ালম সিনেমাকে নতুন দিশা দেখিয়েছে। যদিও তাঁর কেরিয়ারে কিছু বিতর্কও ছিল, তবু শিল্পে তাঁর অবদান অস্বীকার করার উপায় নেই।
Nora Fatehi: মদ্যপ চালকের ধাক্কা! গুরুতর বিপদের শিকার নোরা ফাতেহি
তিনি রেখে গেছেন তাঁর দুই পুত্র- বিনীত শ্রীনিবাসন ও ধ্যান শ্রীনিবাসন- যাঁরা দু’জনেই আজ মালয়ালম চলচ্চিত্র জগতের পরিচিত মুখ। শ্রীনিবাসনের মৃত্যু মালয়ালম সিনেমার এক অপূরণীয় ক্ষতি বলেই মনে করছেন চলচ্চিত্রপ্রেমীরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us