/indian-express-bangla/media/media_files/2025/11/16/cats-2025-11-16-11-49-24.jpg)
প্রয়াত পঞ্জাবি গীতিকার
Punjabi Lyricist Nimma Loharka: পঞ্জাবি সংগীতের দুনিয়ায় নক্ষত্রপতন। প্রয়াত বিশিষ্ট পঞ্জাবি গীতিকার নিম্মা লোহারকা। দীর্ঘ রোগের সঙ্গে লড়াই করে অবশেষে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন। পঞ্জাবি সংগীতের দুনিয়ায় রেখে গেলেন তাঁর উল্লেখযোগ্য অবদান। ৪৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পিটিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে গত কয়েকদিন ধরেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। শেষকৃত্য নিজের গ্রামের বাড়িতেই সম্পন্ন হবে। নিম্মা লোহারকার মৃত্যুতে পঞ্জাবি সংগীতের জগতে নেমে এসেছে শোকের ছায়া।
নিম্মা লোহারকা বহু জনপ্রিয় গায়কের জন্য গান লিখেছেন। সেই তালিকায় রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, রবিন্দর গ্রেওয়াল, মালকিত সিং, ফিরোজ খান, হরভজন শেরা, নচ্ছতর গিল, ইন্দরজিত নিক্কু, অমরিন্দর গিল সহ আরও অনেকে। নিম্মা ৫০০-রও বেশি গান লিখেছেন এবং ১৫০-রও বেশি শিল্পীর সংগীতের কেরিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 'Dil ditta nai si thokran lawan vaste', 'Ki samjawan ehna nain kamleyan nu'-এর সৌজন্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন নিম্মা। তাঁর ছেলেও একজন গীতিকার।
আরও পড়ুন স্ত্রীর প্রেগন্যান্সিতে 'প্রেমিকা'-কে বিয়ের জন্য শত্রুঘ্নকে হুমকি দাদার, এরপর যা হল...
১৯৭৭ সালের ২৪ মার্চ অমৃতসরের আজনালা তহসিলের লোহারকা গ্রামে জন্ম নিম্মার। তাঁর বাবা দর্শন সিং ও মা দলবীর কৌর ছিলেন মধ্যবিত্ত কৃষক পরিবারের সাধারণ মানুষ। সাম্প্রতিক বছরগুলোতে নিম্মা তাঁর আর্থিক সংকটের কথা প্রকাশ্যে বলেছিলেন। বহু শিল্পীকে জনপ্রিয় হতে সাহায্য করলেও তাঁর জীবনের দুঃসময়ে খুব কম মানুষই পাশে দাঁড়িয়েছিলেন। দুঃখ প্রকাশ করেছিলেন যে শিল্পজগৎ প্রায়ই সেইসব মানুষকে ভুলে যায় যাঁরা তাঁদের পায়ের তলার জমি শক্ত করে।
আরও পড়ুনঅ্যাকশন থেকে দেশপ্রেম-হরর টু রোম্যান্টিক কমেডি, নভেম্বরে মুক্তি কোন ৫ বলিউড মুভি?
নিম্মা এক সাক্ষাৎকারে বলেছিলেন, চতুর্থ শ্রেণিতে পড়ার সময়ই তার গান লেখার প্রতি আগ্রহ জন্মায়। যদিও তিনি কোনও প্রাতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেননি। কৃষক পরিবারে বেড়ে ওঠার কারণে তিনি তাঁর দাদার কাছ থেকে পাঞ্জাবি লোককাহিনির প্রতি গভীর আগ্রহ জন্মেছিল। দশম শ্রেণিতে একটি ধর্মীয় নাটকের জন্য প্রথম গানটি লেখেন। যার নাম ছিল 'নানকানে ভল্ল জান্দে রহিও' যা ব্যাপভাবে সাড়া ফেলেছিল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us