/indian-express-bangla/media/media_files/2025/12/14/messi1-2025-12-14-11-58-16.png)
মেসি- কাণ্ডে যা বলছেন তারকারা...
Messi in Kolkata: গতকাল শহরে এসেছিলেন ফুটবল কিংবদন্তী- ঈশ্বরের বরপুত্র। লিওনেল মেসিকে দেখতে সল্টলেক স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বহু মানুষ। যেদিন থেকে খবর রটেছিল মেসি আসছেন, সেদিন থেকে আলোচনা ছিল তুঙ্গে। এমনকি টিকিট নিয়েও বহু জলঘোলা হয়েছে।
হাজার হাজার টাকার টিকিট কেটে গতকাল বহু ভক্ত হাজির হয়েও ব্যর্থ হয়ে ফিরেছেন। মাঠে মেসিকে ঘিরে ছিলেন স্পন্সর এবং রাজনৈতিক নেতারা ঘিরে থাকায় তাকে কেউ স্পষ্ট করে চাক্ষুস করা তো দূর, অনেকেই এমন অভিযোগ করেছেন যে তাঁরা মেসির চুল পর্যন্ত দেখতে পাননি। রাগে ক্ষোভে ফেটে পড়েন ভক্তরা। যুবভারতী তখন যেন রণক্ষেত্র। চারিদিকে তখন সব ভেঙে চুড়ে হুলুস্থুলু।
৫ বছরেই ছেড়ে গেলেন বাবা, বলিউডের এই সুপারস্টারের করুণ জীবনকাহিনী, সাফল্যের পথে..
মেসি নির্দিষ্ট সময়ের আগেই মাঠ ছেড়ে বেড়িয়ে যান। আফসোসে-আক্ষেপে ভক্তরা কেঁদে কেটে যা কাণ্ড ঘটান- সেই সব দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল। এদিকে, তারকাদের কেউ কেউ হাজির ছিলেন গতকাল মাঠে। তাঁরাও রোষানলে। কিন্তু, অভিনেতা ঋত্বিক চক্রবর্তী গতকালের সব ঘটনা লক্ষ্য করেছেন। এঁকে তো মেসির সেই মূর্তি দেখে তিনি প্রথম থেকেই অবাক হয়েছিলেন। এমনও বলেছিলেন, মেসি নাকি হৃতিক রোশন তিনি ধরতে পারছেন না। এদিকে গতকাল যা হয়েছে, সেই দৃশ্য দেখে তিনি যা বললেন.
অভিনেতা এক্ষেত্রেও আবার যোগ্য-অযোগ্যের প্যারামিটার নিয়ে বসেছেন। এই বাংলায় যে অযোগ্যরা সবার আগেই ভাল সুযোগ পায়, সেকথাই তাঁর বক্তব্যে ধরা পড়ল। অভিনেতা সমাজ মাধ্যমে লিখলেন, "আবার সেই যোগ্যরা পেলো না অযোগ্যরা পেলো। মেসিকে দেখা নিয়ে বলছি...।" এদিকে আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনিও গলা চড়িয়েছেন।
Virat-Anushka: লন্ডন গুঞ্জনের মাঝেই দেশে ফেরা? বিমানবন্দরে বিরাট-অনুস্কা, পাত্তাই পেলেন না কেউ?
বাম-সমর্থক এই অভিনেত্রী সোজাসুজি বেশ কিছু কথা বলে বসেছেন। তিনি ভক্তদের উন্মাদনার সঙ্গে নিজেকে মিশিয়ে নিয়েছেন। এদিকে গতকাল শুভশ্রী গাঙ্গুলি মেসির সঙ্গে ছবি তুলতেই, শ্রীলেখাকে বলতে শোনা গেল, “যাক! তাহলে মেসি বাংলা সিনেমার পাশে দাঁড়িয়েছেন। আর চিন্তা নেই।” এখানেই শেষ না। শ্রীলেখাকে আরও বলতে শোনা গেল রাজনীতি এবং বিনোদনের চক্করে আজ সব স্থগিত। ভক্তদের চোখের জল-কান্না তিনি বুঝতে পেরেছেন।
প্রসঙ্গে, গতকাল একটাই দাবি জানিয়েছেন সকলে। সমস্ত টাকা ফেরত চাই। কেউ ১৫ হাজার, কেউ ৫ হাজার, টিকিট কেটেও ঈশ্বর দর্শন মেলেনি। শতদ্রু দত্তকে ধিক্কার জানিয়েছেন সকলে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us