IMPAA: ‘চ্যারিটি ঘর থেকেই শুরু হয়’, প্রাইম টাইম ছাড়ার ইঙ্গিত দেবকে? কমিটির সিদ্ধান্তে ফাটল স্পষ্ট

শেষ বড়দিনে যে ছবি রিলিজ করেছে, সেই সময় খেয়াল করলে দেখা যাবে, নবীনা সিনেমায় কেন দেবের ছবি শো পেল না, সেই নিয়ে পরিস্থিতি তুলকালাম হয়। তবে, কিছুমাস আগেই বাংলা ছবির প্রাইম টাইম নিয়ে একটি মিটিং হয়, যেখানে যানানো হয়...

শেষ বড়দিনে যে ছবি রিলিজ করেছে, সেই সময় খেয়াল করলে দেখা যাবে, নবীনা সিনেমায় কেন দেবের ছবি শো পেল না, সেই নিয়ে পরিস্থিতি তুলকালাম হয়। তবে, কিছুমাস আগেই বাংলা ছবির প্রাইম টাইম নিয়ে একটি মিটিং হয়, যেখানে যানানো হয়...

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
impa

কী বলছেন পিয়া?

IMPAA-Tollywood: ফেডারেশন এবং ইম্পার সঙ্গে সিনে-ডিরেক্টরদের আলোচনা যেন শেষ হচ্ছে না। শেষ কিছুসময় ধরে খেয়াল করলে দেখা যাবে, ইন্ডাস্ট্রির বুকে নানা ধরণের গণ্ডগোল হচ্ছে। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেব এবং তাঁর ভক্তরা। পুজোর সময় রক্তবীজ ২ রিলিজ করার পর দেব ভক্তদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। তাঁরা শিবপ্রসাদের স্ত্রী জিনিয়াকে নিয়ে নানা ধরণের কটু মন্তব্য করেন। যে কারণে আইনি পথে হাঁটতে হন তাঁরা।

Advertisment

এবং শেষ বড়দিনে যে ছবি রিলিজ করেছে, সেই সময় খেয়াল করলে দেখা যাবে, নবীনা সিনেমায় কেন দেবের ছবি শো পেল না, সেই নিয়ে পরিস্থিতি তুলকালাম হয়। তবে, কিছুমাস আগেই বাংলা ছবির প্রাইম টাইম নিয়ে একটি মিটিং হয়, যেখানে যানানো হয়, সমস্ত বাংলা ছবিই প্রাইম টাইমে শো পাবে। নিজেদের মধ্যে আলোচনা করেই এমন সিদ্ধান্তে আসা হয়েছিল যে প্রাইম টাইমে নবীনা সিনেমায় শো পাবে লহ গৌরাঙ্গের নাম রে। এবং কমিটি থেকেও এমনটাই সহমত জানানো হয়েছিল। 

Dev: 'বাবাকে ধন্যবাদ', অতীতের গল্প শোনাতেই গলা ধরে এল দেবের

সম্প্রতি, ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত বলেন, আমাদের স্ক্রিনিং কমিটির তরফেই এমন সিদ্ধান্ত জানানো হয়েছিল। যারা রয়েছেন তাঁরা সমর্থন জানিয়েছেন। দেব আমাদের সমর্থন করেননি। এছাড়াও, অনেকেই জানেন যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির বুকে সমাজ মাধ্যমে শেষ কিছু সময়ে এমন ঘটনা ঘটেছে, যা নিয়ে আমাদের স্ক্রিনিং কমিটি ধিক্কার জানায়। তবে, এখানেই থামলেন না তিনি। সোজাসুজি দেবের ছবির প্রাইম টাইমে শো নিয়ে তিনি আপত্তি জানালেন? পিয়াকে বলতে শোনা গেল... 

Brigitte Bardot: বিতর্কের মধ্যেই থেকেছেন আজীবন, প্রয়াত ব্রিজিট বারডোট

"ছবি রিলিজ নিয়ে নানা ঘটনা ঘটেছে। আলোচনা করেই শো ফেলা হয়েছিল। তবে, যেটা সমস্যার এরপরেও কিছু লোক পাঠিয়ে, নবীনা সিনেমার কাউন্টার ব্লক করে খুব খারাপ কাজ করা হয়েছে। এবং, বাংলা সিনেমার একজন মেম্বার তিনি বলেছেন, তাঁর মনে হয়েছে, নতুন যারা পরিচালক-প্রযোজক আসছেন, তাঁদেরও প্রাইম টাইমে সুযোগ করে দেওয়া উচিৎ। নাহলে পরবর্তীতে নতুন কেউ জায়গা পাবেন না, প্রমাণ করতে পারবেন না। আমার একটাই বক্তব্য, চ্যারিটি ঘর থেকে শুরু হয়। আশা করব, যিনি এই কথাগুলো বলছেন, তিনি নিজের প্রাইম-টাইম ছেড়ে দেবেন। কারণ তিনি তো অত্যন্ত বড় মাপের সেলিব্রিটি। তিনি-ই ইন্ডাস্ট্রির একটা দিক সামলে রাখেন। তিনিই শুরু করুণ বাকিটা।" 

তাহলে কি তিনি দেব-কেই ইঙ্গিত দিলেন? দেব এখন সেই কথা মানবেন কিনা এটাও প্রশ্ন। যদিও বা প্রজাপতি দিকে দিকে হাউস্ফুল হচ্ছে। সেদিকে লহ গৌরাঙ্গের নাম রে- খুব একটা ভাল ফল করতে পারেনি।  

tollywood Dev Entertainment News