/indian-express-bangla/media/media_files/2025/11/10/lucky-ali-2025-11-10-17-24-37.jpg)
কী বলছেন লাকি?
Lucky Ali: লাকি আলি তার চিরকালীন গান “ও সনম”–এর জন্য বিখ্যাত, কিন্তু খুব কম মানুষই জানেন তার ব্যক্তিগত জীবনের আকর্ষণীয় দিক এবং কিংবদন্তি “ট্র্যাজেডি কুইন” মীনা কুমারীর সঙ্গে তার গভীর পারিবারিক সম্পর্কের কথা। লাকির মা মধু কুমারী (মাহলিকা নামেও পরিচিত) ছিলেন মীনা কুমারীর বোন, আর এই দুই বোনের মধ্যে ছিল অটুট সম্পর্ক। মীনা কুমারী লাকিকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন।
বর্তমানে বেঙ্গালুরুর উপকণ্ঠে শান্ত জীবন কাটাচ্ছেন লাকি আলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা ভাবে কথা বলেছেন তার জীবনের যাত্রা, বিয়ে, ক্যারিয়ার এবং কেন তিনি ধীরে ধীরে গ্ল্যামার দুনিয়া থেকে দূরে সরে গিয়েছিলেন তা নিয়ে। নবভারত টাইমস-এর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “একটা সময় ছিল, যখন আমি সিনেমায় অভিনয় করতাম এবং গান গাইতাম। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছিলাম আমি আর কী করতে চাই। আমি নিজের স্টাইলে গান গাইতে চেয়েছিলাম। ‘ও সনম’ সেই স্বাধীনতার খোঁজ থেকেই জন্ম নিয়েছিল। ২০১৫ সালে আমি ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে আসি। অনেকে খারাপ ব্যবহার করেছিল আমার সঙ্গে। কিন্তু বিষাক্ত পরিবেশ ছিল না, একঘেয়েমিই আমাকে দূরে সরিয়ে দিয়েছিল। বাবার মৃত্যুর পর মনে হয়েছিল, সেখানে আর কিছুই অবশিষ্ট নেই। বন্ধুও ছিল না।”
Dharmendra: 'আমার অপরাধ ক্ষমা করে দাও...', মাঝ রাতেই ডুকরে কেঁদে উঠলেন ধর্মেন্দ্র, কিন্তু কেন?
লাকির বাবা কিংবদন্তি কৌতুক অভিনেতা মেহমুদ, যিনি নিজেও ছিলেন এক সুপারস্টার। তবুও লাকি কৃতজ্ঞ সকলের কাছে যারা তাকে গড়ে তুলেছিলেন। তিনি বলেন, "আমি শ্যাম বেনেগাল-এর সঙ্গে ত্রিকাল এবং ভারত এক খোঁজে কাজ করেছি। নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, এবং ওম পুরি–র মতো শিল্পীদের কাছ থেকে প্রচুর শিখেছি। বহু বছর পর আমি আবার সঙ্গীতে ফিরে এসেছি নিজের কণ্ঠকে খুঁজে পেতে। বুঝেছিলাম, যদি আমার প্রতিভা সত্যি হয়, মানুষ শুনবে- না হলে প্রত্যাখ্যান করবে।”
ব্যক্তিগত জীবন নিয়েও অকপটে কথা বলেছেন তিনি। স্বীকার করেছেন, তার কোনো বিয়েই টেকেনি। প্রথম স্ত্রী মেগান জেন ম্যাকক্লিয়ারি, দ্বিতীয় স্ত্রী ইনায়া, এবং তৃতীয় স্ত্রী কেট এলিজাবেথ হ্যালাম–এর সঙ্গে তার সম্পর্ক ছিল। তিন বিয়েতে তার মোট পাঁচ সন্তান রয়েছে। ২০১৭ সালে কেটের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। "একই সঙ্গীর সঙ্গে জীবন শুরু ও শেষ করা জরুরি নয়", বলেন লাকি। তাঁর কথায়, "আমি তিনবার বিয়ে করেছি, তিনটি ভিন্ন দেশে। প্রতিটি সম্পর্ক ছিল আলাদা, বিশেষ অভিজ্ঞতা। আমার কোনো বিয়েই টেকেনি, কিন্তু সম্পর্কগুলো টিকে আছে। আমরা একসাথে না থাকলেও সবসময় একে অপরের পাশে আছি। আমার কাছে পিতৃত্ব মানে ভালোবাসা — শিশুরা যা দেখে, তাই শেখে।"
Miss Jojo: 'বিশ্বাস করা বড়ই কঠিন', কাছের মানুষ হাত ছাড়লেন, স্টেজ বিতর্কের মাঝেই শোকে কাতর জোজো
শেষে প্রিয় মাসি মীনা কুমারীকে স্মরণ করে লাকির কণ্ঠ ভরে ওঠে আবেগে । বলেন, "তিনি আমার মায়ের মতো ছিলেন, স্নেহময়ী কিন্তু দৃঢ়চেতা। আমি শুধু তাঁকে দেখার জন্য স্কুল ফাঁকি দিতাম। অসুস্থ অবস্থাতেও তিনি হাসতেন, বলতেন, ‘স্কুলে ফিরে যা।’ তিনি আমাকে ভীষণ ভালোবাসতেন।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us