Actor R Madhavan: 'বাইরে যাও, টাকা কামাও...', মাধবনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন স্ত্রী সরিতা?

ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা অভিনেতা। এর আগেও এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছিলেন, অর্থনৈতিক বিষয়ে তাঁর স্ত্রীর সঙ্গে তাঁর ভাবনার পার্থক্য রয়েছে। 'আমার স্ত্রী মনে করে আমি খুব বেশি উদার...'

ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা অভিনেতা। এর আগেও এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছিলেন, অর্থনৈতিক বিষয়ে তাঁর স্ত্রীর সঙ্গে তাঁর ভাবনার পার্থক্য রয়েছে। 'আমার স্ত্রী মনে করে আমি খুব বেশি উদার...'

author-image
IE Bangla Entertainment Desk
New Update
maddy

কী বলছেন ম্যাডি...

অভিনেতা আর মাধবন সম্প্রতি তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা অকপটে ভাগ করে নিয়েছেন- যে সময়ে তিনি টানা চার বছর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। এই বিরতি শুধু কাজ থেকে দূরে থাকা নয়, বরং নিজের ভেতরের মানুষটিকে নতুন করে চিনে নেওয়ার একটি পর্ব ছিল বলে মনে করেন অভিনেতা। তাঁর কথায়, এই সময়টা তাঁকে ব্যক্তিগত ও পেশাগত- দুই দিক থেকেই নতুন করে গড়ে তুলতে সাহায্য করেছে।

Advertisment

মাধবন জানিয়েছেন, লাগাতার কাজ করতে করতে একসময় তিনি নিজেই বুঝতে পারেন, কোথাও যেন মনোযোগ আর আনন্দ- দুটোই হারিয়ে যাচ্ছে। তাই নিজেকে থামিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। এই বিরতির ফলে তিনি স্পষ্টতা পান, নতুন করে ভাবতে শেখেন এবং এমন কাজ বেছে নেওয়ার মানসিকতা তৈরি হয়, যা তাঁকে সত্যিকার অর্থে উত্তেজিত করে। এই কারণেই সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মের দিকেও তাঁর ঝোঁক বেড়েছে।

Kangana Ranaut: এপস্টাইন ফাইল দেখে ‘গভীরভাবে বিরক্ত’ কঙ্গনা রানাওয়াত

এই প্রসঙ্গে ইউটিউব চ্যানেল আনফিল্টার্ড এন্টারটেইনমেন্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাধবন মজার একটি ঘটনা শোনান। মহামারীর সময় স্ত্রীর সঙ্গে তাঁর কথোপকথনের কথা বলতে গিয়ে অভিনেতা হাসতে হাসতে বলেন, “আমার স্ত্রী আমাকে বলেছিল- তুমি তো কখনও কাজ ছাড়া থাকতে পারো না। তামিল কমেডি, তামিল অ্যাকশন, হিন্দি ছবি, ইংরেজি ওটিটি—সবই করো। অথচ কোভিডের সময় তুমি ঘরে বসে আছো! তারপর একদিন সে আমাকে প্রায় ঘর থেকে বের করে দিয়ে বলল, ‘বাইরে যাও, কিছু কাজ করো, টাকা রোজগার করো।’”

তবে এই রসিকতার আড়ালেই ছিল একটি গভীর উপলব্ধি। মাধবন জানান, সরিতা তাঁর মানসিক পরিবর্তন খুব কাছ থেকে লক্ষ্য করেছিলেন। মাধবনের কথায়, “একদিন ও আমাকে জিজ্ঞেস করল-‘তোমার কী হয়েছে?’ ও বলেছিল, তুমি এখন এমনভাবে কাজ করছ, যেন কাজ থেকে পালাতে চাইছ। কথাটা আমার মাথায় দাগ কেটে গিয়েছিল।" 

ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা অভিনেতা। এর আগেও এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছিলেন, অর্থনৈতিক বিষয়ে তাঁর স্ত্রীর সঙ্গে তাঁর ভাবনার পার্থক্য রয়েছে। “আমার স্ত্রী মনে করে আমি খুব বেশি উদার, এমনকি বোকাও। ওর মতে, আমি টাকার গুরুত্ব বুঝি না। কিন্তু আমি বিশ্বাস করি, যা আছে তা উপভোগ করার জন্যই,” বলেছিলেন তিনি।

Sayak Chakraborty: অনিচ্ছাকৃত ভুল স্বীকার করল রেস্তোরাঁ, অভিযোগ প্রত্যাহার করলেন সায়ক

তবে একই সঙ্গে মাধবন স্পষ্ট করেন, বিলাসিতার চেয়ে স্বাধীনতাই তাঁর কাছে বড়। “আমি খরচে খুব কড়া নই, কিন্তু কখনওই আমার সামর্থ্যের বাইরে যাই না। স্টারডম আমাকে স্বাধীনতা দেয়- আর সেটাই আমার সবচেয়ে বড় সম্পদ।" 

মাধবন ও সরিতার প্রেমকাহিনিও কম রোমাঞ্চকর নয়। ১৯৯০-এর দশকের শুরুতে কোলহাপুরে এক ব্যক্তিত্ব উন্নয়ন ক্লাসে প্রথম আলাপ। দীর্ঘদিনের প্রেমের পর, তারকাখ্যাতির অনেক আগেই, ১৯৯৯ সালের ৬ জুন তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। আজ তাঁরা আন্তর্জাতিক সাঁতারু বেদান্ত মাধবনের গর্বিত বাবা-মা—আর একে অপরের সবচেয়ে বড় শক্তি।

R Madhavan Entertainment News Today