Madhumita Sarcar Marriage: ফিশ ফ্রাই থেকে বিরিয়ানি! স্বাদে-গন্ধে রাজকীয় পাখির বিয়ের ভোজ

এবার সবকিছুই ছিল আরও রঙিন, আরও জাঁকজমকপূর্ণ। প্রথমবার সাদামাটাভাবে বিয়ে সারলেও, দ্বিতীয়বার নিজের স্বপ্নের মতো করেই বিয়ের আয়োজন করলেন মধুমিতা। ছোটবেলার বন্ধু ও দীর্ঘদিনের সঙ্গী দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাঙালিয়ানার আবেশে নতুন জীবন শুরু করলেন পাখি।

এবার সবকিছুই ছিল আরও রঙিন, আরও জাঁকজমকপূর্ণ। প্রথমবার সাদামাটাভাবে বিয়ে সারলেও, দ্বিতীয়বার নিজের স্বপ্নের মতো করেই বিয়ের আয়োজন করলেন মধুমিতা। ছোটবেলার বন্ধু ও দীর্ঘদিনের সঙ্গী দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাঙালিয়ানার আবেশে নতুন জীবন শুরু করলেন পাখি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Madhumita Sarcar Marriage

এবার সবকিছুই আরও রঙিন, আরও জাঁকজমকপূর্ণ!

বসন্ত পঞ্চমীর পবিত্র রাতে দ্বিতীয়বার সাত পাকে বাঁধা পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তবে এবার সবকিছুই ছিল আরও রঙিন, আরও জাঁকজমকপূর্ণ। প্রথমবার সাদামাটাভাবে বিয়ে সারলেও, দ্বিতীয়বার নিজের স্বপ্নের মতো করেই বিয়ের আয়োজন করলেন তিনি। ছোটবেলার বন্ধু ও দীর্ঘদিনের সঙ্গী দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাঙালিয়ানার আবেশে নতুন জীবন শুরু করলেন মধুমিতা।

Advertisment

বারুইপুরে ঘরোয়া অথচ রাজকীয় আয়োজনেই সম্পন্ন হয় এই বিয়ে। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি যেন হয়ে উঠেছিল ভালোবাসা, আবেগ আর ঐতিহ্যের মেলবন্ধন। বসন্ত পঞ্চমীর রাতে আলোর রোশনাই, শঙ্খধ্বনিতে বিয়ের পরিবেশ ছিল একেবারে বাঙালিয়ানায় মোড়া।

লাল বেনারসি শাড়িতে, গা ভর্তি সোনার গয়নায় মধুমিতা (Madhumita Sarcar Marriage) যেন সত্যিই অপ্সরা। সিঁথিতে সিঁদুর, চোখে কাজল আর মুখে প্রশান্ত হাসি সব মিলিয়ে তাঁকে দেখে চোখ ফেরানো দায়। অন্যদিকে, দেবমাল্যও ছিলেন ঐতিহ্যবাহী পোশাকে সুদর্শন ও পরিপাটি।

আরও পড়ুন: সবুজ শাড়ি, সাদা পাঞ্জাবি আর দেবীর আরাধনা! রাজ ও শুভশ্রীর মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত

বিয়ের মেনুতেও ছিল এলাহি আয়োজন। অতিথিদের জন্য সাজানো হয়েছিল রসনাতৃপ্তির এক অনন্য সম্ভার। শুরুতেই ফিশ ফ্রাই, তারপর মুখে লেগে থাকার মতো সুস্বাদু বিরিয়ানি। সঙ্গে ছিল নান, চিকেনের একাধিক পদ, যা অতিথিদের মন জিতে নেয় সহজেই। আর নিরামিষাশীদের জন্যও ছিল বিশেষ ব্যবস্থা, পনিরের একাধিক পদ। সব মিলিয়ে খাবারের তালিকা ছিল একেবারে জমজমাট ও রাজকীয়।

আরও পড়ুন: সরস্বতী পুজোয় ছোট্ট ধীরের হাতে খড়ি, আবেগে ভাসলেন রিদ্ধিমা!

গত রবিবার, ১৮ জানুয়ারি, আনুষ্ঠানিকভাবে বাগদান সারেন মধুমিতা ও দেবমাল্য। সেদিন দু’জনেই বেছে নিয়েছিলেন পশ্চিমী পোশাক। মধুমিতা ছিলেন আধুনিক ও স্টাইলিশ লুকে, আর দেবমাল্য ধরা দেন স্মার্ট ওয়েস্টার্ন আউটফিটে। বিয়ের রাতে মধুমিতা বলেছেন, সিনেমা আর সিরিয়ালে তিনি নানা ধরনের সাজেই ধরা দিয়েছেন, কখনও আধুনিক, কখনও গ্ল্যামারাস, আবার কখনও ট্র্যাডিশনাল লুকে। তাই নিজের বিয়ের দিনে তিনি চেয়েছিলেন একদম খাঁটি বাঙালি, সাবেকি সাজ। মধুমিতা ও দেবমাল্যের এই নতুন জীবন শুরুর মুহূর্তে অনুরাগীরা তাঁদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: চিংড়ি মালাইকারীর প্রেমে কাজল, বাঙালি স্বাদে মুগ্ধ অভিনেত্রী!

tollywood entertainment Entertainment News Tollygunge tollywood news Entertainment News Today Madhumita Sarcar Madhumita Sarcar Marriage