Madhumita Sarcar Exclusive: নিজের গলায় র‍্যাপ গেয়েই ট্রোল, মধুমিতার জবাব..'আমি তো প্রযোজক নই, পারফর্মার..'

এমন ধরণের একটি চরিত্র না পেলে সিরিয়ালে তিনি ফিরবেন না। সে কারণেই যখন, শিব ভক্তের এই চরিত্রটি পেলেন, আর চারিদিকে গুছিয়ে দেখলেন, খুব একটা অসুবিধা হবে না, এই চরিত্রটিতে অভিনয় করতে।

এমন ধরণের একটি চরিত্র না পেলে সিরিয়ালে তিনি ফিরবেন না। সে কারণেই যখন, শিব ভক্তের এই চরিত্রটি পেলেন, আর চারিদিকে গুছিয়ে দেখলেন, খুব একটা অসুবিধা হবে না, এই চরিত্রটিতে অভিনয় করতে।

author-image
Anurupa Chakraborty
New Update
madhu

যা যা বললেন, মধুমিতা...

দশবছর পর আবার ধারাবাহিকে ফিরছেন মধুমিতা। এবং এইবার একেবারেই তিনি ভিন্নরকম একটি অবতারে। কোঁকড়ানো চুল, চোখে গাঢ় কাজল, অভিনেত্রীর এই লুক তাও সিরিয়ালের ক্ষেত্রে আগে দেখা যায়নি। তবে, তিনি নিজেও ভেবে রেখেছিলেন...

Advertisment

এমন ধরণের একটি চরিত্র না পেলে সিরিয়ালে তিনি ফিরবেন না। সে কারণেই যখন, শিব ভক্তের এই চরিত্রটি পেলেন, আর চারিদিকে গুছিয়ে দেখলেন, খুব একটা অসুবিধা হবে না, এই চরিত্রটিতে অভিনয় করতে। সেকারণেই আরও রাজি হয়ে গেলেন। যেদিন থেকেই ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে এসেছে, দেখা গিয়েছে তিনি নিজের গলায় র‍্যাপ গেয়েছেন। এবং সেই র‍্যাপ শুনে কেউ প্রশংসা করেছেন, আবার কেউ ট্রোল করেছেন। তবে... মধুমিতা কি রাজি ছিলেন এই গান গাইতে? 

এই ধারাবাহিকের জন্য বেজায় খাটছেন তিনি। নিজেকে ভাল করে গ্রুম করার চেষ্টা করছেন। তাঁর কি র‍্যাপ মিউজিক গাওয়ার অভিজ্ঞতা আছে? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোন যেতেই তিনি বলছেন, " না না আমার ওরকম কোনো অভিজ্ঞতা কোনদিনই ছিল না। ওরা প্রথম যেদিন আমাকে স্ক্রিপ্টটা পাঠিয়ে বলে দু-লাইন বল, হয়তো সিনের কারণেই, আমি একেবারেই বলতে পারিনি। তারপরে ওরা একদিন আমাকে বলল দু তিন দিন প্র্যাকটিস কর। করে তারপর তুই আয় রেকর্ডিং - এ। বলে বসলাম, নানা আমাকে দিয়ে একেবারেই এসব সম্ভব নয়। আমি বলেছিলাম অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে। তখন ওরা আমাকে বলল তোর গলায় যদি এটা থাকে তাহলে শুটিংয়ের সময় আমাদের খুব সুবিধা হবে। তারপরে আমি অনেকটা মনে সাহস নিয়ে কাজটা করলাম। যারা আমাকে দিয়ে কাজটা করিয়েছেন তাদেরই ক্রেডিট আমার কিছু নয়। 

অভিনেত্রী এখানেই থামলেন না। বরং তিনি এই গান গেয়ে ট্রোলের শিকার হয়েছেন কিনা সেই প্রসঙ্গে জানতে চাইলে, তিনি বলেন, "আমি একটা পারফর্ম করব, কারও সেটা ভাল লাগবে কারো সেটা খারাপ লাগবে। একজন আর্টিস্ট হিসেবে তাদের প্রত্যেকের সিদ্ধান্তটাই আমার মাথা পেতে নেওয়া উচিত। তাদের প্রত্যেকে সিদ্ধান্তই আমার কাছে গ্রহণযোগ্য। আর বিষয়টা হচ্ছে আমি তো প্রডিউসার নই। আমি তো কেবল একজন পারফর্মার। আজকে আমাকে যখন প্রমোশন করতে হয়, সেদিনটা যখন লাইভ আমি সকলের মধ্যে দাঁড়িয়ে র‍্যাপটা গাইলাম, আমার ওপর দিয়ে তো কত ধরনের স্ট্রেস যায়। কিন্তু আমি তো প্রডিউস করছি না, আমি একজন অভিনেত্রী। প্রযোজক যা বলছেন আমি সেটাই করছি। আমি শুধু পারফর্ম করে গেছি। পছন্দ বা অপছন্দ যাই হোক না কেন সেটা তাদের সিদ্ধান্ত।" 

Entertainment News Today Madhumita Sarcar