Madhumita Sarkar: বইমেলা আর ফিশ ফ্রাইয়ে মন জিতলেন নববধূ মধুমিতা!

ফিশ ফ্রাই খেতে খেতেই মধুমিতা হাসিমুখে বলেন, “কলকাতা বইমেলায় এসে ফিশ ফ্রাই না খেলে যেন কিছুই খাওয়া হলো না। এটা আমার কাছে ট্র্যাডিশন। আগের বছরও বইমেলায় এসে ফিশ ফ্রাই খেয়েছিলেন, আর সেই স্মৃতি তাঁর কাছে ভীষণ প্রিয়।

ফিশ ফ্রাই খেতে খেতেই মধুমিতা হাসিমুখে বলেন, “কলকাতা বইমেলায় এসে ফিশ ফ্রাই না খেলে যেন কিছুই খাওয়া হলো না। এটা আমার কাছে ট্র্যাডিশন। আগের বছরও বইমেলায় এসে ফিশ ফ্রাই খেয়েছিলেন, আর সেই স্মৃতি তাঁর কাছে ভীষণ প্রিয়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Madhumita Sarkar

ফিশ ফ্রাইয়ে মন জিতলেন মধুমিতা!

মাথায় সিঁদুর, হাতে শাখা-পলা নববধূর সাজে মধুমিতা সরকার (Madhumita Sarkar), আর তার মাঝেই কলকাতা বইমেলার চেনা আবহে ফিশ ফ্রাই হাতে ধরা পড়তেই যেন মুহূর্তে ভাইরাল হয়ে গেলেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। বিয়ের পর প্রথম বসন্ত পঞ্চমী, চারদিকে মনোরম আবহ, আর সেই সময়েই কলকাতা বইমেলায় পা রাখলেন মধুমিতা। বাঙালির চিরচেনা আবেগ,বই আর খাবার, দুটোকেই সমান গুরুত্ব দিতেই যেন তাঁর এই উপস্থিতি।

Advertisment

বইমেলা মানেই শুধু বই কেনাবেচা নয়, এ যেন মানুষের মিলনমেলা, সংস্কৃতির উৎসব। আর সেই উৎসবেই লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, সিঁথিতে সিঁদুরে একেবারে নববধূ রূপে হাজির মধুমিতা। তাঁকে ঘিরে অনুরাগীদের ভিড়, ক্যামেরার ফ্ল্যাশ, সব মিলিয়ে উৎসবের আমেজ যেন আরও বেড়ে যায়। 

আরও পড়ুন: বরেলিতে প্রিয়াঙ্কার পিছু নিত ছেলেরা! মেয়ের নিরাপত্তায় জানালায় লোহার গ্রিল বসান বাবা

 কলকাতা বইমেলায় ফিশ ফ্রাই খেতে খেতেই মধুমিতা হাসিমুখে বলেন, “কলকাতা বইমেলায় এসে ফিশ ফ্রাই না খেলে যেন কিছুই খাওয়া হলো না। এটা আমার কাছে ট্র্যাডিশন।” তিনি আরও যোগ করেন, আগের বছরও বইমেলায় এসে ফিশ ফ্রাই খেয়েছিলেন, আর সেই স্মৃতি তাঁর কাছে ভীষণ প্রিয়। একই অভ্যাস বজায় রাখতে পেরে তিনি নাকি বেশ নস্টালজিক হয়ে পড়েন।

আরও পড়ুন: কেন ঐশ্বর্য নয়, সুস্মিতাই মিস ইন্ডিয়া? মুখ খুললেন রুবি ভাটিয়া

মধুমিতা জানান, বইমেলা তাঁর ছোটবেলার আবেগের জায়গা। স্কুলজীবন থেকে বন্ধুদের সঙ্গে বইমেলায় আসা, বই কেনা, আড্ডা আর অবশ্যই ফিশ ফ্রাই, সব মিলিয়ে এটা তাঁর জীবনের অঙ্গ। তাই বিয়ের পর জীবনের নতুন অধ্যায় শুরু করেও তিনি সেই পুরোনো আনন্দকেই ধরে রাখতে চেয়েছেন।

আরও পড়ুন: 'বিজ্ঞ মানুষরা আমাকে শিখিয়েছে', বন্ধুকে নিয়ে জল্পনায় মুখ খুললেন দেবলীনা!

অনুরাগীদের সঙ্গে ছবি তোলা, বইয়ের স্টল ঘোরা আর মাঝেমধ্যে প্রিয় খাবারে কামড়,সব মিলিয়ে নববধূর এই সহজ, মাটির কাছাকাছি উপস্থিতি মন জিতে নেয় সবার। গ্ল্যামার জগতের তারকা হয়েও যে তিনি একেবারে ঘরের মেয়ে।

আরও পড়ুন: ‘পানে’ই শুরু! লাল কাপড়ে মোড়া পান নিয়ে অরিজিতের বাড়িতে হাজির আমির

tollywood entertainment Entertainment News Madhumita Sarkar tollywood news Tollywood Actress Entertainment News Today