/indian-express-bangla/media/media_files/2025/12/02/madhuri-2025-12-02-10-17-18.jpg)
কী বলছেন মাধুরী?
অভিনেত্রী মাধুরী দীক্ষিত বহুবার বলেছেন যে তার স্বামী ড. শ্রীরাম নেনে যখন প্রথমবার তার সঙ্গে দেখা করেন, তখন তিনি তার খ্যাতি সম্পর্কে কিছুই জানতেন না। ১৯৯৯ সালে বিয়ের পর মাধুরী ডেনভারে চলে যান এবং দু’ছেলে- আরিন ও রায়ান সেখানেই জন্ম নেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনয় জীবন থেকে দূরে বিদেশে কাটানো সেই দিনের কথা স্মরণ করেন তিনি। জানান, তার প্রতিবেশীরা পর্যন্ত জানতেন না যে তিনি বলিউডের বড় তারকা।
ANI-কে দেওয়া সাক্ষাৎকারে উপস্থাপক ড. নেনে-র সম্পর্কে জিজ্ঞাসা করলে মাধুরী জানান, "না, তিনি আমার সিনেমা দেখেননি। তিনি লন্ডনে জন্মেছিলেন, পরে ৭ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন। ছোটবেলায় ভারত আসতেন ঠিকই, কিন্তু বড় হওয়ার পর পড়াশোনা আর কাজেই ব্যস্ত থাকতেন। মহারাষ্ট্রীয় পরিবারে বড় হওয়ায় তারা মূলত শিক্ষাকেই প্রাধান্য দেন, সিনেমা নয়। তখন তিনি হিন্দিও জানতেন না।"
Kapil Sharma: ‘হাত কাঁপছিল!’ গিন্নি সেটে থাকায় কেন এত অস্বস্তি কপিল শর্মার?
তিনি আরও বলেন, "তিনি শুধু মারাঠি জানতেন, কারণ ঠাকুমা-ঠাকুরদার সঙ্গে সেই ভাষায়ই কথা বলতে হতো। সিনেমা দেখা অভ্যাস ছিল না বলেই, তিনি কেবলমাত্র অমর আকবর অ্যান্থনি দেখেছিলেন, তাই শুধু অমিতাভ বচ্চনকে চিনতেন।"
প্রথম দেখা হওয়ার মুহূর্ত স্মরণ করে মাধুরী জানান, "যখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কী করি, আমি বললাম সিনেমায় কাজ করি, তিনি ভাবলেন, ভালোই তো! তিনি একেবারেই জানতেন না আমার জনপ্রিয়তা কতটা। এই নির্ভার, পূর্বধারণাহীন আচরণটাই আমাকে আকৃষ্ট করেছিল। একজন মানুষ হিসেবে আমার সঙ্গে পরিচিত হচ্ছিলেন, কোনো স্টার ইমেজ ছাড়াই।"
Tere Ishq Mein vs Raanjhana: ‘রাঁঝনা’ টু ‘তেরে ইশ্ক মে’, প্রথম সপ্তাহান্তেই ৫১.৭৫ কোটির ব্যবসা ধনুশের ছবির!
বর্তমানে নিজের কাজের সিদ্ধান্ত কীভাবে নেন- এ প্রশ্নে মাধুরী জানান, "এখন সবকিছু পরিবারকে বলেই করি। আমার স্বামী ও ছেলেরা আমার সবচেয়ে বড় সমর্থন। নতুন কোনো প্রকল্পে সিদ্ধান্ত নেওয়ার সময় তারা সবসময় পাশে থাকে।" এখন তিনি ব্যস্ত তার নতুন ওয়েব সিরিজ ‘মিসেস দেশপাণ্ডে’-র প্রচারে। মনস্তাত্ত্বিক থ্রিলারটি ১৯ ডিসেম্বর জিও হটস্টারে মুক্তি পাবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us