Amal Chowdhury: নিভৃত প্রস্থান, সংক্রান্তিতেই শেষ নিঃশ্বাস ফেললেন ‘মহিষাসুর’ অমলবাবু

বাঙালি দর্শকের মনে তিনি স্থায়ীভাবে জায়গা করে নিয়েছিলেন ‘অমল অসুর’ নামে। সম্প্রতি পৌষ সংক্রান্তির দিনে ৬৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন এই অভিনেতা; তাঁর মৃত্যু যেন এক সোনালি অধ্যায়ের অবসান ঘোষণা করল।

বাঙালি দর্শকের মনে তিনি স্থায়ীভাবে জায়গা করে নিয়েছিলেন ‘অমল অসুর’ নামে। সম্প্রতি পৌষ সংক্রান্তির দিনে ৬৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন এই অভিনেতা; তাঁর মৃত্যু যেন এক সোনালি অধ্যায়ের অবসান ঘোষণা করল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Inline-Photo-6

চলে গেলেন অমল অসুর... ছবিঃ শশী ঘোষ

যেদিন থেকে মহালয়ার বিশেষ অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় দূরদর্শনে, সেই থেকেই বাঙালির ঘরে ঘরে, পরিচিত হয়ে ওঠেন এক অনন্য চরিত্র- মহিষাসুর। আর এই চরিত্রের রূপকার ছিলেন অভিনেতা অমলকুমার চৌধুরি। তাঁর গম্ভীর দৃষ্টি, ভয়ার্ত মুখভঙ্গি এবং অট্টহাসি আজও অনেকের শৈশব-স্মৃতিকে ঝাঁকুনি দেয়। 

Advertisment

বাঙালি দর্শকের মনে তিনি স্থায়ীভাবে জায়গা করে নিয়েছিলেন ‘অমল অসুর’ নামে। সম্প্রতি পৌষ সংক্রান্তির দিনে ৬৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন এই অভিনেতা; তাঁর মৃত্যু যেন এক সোনালি অধ্যায়ের অবসান ঘোষণা করল। অশোকনগরের বাসিন্দা অমলবাবুর জীবন কিন্তু সবসময় আলোয় মোড়া ছিল না। একসময় নাট্যচর্চা ও অভিনয়ের প্রতি গভীর টান থেকেই তিনি পর্দায় আসেন, আর প্রথমেই পান মহিষাসুরের মতো শক্তিশালী চরিত্রে অভিনয়ের সুযোগ।

Arghya Sen Passed Away: রবীন্দ্রসঙ্গীতের নক্ষত্র অর্ঘ্য সেন আর নেই, শোক জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

 ছবিঃ শশী ঘোষ 

 পরে তাঁকে দেখা যায় যমরাজ, অসুর সেনাপতি কিংবা অন্যান্য পৌরাণিক ভূমিকায়। টিভির পর্দায় যখন তাঁর উপস্থিতি নেশার মতো ছিল দর্শকের কাছে, তখনই স্থানীয় শিশু-কিশোরদের আঁকা শেখানোর কাজ চালিয়ে যেতেন তিনি। শিল্পচর্চাই ছিল তাঁর জীবনের অবলম্বন। সময়ের স্রোত ধীরে ধীরে তাঁর চারপাশের আলো নিভিয়ে দেয়। স্টুডিয়োপাড়া নতুন মুখের খোঁজে ভাসতে থাকে, আর অমলবাবুর মতো প্রতিভাবান শিল্পীকে যেন ভুলে যায়। ব্যক্তিগত জীবনেও নেমে আসে নিঃসঙ্গতার অন্ধকার।

 একে একে কাছের মানুষদের হারিয়ে তিনি হয়ে ওঠেন আরও একাকী। টিনের চালের ছোট ঘরে শারীরিক অসুস্থতা, অভাব আর অবহেলা- এই তিনই হয়ে ওঠে তাঁর স্থায়ী সঙ্গী। আঁকার কাজ এবং অল্প কিছু টিউশনেই কোনোরকমে চলছিল তাঁর দিনযাপন। তবুও অশোকনগরের অনেক বাসিন্দা তাঁকে চিনতে পেরে জিজ্ঞাসা করতেন, “এবার মহালয়া কি আপনিই করছেন?” অথচ অমলবাবুর কাছে সেই প্রশ্ন শুনে মন আরও ভারী হয়ে যেত। কারণ তিনি জানতেন, সেই দিন আর ফেরার নয়।

Debolinaa Nandy: কেন সায়ককে ফোন? ‘৭৮টা ঘুমের ওষুধ’ বিতর্ক! বাড়ি ফিরেই আত্মহত্যার চেষ্টা প্রসঙ্গে সরব দেবলীনা

  ছবিঃ শশী ঘোষ 

তাঁর মৃত্যু কেবল একজন শিল্পীর প্রয়াণ নয়, বরং স্মরণ করিয়ে দেয়, ক্যামেরার আলো নিভে গেলে, শিল্পীর অস্তিত্বও কীভাবে বিস্মৃত হয়ে পড়ে। তবুও মহালয়ার ভোরে শঙ্খধ্বনি, আর চণ্ডীপাঠের সঙ্গে মিশে থাকা সেই অট্টহাসি প্রজন্মের পর প্রজন্মকে মনে করিয়ে দেবে এক অসাধারণ চরিত্রাভিনেতার নাম- অমল কুমার চৌধুরি, আমাদের অমল অসুর। 

Entertainment News Today actor death news