East Bengal - Uttam Kumar: ঘোরতর মোহনবাগানি, কিন্তু ইস্ট বেঙ্গলের জার্সি পড়তে হয়েছিল মহানায়ককে! কার জন্য?

East Bengal - Uttam Kumar: এমনও হয়েছে যে মোহনবাগানের খেলা দেখতে মাঠে গিয়েছিলেন উত্তম কুমার। কিন্তু পেশাদার মহানায়কের প্রথম প্রতিশ্রুতি ছিল সিনেমা। এবং তার অন্যতম ছবি সপ্তপদী, সেখানে কৃষ্ণেন্দুর ভূমিকায় যে তিনি অভিনয় করেছিলেন...

East Bengal - Uttam Kumar: এমনও হয়েছে যে মোহনবাগানের খেলা দেখতে মাঠে গিয়েছিলেন উত্তম কুমার। কিন্তু পেশাদার মহানায়কের প্রথম প্রতিশ্রুতি ছিল সিনেমা। এবং তার অন্যতম ছবি সপ্তপদী, সেখানে কৃষ্ণেন্দুর ভূমিকায় যে তিনি অভিনয় করেছিলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
uttam

কোন ছবিতে এমন করেন মহানায়ক?

East Bengal - Uttam Kumar: তিনি ছিলেন ঘোরতর মোহনবাগানী। সব সময় মোহনবাগানকে সাপোর্ট করে এসেছেন। কিন্তু একবার, তার পছন্দের কো আর্টিস্টের জন্য ইস্ট বেঙ্গলের জার্সি তাঁকে গায়ে দিতেই হয়েছিল। টলিউডের, যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের মোহনবাগানী বলে ডাকা যায়, তাঁর মধ্যে অন্যতম ছিলেন মহানায়ক উত্তম কুমার। তিনি মোহনবাগানের ডায় হার্ট ফ্যান ছিলেন, তবে...

Advertisment

এমনও হয়েছে যে মোহনবাগানের খেলা দেখতে মাঠে গিয়েছিলেন উত্তম কুমার। কিন্তু পেশাদার মহানায়কের প্রথম প্রতিশ্রুতি ছিল সিনেমা। এবং তার অন্যতম ছবি সপ্তপদী, সেখানে কৃষ্ণেন্দুর ভূমিকায় যে তিনি অভিনয় করেছিলেন, তার সঙ্গে খেলোয়ার চুনি গোস্বামীর কিছুটা মিল ছিল। চুনি গোস্বামীর খেলার ভীষণ ফ্যান ছিলেন উত্তম কুমার। কৃষ্ণেন্দুর ভূমিকায় যদি অভিনয় করেছিলেন সেখানে পায়ের কাজ হিসেবে চুনি গোস্বামীর স্টাইলকে ফলো করা হয়েছিল। আগামী বছর মহানায়কের ১০০ তম জন্মবার্ষিকী। আর এবছর ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা হয়েছে সপ্তপদী ছবি দিয়ে। 

Iman Chakraborty: রাজনীতিতে ইমন! আসল সত্যিটা ফাঁস করলেন গায়িকা খোদ

কিন্তু মহানায়ককে কেন পড়তে হয়েছিল লাল হলুদ জার্সি? তিনি নাকি মন থেকে একেবারেই সে জার্সি পরতে চাননি। বসুশ্রী সিনেমা হলের মালিক মন্টু বসু, এই ছবির শুটিং করেছিলেন ইস্টবেঙ্গল গ্রাউন্ডে। অন্যদিকে সপ্তপদী ছবির লিড অভিনেত্রী, সুচিত্রা সেন ছিলেন ইস্টবেঙ্গল এর সমর্থক। এবং তুমি খোলাখুলি জানিয়ে দিয়েছিলেন যে উত্তম কুমার যদি ইস্টবেঙ্গল এর জার্সি না পড়েন, তাহলে তিনি এই ছবি করবেন না। মহানায়িকা বলেছিলেন...

Advertisment

"তুমি যদি লাল হলো জার্সি না পড়ে শুটিং কর, তাহলে এই ছবিতে আমি কাজ করব না।" সুচিত্রা উত্তমের বেশ কাছের ছিলেন। শুধু তাই নয়, সেদিন বন্ধুর অনুরোধ ফেলতে পারেননি মহানায়ক। সুচিত্রার জেদের কাছে হার মেনেই সেদিন ইস্টবেঙ্গলের জার্সি নিজের গায়ে দেন উত্তম কুমার। যদিও ধন্যি মেয়ে ছবিতে মোহনবাগানের জার্সি গায়ে দিয়েছিলেন উত্তমকুমার।     

East Bengal Mohun Bagan Uttam Kumar