Mahi Vij: ডিভোর্সের পর মাহির পোস্ট ঘিরে জল্পনা, মুখ খুললেন অভিনেত্রী

জয় ও মাহি দু’জনেই একই বিবৃতি শেয়ার করে জানান, শান্তি, পরিণতিবোধ, দয়া ও মানবিকতাই তাঁদের পথপ্রদর্শক। তাঁরা স্পষ্ট করেন, নাটক নয়- তাঁরা বেছে নিয়েছেন শান্তি ও পারস্পরিক সম্মান...

জয় ও মাহি দু’জনেই একই বিবৃতি শেয়ার করে জানান, শান্তি, পরিণতিবোধ, দয়া ও মানবিকতাই তাঁদের পথপ্রদর্শক। তাঁরা স্পষ্ট করেন, নাটক নয়- তাঁরা বেছে নিয়েছেন শান্তি ও পারস্পরিক সম্মান...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mahi

কী বললেন মাহি...

অভিনেত্রী মাহি ভিজ ও জয় ভানুশালী রবিবার আনুষ্ঠানিকভাবে তাঁদের বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে তাঁরা এক যৌথ বিবৃতিতে স্পষ্ট করে জানান, এই সিদ্ধান্তের পেছনে কোনও ‘খলনায়ক’ নেই এবং আলাদা হলেও তাঁরা বন্ধু হিসেবেই একে অপরের পাশে থাকবেন। দম্পতির তিন সন্তান- তারা, খুশি ও রাজবীর, এবং তাঁদের লালন-পালন তাঁরা সহ-অভিভাবক হিসেবেই চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে।

Advertisment

ডিভোর্সের ঘোষণার পর, মাহি ভিজ ইনস্টাগ্রামে কয়েকটি স্টোরি শেয়ার করেন, যা দ্রুতই নজর কেড়ে নেয়। কিছু ছবিতে তাঁকে মেয়ে তারার সঙ্গে সময় কাটাতে দেখা যায়। মা-মেয়ের এই সুন্দর মুহূর্তে ছিল শান্তি আর ইতিবাচকতার ছোঁয়া। তবে এর কয়েক ঘণ্টা পর মাহির শেয়ার করা কিছু উদ্ধৃতি ঘিরে শুরু হয় জল্পনা। একটি উদ্ধৃতিতে লেখা ছিল, “আমি এমন মানুষদের ভালবাসি, যারা আমার সন্তানদের ভালবাসে। তারা চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে থাকে।” 

Joyjit Banerjee: গুজব নয় বাস্তব, শ্রেয়ার সঙ্গে বিচ্ছেদের কথা স্বীকার করলেন জয়জিৎ

আরেকটি উদ্ধৃতিতে তিনি লেখেন, “মানুষের দয়ালু হৃদয় আর ভাল শক্তি সবসময় বিশ্বাস করার কারণ হতে পারে। কখনও ভাল মানুষ হওয়া বন্ধ করো না।” তৃতীয় উদ্ধৃতিটি ছিল আরও বাস্তবধর্মী। “আপনি যদি ভাবেন, মানুষ আপনার জন্য যেমন করবে, আপনিও তাদের জন্য তেমন করবেন, তাহলে হতাশ হওয়াই স্বাভাবিক।”

এই পোস্টগুলিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার একাংশ ধরে নেয়, সেগুলি বুঝি তাঁর প্রাক্তন স্বামী জয় ভানুশালীর উদ্দেশেই লেখা। তবে জল্পনায় জল ঢেলে মাহি নিজেই বিষয়টি পরিষ্কার করেন। জয়ের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে তিনি লেখেন, “হ্যাঁ, এটা আমরা। লাইক আর কমেন্টের জন্য, মিডিয়া যে কোনও স্তরে নামতে পারে। আমার স্টোরিগুলো জয়ের জন্য নয়। সাংবাদিকতার নামে এগুলোকে নোংরা করা বন্ধ করুন।”

এদিন জয় ও মাহি দু’জনেই একই বিবৃতি শেয়ার করে জানান, শান্তি, পরিণতিবোধ, দয়া ও মানবিকতাই তাঁদের পথপ্রদর্শক। তাঁরা স্পষ্ট করেন, নাটক নয়- তাঁরা বেছে নিয়েছেন শান্তি ও পারস্পরিক সম্মান। বিচ্ছেদের গুজব প্রথম শোনা যায় গত বছরের নভেম্বরে, যদিও তখন মাহি নিজের ভ্লগে সেই সমস্ত খবর উড়িয়ে দিয়েছিলেন। জানা যায়, এই দম্পতি ২০১৭ সালে খুশি ও রাজবীরকে পালক সন্তান হিসেবে গ্রহণ করেন এবং ২০১৯ সালে তাঁদের কন্যা তারা জন্ম নেয়। কর্মক্ষেত্রে, মাহি সম্প্রতি ন’ বছর পর ‘সেহর হোনে কো হ্যায়’ দিয়ে টেলিভিশনে ফিরেছেন, আর জয়কে ২০২৪ সালে একটি ডান্স রিয়েলিটি শো হোস্ট করতে দেখা গেছে।

bollywood Entertainment News Today