/indian-express-bangla/media/media_files/2025/11/17/mahima-2025-11-17-17-01-01.jpg)
যা বললেন মহিমা...
স্তন ক্যান্সারের সঙ্গে তার অজানা লড়াইয়ের কথা আবারও শেয়ার করলেন অভিনেত্রী মহিমা চৌধুরী। ২০২২ সালে যখন তার ক্যান্সার ধরা পড়ে, তখন তিনি নিজেও বুঝে ওঠেননি যে তার শরীরে এমন একটি যুদ্ধ শুরু হয়ে গেছে। কোনও লক্ষণ বা ব্যথা- কিছুই ছিল না। তিনি শুধু নিয়মিত বার্ষিক স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। আর সেখানেই ধরা পড়ে স্তন ক্যান্সার।
২০২৫ সালের ইয়ং উইমেন ব্রেস্ট ক্যান্সার কনফারেন্সে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে মহিমা বলেন, "আমি স্ক্রিনিং করাতে যাইনি, কোনও উপসর্গও ছিল না। শুধু রুটিন চেকআপেই ধরা পড়ে। ক্যান্সারকে শুরুর দিকে নিজের পক্ষে বোঝা সম্ভব না। পরীক্ষাই একমাত্র উপায়।" ক্যান্সারের চিকিৎসা নিয়েও তিনি আশাবাদী। তিনি জানান, গত তিন-চার বছরে ভারতে ক্যান্সার চিকিৎসায় অসাধারণ উন্নতি হয়েছে- জেনেরিক ওষুধ সস্তা হয়েছে, সহায়তাও বেড়েছে। অসংখ্য লড়াকুর গল্পও তাকে নতুন করে শক্তি দিয়েছে।
Mehazabien Chowdhury: মেহজাবিনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট! 'ফোন বন্ধ', রাগে-কস্টে জ্বলে উঠলেন বাংলাদেশী চিত্রনায়িকা
নিজের কেমোথেরাপির সময় টাক পড়া লুক নিয়ে মহিমার পোস্ট বহু মানুষকে সাহস দিয়েছে। অনুপম খেরের শেয়ার করা এক ভিডিওতে তিনি টাক মাথার ছবি প্রকাশ্যে আনেন এবং লেখেন, "চুল না থাকলেও আপনি সুন্দর। চাইলে পরচুলা পরুন, নাহয় থাকুন যেমন আছেন- দুটোই ঠিক। নিজের সৌন্দর্য নিজেই নির্ধারণ করুন।" তার কথায়, এই খোলা মনের সাহস অনুপম খেরই তাকে দিয়েছেন। এখন তিনি চান, তার অভিজ্ঞতা অন্যদের মনেও নতুন আত্মবিশ্বাস জাগিয়ে তুলুক। ব্যক্তিগত জীবনে ওঠাপড়া কম হয়নি। ২০০৬ সালে ব্যবসায়ী ববি মুখার্জিকে বিয়ে করেছিলেন মহিমা। ২০০৭ সালে জন্ম হয় মেয়ে আরিয়ানার। পরে সম্পর্ক ভেঙে যায় এবং ২০১৩ সালে বিচ্ছেদ ঘটে।
ক্যারিয়ারে তিনি আবার ফিরে এসেছেন নতুন উদ্যমে। সম্প্রতি তিনি ইব্রাহিম আলি খানের প্রথম ছবি ‘নাদানিয়া’–তে দেখা দিয়েছেন। পাশাপাশি, সঞ্জয় মিশ্রের সঙ্গে তার আগামী ছবি ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’–র প্রচারও করছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us