Junior Miss India 2026: মালদহ থেকে জয়পুরের রূপকথা, জুনিয়র মিস ইন্ডিয়ার সিংহাসনে বসলেন প্রিন্সিপ্রিয়া

Prinshipriya Bhowmik: মালদহের ১৬ বছর বয়সী প্রিন্সিপ্রিয়া ভৌমিক জুনিয়র মিস ইন্ডিয়া ২০২৬ চ্যাম্পিয়ন হয়েছেন। রাজ্য ও জাতীয় প্রতিযোগীদের পিছনে ফেলে নবান্নের ঐতিহ্য তুলে ধরেন প্রিন্সিপ্রিয়া। ভবিষ্যতে মডেলিং ও অভিনয়ে আরও বড় স্বপ্ন দেখছেন এই কিশোরী।

Prinshipriya Bhowmik: মালদহের ১৬ বছর বয়সী প্রিন্সিপ্রিয়া ভৌমিক জুনিয়র মিস ইন্ডিয়া ২০২৬ চ্যাম্পিয়ন হয়েছেন। রাজ্য ও জাতীয় প্রতিযোগীদের পিছনে ফেলে নবান্নের ঐতিহ্য তুলে ধরেন প্রিন্সিপ্রিয়া। ভবিষ্যতে মডেলিং ও অভিনয়ে আরও বড় স্বপ্ন দেখছেন এই কিশোরী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Prinshipriya Bhowmik, Junior Miss India 2026, Malda girl wins, national beauty pageant India, Bengali talent, teen model India, cultural round winner, modeling and acting prodigy, teen beauty pageant winner, Indian pageant news,প্রিন্সিপ্রিয়া ভৌমিক, জুনিয়র মিস ইন্ডিয়া ২০২৬, মালদহের কিশোরী চ্যাম্পিয়ন, জাতীয় সুন্দরী প্রতিযোগিতা, বাংলার প্রতিভা, কিশোরী মডেল, কালচার রাউন্ড বিজয়ী, অভিনয় ও মডেলিং, দেশের গর্ব, ভারতীয় পেজেন্ট খবর

Junior Miss India 2026: 'সেরার সেরা'র মুকুট মাথায় প্রিন্সিপ্রিয়া।

Bengali talent: একাধিক রাজ্যের প্রতিযোগীদের পিছনে ফেলে জাতীয় মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল করল মালদহের কিশোরী প্রিন্সিপ্রিয়া ভৌমিক। মাত্র ১৬ বছর বয়সে জুনিয়র মিস ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দিল ইংরেজবাজারের গভার্মেন্ট কলোনির বাসিন্দা এই পড়ুয়া।

Advertisment

প্রিন্সিপ্রিয়া মালদহ শহরের একটি বেসরকারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। বাবা সুরজিৎ ভৌমিক পেশায় ব্যবসায়ী, মা পূর্ণিমা ভৌমিক গৃহবধূ। ছোটবেলা থেকেই মডেলিং ও গ্রুমিং তাঁর নেশা। কয়েক মাস আগে কলকাতায় আয়োজিত রাজ্যস্তরের জুনিয়র মিস ইন্ডিয়া অডিশনে ১৫ থেকে ১৬ বছর বয়সী বিভাগে অংশ নিয়ে প্রায় ৭৫০ জন প্রতিযোগীকে পিছনে ফেলে সেলেকশন রাউন্ডে জায়গা করে নেয় সে।

আরও পড়ুন- West Bengal News Live Updates:'এবার আদালতেই দেখা হবে', মানহানির নোটিসের জবাব না পেয়ে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শুভেন্দুর

এরপর রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হয় জুনিয়র মিস ইন্ডিয়ার ফাইনাল প্রতিযোগিতা। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৭৫ জন প্রতিযোগীকে টপকে চ্যাম্পিয়ন হয় প্রিন্সিপ্রিয়া। তাঁর এই সাফল্যে খুশির হাওয়া বইছে গোটা মালদহ জুড়ে।

আরও পড়ুন-Kolkata fire: কলকাতায় ফের ভয়াবহ আগুন, বি বি গাঙ্গুলি স্ট্রিটে পুড়ে ছাই একের পর এক দোকান

প্রিন্সিপ্রিয়া জানায়, “ছোটবেলা থেকেই স্বপ্ন অভিনয় জগতে কিছু করার। আজ এই জায়গায় পৌঁছতে পেরে খুব ভালো লাগছে। বাংলার হয়ে কালচার রাউন্ডে নবান্ন উৎসবের ঐতিহ্য পোশাকের মাধ্যমে তুলে ধরেছি। জুনিয়র মিস ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়া আমার জীবনের বড় প্রাপ্তি। ভবিষ্যতে মিস ইন্ডিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।”

প্রতিযোগিতায় চারটি রাউন্ডে বিচার করা হয় প্রতিযোগীদের—ইন্ট্রোডাকশন, কালচার, ট্যালেন্ট ও ওয়াক। সব কটি ধাপেই নিজের দক্ষতার ছাপ রেখে চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নেয় প্রিন্সিপ্রিয়া।

আরও পড়ুন-সিঙ্গুরে ফের টাটা? মোদীর সভার আগে সুকান্তর আশ্বাসে রাজনৈতিক তরজা তুঙ্গে

মা পূর্ণিমা ভৌমিক বলেন, “সাত বছর বয়স থেকেই ও মডেলিং ও অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছে। স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকেই এলাকার ছেলেমেয়েদের মডেলিংয়ের প্রশিক্ষণ দিত।”

ইতিমধ্যেই ‘কালিয়াচক চ্যাপ্টার ২’ নামে একটি বাংলা ছবিতে অভিনয় করেছে প্রিন্সিপ্রিয়া। ভবিষ্যতে সিনেমা জগতে আরও বড় কাজ করার স্বপ্ন দেখছে সে। মালদহের এই কিশোরীর সাফল্যে গর্বিত গোটা বাংলা।

Malda Prinshipriya Bhowmik Junior Miss India 2026 Bengali talent Indian pageant news