Malti Chahar: 'আমাকে জোর করে চুম্বন করতে চেয়েছিল', অস্বস্তিকর অভিজ্ঞতা বিগ বস খ্যাত মালতীর

পরিচালকের কাছ থেকে ফোন আসে। কেন তিনি রুমে যাননি, তা জানতে চাওয়া হয়। মালতীর অভিযোগ, কথোপকথনের সময় পরিচালক ইন্ডাস্ট্রিতে ‘জিনিস কীভাবে চলে’ তা বোঝানোর ইঙ্গিত দেন।

পরিচালকের কাছ থেকে ফোন আসে। কেন তিনি রুমে যাননি, তা জানতে চাওয়া হয়। মালতীর অভিযোগ, কথোপকথনের সময় পরিচালক ইন্ডাস্ট্রিতে ‘জিনিস কীভাবে চলে’ তা বোঝানোর ইঙ্গিত দেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
noname

কী বললেন মালতী?

বিগ বস ১৯- এ নিজের স্পষ্টভাষী মনোভাব ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের নজর কেড়েছিলেন মালতী চাহার। এবার তিনি ফের আলোচনায় উঠে এলেন ইন্ডাস্ট্রির অন্ধকার দিক- কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলে। ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের বোন ও অভিনেত্রী মালতী, সম্প্রতি এক পডকাস্টে, নিজের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন।

Advertisment

সিদ্ধার্থ কান্নানের সঙ্গে কথোপকথনে মালতী জানান, ইন্ডাস্ট্রিতে যখন তিনি একেবারেই নতুন, তখন তিনি কাস্টিং কাউচের শিকার হওয়ার মতো, একাধিক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তাঁর কথায়, কোনও কাস্টিং ডিরেক্টর কখনও সরাসরি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেননি, কিন্তু একজন প্রবীণ পরিচালক একবার তাঁর সীমা লঙ্ঘন করার চেষ্টা করেছিলেন। দক্ষিণের এক নামী প্রযোজকের সঙ্গে একটি মিটিংয়ের কথা স্মরণ করে মালতী বলেন, রিডিং-র পর তিনি বাড়ি ফিরে আসেন। পরে পরিচালক তাঁকে ওই প্রযোজকের হোটেল রুমে দেখা করতে বলেন এবং রুম নম্বর পাঠান। মালতী স্পষ্টভাবেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

সাই-ফাই দুনিয়ার কিংবদন্তি গিল জেরার্ডের মৃত্যু, শোকস্তব্ধ ভক্তরা

এরপর পরিচালকের কাছ থেকে ফোন আসে। কেন তিনি রুমে যাননি, তা জানতে চাওয়া হয়। মালতীর অভিযোগ, কথোপকথনের সময় পরিচালক ইন্ডাস্ট্রিতে ‘জিনিস কীভাবে চলে’ তা বোঝানোর ইঙ্গিত দেন। মালতী রাজি না হওয়ায় বিষয়টি সেখানেই থেমে যায় এবং পরে আর তাঁদের দেখা হয়নি।

আরও একটি অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মালতী জানান, এক প্রবীণ পরিচালক প্রজেক্ট শেষ হওয়ার পর তাঁর সঙ্গে দেখা করতে ডেকে, বিদায় নেওয়ার সময় জোর করে চুম্বন করার চেষ্টা করেন। মালতীর ভাষায়, “আমি পাশ থেকে আলিঙ্গন করছিলাম, কিন্তু তিনি সরাসরি ঠোঁটে চুমু খাওয়ার চেষ্টা করেন। আমি সঙ্গে সঙ্গে তাঁকে থামিয়ে দিই।" ঘটনাটি তাঁকে ভীষণভাবে আঘাত করেছিল, কারণ তিনি ওই ব্যক্তিকে বাবার মতো সম্মান করতেন।

Javed Akhtar-Burqa controversy: ‘মুখ ঢাকতে হবে কেন?’ নীতীশ কাণ্ডে বোরখা বিতর্কে কড়া প্রতিক্রিয়া জাভেদের

এই অভিজ্ঞতা থেকে মালতী একটি বড় শিক্ষা পেয়েছেন। তিনি জানান- কাউকে কখনও অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। কাস্টিং কাউচ নিয়ে তাঁর স্পষ্ট মত, ইন্ডাস্ট্রিতে অনেকেই ক্ষমতা ও অবস্থানকে হাতিয়ার করতে চায়, কিন্তু দৃঢ় ব্যক্তিত্ব ও স্পষ্ট সীমারেখা থাকলে, অনেক পরিস্থিতিই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিজের শক্ত পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তাঁকে সেই সাহস জুগিয়েছে বলেও তিনি স্বীকার করেন।

উল্লেখ্য, মালতী চাহার বিগ বস ১৯–এর শীর্ষ ছয় প্রতিযোগীর মধ্যে ছিলেন এবং শো-এর পর তাঁর এই খোলামেলা বক্তব্য নতুন করে কাস্টিং কাউচ বিতর্ককে সামনে নিয়ে এসেছে।

Bigg Boss Entertainment News Today