/indian-express-bangla/media/media_files/2025/12/23/mama1-2025-12-23-12-09-22.png)
কী উপহার দিলেন মুখ্যমন্ত্রী...
গতকাল ছোট্ট নডির অন্নপ্রাশন উপলক্ষে বসেছিল এক মিষ্টি মধুর আসর। পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর খুদে নিষাদ গতকাল প্রথমবারের মত ভাত খেয়েছে। এবং সেই আনন্দেই টলিপাড়ার অনেকেই হাজির হয়েছিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শুভশ্রী গাঙ্গুলি- পুঁচকে নডির নতুন শুরুর দিনে আশীর্বাদ দিতে গিয়েছিলেন অনেকেই।
পরনে গোলাপি রঙের পোশাক, একরত্তিকে নিয়ে শুরু হয় নানা মিষ্টি আয়োজন। টলিপাড়ার নানা তারকারা তাঁকে কোলে নিয়ে যেমন আনন্দ উপভোগ করেন, তেমনই তাঁর বাবা-মা পরম-পিয়া আতিথেয়তায় কোনও খামতি রাখেননি। ঠিক সেরকমই ছিল সুন্দর খাবারের আয়োজন। পরম-পিয়ার আমন্ত্রণে এসেছিলেন অনেকেই। মুনমুন-রাইমা থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায়।
Bharti Singh Pregnancy: প্রসব যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিলেন, জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন ভারতী
ছোট্ট নডির জন্য ছিল ভাজা সঙ্গে মাছ- হরেক রকম আয়োজন। পরম-পিয়া দুজনেই সেজেছিলেন গোলাপি রঙের পোশাকে। আর সেখানেই অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও নিষাদ-কে আশীর্বাদ করতে সেখানে পৌঁছেছিলেন। এবং খুদে-কে কী উপহার দিলেন তিনি?
ছোট্ট নডির এখনও উপহার প্রসঙ্গে কোনও হুঁশ-ই নেই। কিন্তু, সকলে যে আশীর্বাদ দিয়েছে তাঁকে তাই-ই সবথেকে কার্যকরী তাঁদের জন্য। কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কী উপহার দিলেন? বিশেষ উপহারের স্বরূপ তিনি একরত্তিকে বিশ্ব-বাংলার কিছু একটা জিনিস তুলে দিয়েছেন।
একাধিকবার বিশ্বাসঘাতকতা, এক ছবিতেই জীবন পাল্টে গেল এই পরিচালকের, পেলেন স্ত্রী-কেও..
প্রসঙ্গে, ছেলে জন্ম নেওয়ার পর বেশ কিছুদিন পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন পরম। ছেলেকে একসঙ্গে বড় করেছেন তিনি পিয়ার সঙ্গে। এর পাশাপাশি পুজোর সময় তাঁকে নিয়ে মামারবাড়ির পাড়াতেও গিয়েছিলেন তিনি। এবং যেদিন থেকে একরত্তিকে দেখিয়েছেন তাঁরা, সকলেই একটা কথা বলেছেন, পরমের লিটিল ম্যান নডি, একেবারেই বাবার মত।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us