Mamata Banerjee viral comment: টেলিভিশন সিরিয়ালের গল্প বলার ধরন নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত টেলি অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ থেকে সিরিয়াল নির্মাতাদের উদ্দেশে সরাসরি বার্তা দিলেন তিনি। ছোট পর্দার তারকাদের সম্মানিত করার পাশাপাশি সিরিয়াল নির্মাণে সামাজিক দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, “টেলিভিশন দুনিয়ার সবচেয়ে বড় দিক হল মানবিক ও সামাজিক চেতনা বাড়ানো। ইতিহাস আজ অনেক সময় নতুন প্রজন্মের কাছে ঠিকভাবে পৌঁছচ্ছে না। সিরিয়ালের মাধ্যমে সমাজচেতনাও জাগ্রত করতে হবে।”
আরও পড়ুন- TMC-র দুই গোষ্ঠীর তাণ্ডব! সাংসদ শতাব্দীর সামনেই কিল–চড়–লাথি, শোরগোল সিউড়িতে
এরপরেই তিনি বাংলার সিরিয়ালগুলির গল্পের ধরণ নিয়ে রসিক ভঙ্গিতে মন্তব্য করেন। মুখ্যমন্ত্রীর ভাষায়, “আমি নিজেও সিরিয়াল দেখি। এর পরের অংশে কী দেখাবে তাও বলে দিতে পারি। গল্প বাড়াতে গিয়ে কখনো কাউকে মেরে দেয়, কখনো একটু কুটকাচালি হয়। কেউ নেগেটিভ, কেউ পজিটিভ—সবই ভালো। টিআরপি-ও তো বাড়াতে হবে!”
আরও পড়ুন- West Bengal News Live Updates: SIR স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
এর আগেও টেলি অ্যাকাডেমির মঞ্চ থেকেই সিরিয়ালের অতিনাটকীয়তা নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এদিনও তাঁর বক্তব্য ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে টেলিভিশন মহলে।
আরও পড়ুন-Patharpratima: পাথরপ্রতিমায় দুষ্কৃতীদের নরকযজ্ঞ! পরপর বাড়ি-দোকানে আগুন-ভাঙচুর, পুড়ে খাক বিডিও-র গাড়ি
Mamata Banerjee: ‘সিরিয়াল বাড়াতে গিয়ে কখনো মেরে দেয়, কখনো কুটকাচালি!’, টেলি অ্যাকাডেমির মঞ্চে মুখ্যমন্ত্রী
Telly Academy Awards 2025: টেলি অ্যাকাডেমি পুরস্কার মঞ্চে বাংলা সিরিয়াল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রসিক মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ‘কখনো মারে, কখনো কুটকাচালি’—সিরিয়ালের গল্পবিন্যাস নিয়ে তাঁর মন্তব্য ফের ভাইরাল।

Mamata Banerjee: টেলি অ্যাকাডেমির পুরস্কার বিতরণী মঞ্চে মুখ্যমন্ত্রী। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।