Family Man Season 4: তৃতীয় পর্ব মুক্তির মাঝেই ফ্যামিলি ম্যান নিয়ে বিরাট আপডেট, চতুর্থ ভাগ নিয়ে কী বললেন মনোজ?

Manoj Bajpayee-Family Man Season 4: ফ্যামিলি ম্যানের তৃতীয় পর্ব মুক্তির পরই পরবর্তী ভাগ অর্থাৎ চতুর্থ পর্ব নিশ্চিত করলেন মনোজ বাজপেয়ী। কী বললেন রিলের ফ্যামিলি ম্যান?

Manoj Bajpayee-Family Man Season 4: ফ্যামিলি ম্যানের তৃতীয় পর্ব মুক্তির পরই পরবর্তী ভাগ অর্থাৎ চতুর্থ পর্ব নিশ্চিত করলেন মনোজ বাজপেয়ী। কী বললেন রিলের ফ্যামিলি ম্যান?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
asdwdw

আসছে সিজন ৪..

Family Man Season 4: ২১ নভেম্বর থেকে আমাজন প্রাইমে শুরু হয়েছে ফ্যামিলি ম্যান সিজন ৩-এর প্রিমিয়ার। প্রথম দুই পর্বের দুর্দান্ত সাফল্যের পর তৃতীয় পর্বে ফের ধামাকাদার পারফরম্যান্স মনোজ বাজপেয়ীর। ফ্যমেলি ম্যান সিরিজের ভক্তদের জন্য এসে গেল আরও এক চমকপ্রদ খবর। তৃতীয় পর্ব মুক্তির পরই পরবর্তী ভাগ অর্থাৎ চতুর্থ পর্ব নিশ্চিত করলেন মনোজ বাজপেয়ী। আগামী সিজনে অনুত্তরিত সব প্রশ্নের সমাধান মিলবে। উল্লেখ্য, দীর্ঘ তিন বছর অপেক্ষার পর ওটিটি-তে ফিরেছে  দ্য ফ্যামিলি ম্যান। 

Advertisment

আরও পড়ুন ট্রিঙ্কাসের নস্ট্যালজিয়া উসকে কলকাতায় 'রেট্রো নাইট অ্যাট ঊষা'স ক্যাফে', শীতের আমেজে জমজমাট ঊষার সুরেলা সন্ধ্যা

এই সিরিজের ভক্তরাও দেরি না করে ইতিমধ্যেই পুরো সিজন দেখে ফেলেছেন। সেই উত্তেজনা উসকে সিরিজের শেষ পর্যায়ে দেখা যায় একটা বড়সড় ক্লিফহ্যাঙ্গার! বিভ্রান্তি ও কৌতূহল দানা বেঁধেছে দর্শকের মনে। প্রত্যেকেই জানতে চেয়েছেন গল্পের সমাপ্তি এখানেই নাকি সামনে আরও কিছু নতুন চমক আছে। এক দর্শক X-হ্যান্ডেলে জানান, তিনি পুরো সিজন একদিনে দেখে শেষ করেছেন কিন্তু শেষে এলোমেলো প্রশ্নের জবাব না পেয়ে হতাশ। পরিচালক রাজ ও ডিকে-কে ট্যাগ করে জানতে চেয়েছেন সিজন ৩ কি সত্যিই সম্পূর্ণ নাকি আরও এপিসোড বাকি আছে?

Advertisment

আরও পড়ুন দ্বিতীয় দিনে উলোটপুরাণ! বিবেককে দশ গোল ফারহানের, বক্স অফিসে কত আয় ১২০ বাহাদুর-মস্তি ৪-এর?

মনোজ বাজপেয়ীর স্পষ্ট জবাব

পরিচালকদ্বয় উত্তর দেওয়ার আগেই মনোজ বাজপেয়ী নিজে সেই প্রশ্নের জবাব দিয়েছেন। ভক্তের পোস্টটি উদ্ধৃত করে তিনি লেখেন, 'সবকা জওয়াব ফোর্থ সিজন মে হোগা! জলদি মিলতে হ্যা!' যার বাংলা তর্জমা করলে হয়, চতুর্থ সিজনে সব উত্তর পাওয়া যাবে। খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে।

আরও পড়ুন মাদক মামলায় ভাইয়ের নাম জড়ানোর মাঝেই দুর্ঘটনার কবলে শ্রদ্ধা, শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী

ভক্তদের যে মনোজ মনপসন্দ জবাব দিয়েছেন সে কথা বলাইবাহুল্য। অসংখ্য অনুত্তরিত প্রশ্ন আর টানটান উত্তেজনায় ভরা তৃতীয় সিজনের শেষে পরবর্তী সিজন নিয়ে এখন নিশ্চিত ভক্তরা। সিজন ৪-এর ঘোষণার পরই অপেক্ষার কাউন্টডাউন শুরু। শ্রীকান্ত তিওয়ারির পরবর্তী অভিযান কেমন হতে চলেছে তা নিয়ে ভক্তদের উত্তেজনার পারদ চড়ছে। 

আরও পড়ুন অভিনয় যেহেতু আমার কমফোর্ট জোন তাই সবসময় মনে হত একবার সুযোগ তো পাই বাকিটা আমি দেখে নেব: ঊষসী রায়

The Family Man