/indian-express-bangla/media/media_files/2025/11/21/manoj-2025-11-21-10-33-17.jpg)
কেমন হল সিজন ৩?
The Family Man season 3 Review: 'দ্য ফ্যামিলি ম্যান' সিজন ৩ শুরু হয়েছে সিজন ২–এর পরের মুহূর্ত থেকেই। এবার শ্রীকান্ত তিওয়ারি (মনোজ বাজপেয়ী) উত্তর–পূর্ব ভারতের অস্থির পরিবেশে এক ভয়াবহ সঙ্কটের মুখোমুখি। নাগাল্যান্ডে ঘটে যাওয়া সিরিয়াল বোমা বিস্ফোরণ দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে, আর এরই মাঝে প্রধানমন্ত্রী বসুর (সীমা বিশ্বাস) উদ্যোগে শুরু হওয়া শান্তিচুক্তি 'প্রজেক্ট সহকার' বিপদের মুখে পড়ে। উত্তর-পূর্বের বিদ্রোহী নেতারা যখন বহু বছরের সংঘাত মিটিয়ে এক ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করতে চলেছেন, তখনই ওঠে নতুন ষড়যন্ত্রের মাথা।
সুন্দর পাহাড়ি দৃশ্যপটে সাজানো এই সিজনের প্রথম এপিসোডেই রক্তাক্ত টুইস্ট। তবে শুরুটা যতটা ধাক্কাধাক্কির, পরের দিকের গতি ততটা ছিল না। দোষ অভিনেতাদের নয়- মনোজ বাজপেয়ীর অভিনয় নিঃসন্দেহে আবারও সিরিজের প্রাণ। শারিব হাশমির জে.কে.-ও একইরকম মনকাড়া, আর প্রিয়মণি পরিবারিক টানাপোড়েনের গল্পে, যথেষ্ট গভীরতা আনেন। সমস্যাটা আসলে লেখায়। অনেক সময় অতি-নাটকীয় সংলাপ গল্পের সূক্ষ্মতাকে ঢেকে দেয়। 'ইয়ে কুরসি মেরি হ্যায়, অর মেরি হি রাহেগি' -র মতো সংলাপ একজন রাষ্ট্রপ্রধানের মুখে বিশ্বাসযোগ্যতা হারায়।
OTT Release this week: এই সপ্তাহে OTT-তে ঝড়—নতুন ওয়েব সিরিজ আর থ্রিলারে ছড়াছড়ি
শ্রীকান্তের পরিবারিক জীবনের টানাপোড়েন সিজনের অর্ধেক পর্যন্ত গল্পকে স্থির রাখে। সুচির সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতোই টানটান, আর নতুন বাড়িতে নতুন শুরু করলেও শ্রীকান্তের ‘কুল বাবা’ হওয়ার চেষ্টা গল্পে হালকা-হাসির রেশ আনে। তবে মূল ট্র্যাককে জীবন্ত করে তুলেছে নতুন সব চরিত্র। জয়দীপ আহলাওয়াত, মাদক সম্রাট রুকমা ভাই হিসেবে এক ভয়ঙ্কর চরিত্রে উপস্থিত। সাথে আছে নিখুঁত ‘পাওয়ার–স্যুট’ পরা নিমরত কৌর এবং বিশ্বের মাঝে প্রাণঘাতী মিশন নিয়ে ছুটে বেড়ানো জুগল হংসরাজ।
নাগা নেতা হত্যাকাণ্ড, সীমান্তে উত্তেজনা, লুকিয়ে থাকা ‘ইনার মোল’, চীন–পাকিস্তান নিয়ে গোপন সামরিক আলোচনা- গোটা সিজনে থ্রিল ও অ্যাকশনের অভাব নেই। কিন্তু সমস্যা হলো, এত কিছু ঘটতে গিয়ে গল্প মাঝে মাঝে অতিরিক্ত ভিড়ে জমিয়ে ফেলে। বিস্ফোরণ, ধাওয়া, অপহরণ, গোপন মিশন- সবকিছু জমাট হলেও শেষটা তাড়াহুড়ো করে ফেলে দেওয়া মনে হয়।
Family Man Season 3: চার বছর পর ফিরছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’, শ্রীকান্তের নতুন মিশনে চরম উত্তেজনা
এ সিজনে সবচেয়ে বড় অভাব- সামান্থা রুথ প্রভুর উপস্থিতি। তাঁর তীব্র, কঠিন ক্যারেক্টার সিজন ২- এ যেভাবে গল্পকে তুলে ধরেছিল, সিজন ৩ তেমন কোনও শক্তিশালী প্রতিপক্ষ বা আবেগী উচ্চতা তৈরি করতে পারেনি। যদিও চেল্লাম স্যারের ছোট্ট ক্যামিওর উপস্থিতি ফ্যানদের নিঃসন্দেহে আনন্দ দেবে।
ডায়লগ এবারও ব্যাখ্যামূলক, তবে অনেক সময়ই অতিরিক্ত সরাসরি হয়ে গিয়েছে। যার ফলে কিছু দৃশ্য আবেগ হারায়। তবুও মনোজ- জে.কে.–সুচির, ত্রয়ী সিজনটিকে টেনে রেখেছে, আর চতুর্থ সিজনের জন্য আগ্রহ জাগিয়ে রাখে।
- সিরিজের নামঃ দ্যা ফ্যামেলি ম্যান সিজন ৩
- অভিনয়েঃ মনোজ বাজপেয়ী, শরীব হাশমি, জয়দীপ আহলাওয়াত, প্রিয়মণি, আস্লেশা ঠাকুর, বেদান্ত সিনহা, সীমা বিশ্বাস, হারমান সিংহ, পালিন কাবাক, শ্রেয়া ধন্বন্তরী, জুগল হংসরাজ, দালিপ তাহিল, বিপিন শর্মা, দর্শন কুমার, আদিত্য কুমার।
- পরিচালকঃ সুশ্রী কুমার, সুমনা রাজভা কুমার, তুষার শেঠ
- রেটিং: ২.৫/৫
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us