/indian-express-bangla/media/media_files/2026/01/30/mardaani-2026-01-30-15-34-46.jpg)
পড়ুন রিভিউ...
জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পরিচিতির ফাঁদ এড়ানো। একই নায়ক, একই ধরনের লড়াই ও গল্পের ধাঁচে দর্শকের আগ্রহ ধরে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ে। মারদানি সিরিজের তৃতীয় পর্বেও সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন নির্মাতারা। রানী মুখার্জি আবারও সাহসী পুলিশ অফিসার শিবানী শিবাজী রায় হিসেবে ফিরে এসে এক নতুন শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে নামেন। প্রশ্ন একটাই- এই চেনা কাঠামোর মধ্যে নতুনত্ব কতটা আনতে পেরেছে মারদানি ৩?
এই কিস্তিতে প্রধান খলনায়িকা হিসেবে দেখা যায় ভয়ংকর মানব পাচারকারী আম্মাকে (মল্লিকা প্রসাদ)। তার গুন্ডারা সুবিধাবঞ্চিত পরিবারের অপ্রাপ্তবয়স্ক মেয়েদের তুলে নিয়ে যায়, যা গল্পে এক ভয়াবহ বাস্তবতার ছোঁয়া যোগ করে। উত্তরপ্রদেশের একটি ছোট শহর থেকে অপহরণ হওয়া এক কিশোরীর ঘটনা, দিল্লি পুলিশের নজরে আসে, কারণ মেয়েটির বাবা একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। ফলে উপর মহল থেকে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আসে, আর সেই তদন্তের দায়িত্ব পড়ে শিবানীর কাঁধে।
Subhashree Ganguly: শিল্পীদের সফট টার্গেট করা হচ্ছে! মিমি-মৌনীর নেহস্থায় ক্ষোভ উগরে দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়
শিবানীর সঙ্গে আছেন তার বিশ্বস্ত টিম, যার মধ্যে উল্লেখযোগ্য এক তরুণী পুলিশ অফিসার (জানকি বোদিওয়ালা), যিনি পুরুষপ্রধান কর্মক্ষেত্রে নিজের জায়গা করে নিতে লড়াই করছেন। অন্যদিকে, এক যুবক সমাজকর্মী (প্রজেশ কাশ্যপ), যার এনজিও পথশিশুদের উদ্ধার ও মানব পাচারের বিরুদ্ধে কাজ করে, গল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আগের ছবিগুলোর মতোই যিশু সেনগুপ্ত ফের শিবানীর সহায়ক স্বামীর চরিত্রে ধরা দেন।
আগের দুই পর্বের মতোই, মারদানি ৩-এর কেন্দ্রে রয়েছে মানব পাচারের ভয়াবহ দিক ও কিশোরীদের উদ্ধার অভিযান। মল্লিকা প্রসাদ তাঁর ঠান্ডা, নির্লিপ্ত অভিনয়ে খলনায়িকাকে জীবন্ত করে তুলেছেন। তবে গল্পের দ্বিতীয়ার্ধে রোগ, ভাইরাস, মানব গিনিপিগ ও কর্পোরেট লোভের মতো উপাদান যোগ হওয়ায় মূল থিম কিছুটা বিচ্যুত হয়েছে।
ছবিতে রানী মুখার্জির উপস্থিতি নিঃসন্দেহে শক্তিশালী, কিন্তু অতিরিক্ত ব্যাখ্যা, পূর্বানুমেয় সংলাপ ও চেনা প্লট-পয়েন্ট ছবির গতি শ্লথ করে। নারী ক্ষমতায়নের বার্তা স্পষ্ট হলেও, অতিরিক্ত বক্তৃতাধর্মী মুহূর্ত গল্পের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে। সব মিলিয়ে, মারদানি ৩ তার সামাজিক বার্তা ও রানীর দৃঢ় অভিনয়ের জন্য প্রশংসনীয় হলেও, নতুনত্বের অভাবে এটি সিরিজের সেরা সংযোজন হয়ে উঠতে পারে না।
মারদানি ৩ মুভির কাস্ট: রানি মুখার্জি, জানকি বোদিওয়ালা, মল্লিকা প্রসাদ, প্রজেশ কাশ্যপ, যীশু সেনগুপ্ত
মারদানি ৩ মুভির পরিচালক: অভিরাজ মিনাওয়ালা
মারদানি ৩ মুভির রেটিং: ২/৫


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us