/indian-express-bangla/media/media_files/2025/11/17/actress-2025-11-17-16-23-51.jpg)
যা বললেন অভিনেত্রী...
অভিনেত্রী মীরা বাসুদেবন আবার আলোচনায়। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি জানিয়েছেন যে ২০২৫ সালের আগস্ট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে অবিবাহিত। ২০২৪ সালের মে মাসে চিত্রগ্রাহক বিপিন পুথিয়াঙ্কমকে বিয়ে করেছিলেন তিনি। তবে বহুদিন আগেই বিচ্ছেদ সম্পন্ন হলেও, এবারই প্রথম তিনি প্রকাশ্যে তা নিশ্চিত করলেন।
একটি সেলফি পোস্ট করে মীরা লিখলেন- “আমি এখন অবিবাহিত। আমি জীবনের সবচেয়ে সুন্দর ও শান্তিপূর্ণ পর্যায়ে আছি…” পোস্টে তিনি কৃতজ্ঞতা, ধৈর্য ও নিজেকে খুঁজে পাওয়ার অনুভবের কথাও জানান।
Mehazabien Chowdhury: মেহজাবিনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট! 'ফোন বন্ধ', রাগে-কস্টে জ্বলে উঠলেন বাংলাদেশী চিত্রনায়িকা
মীরা ও বিপিনের পরিচয় হয়েছিল জনপ্রিয় টিভি সিরিয়াল কুদুম্ববিলাক্কু-এর সেটে। বিপিন দীর্ঘদিন ধরে টেলিভিশনে চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন। বিয়ের পর কিছুদিন দু’জনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় থাকলেও, এখন মীরা সেগুলো সম্পূর্ণ মুছে ফেলেছেন। এটি ছিল মীরার তৃতীয় বিয়ে। ২০০৫ সালে তিনি বিশাল আগরওয়ালকে বিয়ে করেছিলেন, বিচ্ছেদ ২০১০ সালে। পরের বিয়ে অভিনেতা জন কোক্কেনের সঙ্গে, তাদের একটি ছেলে আছে- নাম আরিহা। এই সম্পর্কও ২০১৬ সালে ভেঙে যায়।
ব্যক্তিগত জীবনের ওঠা-নামার মাঝেও ক্যারিয়ারে নতুন উচ্চতা ছুঁয়েছেন মীরা। ২০২৫ সালে তিনি অভিনয়জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে তিনি একটি আবেগঘন পোস্টে লিখেছিলেন- “ব্যর্থতা এবং প্রত্যাখ্যান আমাকে নতুনভাবে মূল্যবোধ শিখিয়েছে… আমি চাই সবাই পরিবার, স্বাস্থ্য, শান্তি ও সাফল্যে সমৃদ্ধ হোক।”
Aditi Rao hydari: ফেক নম্বর থেকে ভয়ঙ্কর প্রতারণা! ভক্তদের সাবধান করলেন অদিতি
মীরা বাসুদেবন প্রথম বড় প্রশংসা পান মোহনলালের বিপরীতে ব্লেসির ‘থানমাথরা’ চলচ্চিত্রে অভিনয়ের পর। এরপর ওরুভান, একান্তম, কাক্কি, পাচমারাথানালিলসহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। পরবর্তীতে টেলিভিশনে ‘দেবী’, ‘পেন’, ‘কুডুম্ববিলাক্কু’-র মতো ধারাবাহিক তাকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ে পা রেখে মীরা এখন নিজের কাজ, শান্তি এবং নতুন সম্ভাবনাকে আলিঙ্গন করছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us