/indian-express-bangla/media/media_files/2025/12/18/meher-2025-12-18-09-53-00.jpg)
চেনেন এই কিংবদন্তীকে?
মিস ইন্ডিয়ার মুকুট জয়ী প্রথম নারী এবং ভারতের ফ্যাশন সাংবাদিকতার অগ্রদূত মেহের কাস্টেলিনো, বুধবার ৮১ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি রেখে গেছেন তাঁর ছেলে কার্ল, পুত্রবধূ নিশা এবং মেয়ে ক্রিস্টিনাকে। মুম্বইয়ে জন্মগ্রহণকারী মেহের, ১৯৬৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জিতে জাতীয় পরিচিতি পান। সেই সঙ্গে তিনি মিস ইউনিভার্স ও মিস ইউনাইটেড নেশনসের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে, ভবিষ্যৎ ভারতীয় সৌন্দর্য প্রতিযোগীদের জন্য এক নতুন পথ খুলে দিয়েছিলেন।
ফেমিনা মিস ইন্ডিয়া অর্গানাইজেশন এক আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, "গভীর শোকের সঙ্গে আমরা ফেমিনা মিস ইন্ডিয়া ১৯৬৪ এবং প্রথম মিস ইন্ডিয়া মেহের কাস্টেলিনোর প্রয়াণে শোক প্রকাশ করছি। তিনি ছিলেন এক প্রকৃত পথিকৃৎ- যিনি প্যাজেন্টের দরজা খুলে দিয়েছেন, মান নির্ধারণ করেছেন এবং প্রজন্মের পর প্রজন্মকে নির্ভয়ে স্বপ্ন দেখার অনুপ্রেরণা জুগিয়েছেন।" সংগঠনটি আরও জানায়, তাঁর করুণা, মর্যাদা এবং শান্ত শক্তি আজও অনুপ্রেরণার আলো হয়ে থাকবে।
Nachiketa Chakraborty: 'ভুল করে আবার বেঁচে গেলাম', মৃত্যুমুখ থেকে ফিরতেই নচিকেতার পোস্ট ঘিরে তোলপাড়
সৌন্দর্য প্রতিযোগিতার সাফল্যের পর মেহের কাস্টেলিনো, সাংবাদিকতায় নিজের পথ বেছে নেন। ১৯৭৩ সালে ‘ইভ’স উইকলি’তে তাঁর প্রথম লেখা প্রকাশিত হয়। ধীরে ধীরে তিনি একজন পূর্ণকালীন ফ্যাশন সাংবাদিক ও সিন্ডিকেটেড কলামিস্ট হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। তাঁর লেখা প্রায় ১৬০টি জাতীয় ও আন্তর্জাতিক সংবাদপত্র ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে, যা তাঁকে ফ্যাশন ও লাইফস্টাইল সাংবাদিকতার অন্যতম সম্মানিত কণ্ঠস্বর করে তোলে।
তিনি ‘ম্যানস্টাইল’, ‘ফ্যাশন ক্যালাইডোস্কোপ’ ও ‘ফ্যাশন মিউজিংস’-এর মতো একাধিক ফ্যাশন বিষয়ক বই লেখেন। ল্যাকমে ফ্যাশন উইকসহ, বিভিন্ন বড় ফ্যাশন ইভেন্টের অফিসিয়াল লেখক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। ফ্যাশন ইনস্টিটিউট ও শিল্পসংক্রান্ত পুরস্কারের মঞ্চে, বিচারক ও বক্তা হিসেবে তাঁর উপস্থিতি ছিল নিয়মিত।
Shilpa Shetty-Raj Kundra: ৬০ কোটির জালিয়াতির অভিযোগ! নীরবতা ভাঙলেন রাজ কুন্দ্রা-শিল্পা
ফ্যাশনকে কেবল গ্ল্যামারের বাইরে এক গুরুতর শিল্পরূপে তুলে ধরার ক্ষেত্রে, মেহের কাস্টেলিনোর অবদান অনস্বীকার্য। কারুশিল্প, ইতিহাস ও সমসাময়িক প্রবণতার মেলবন্ধনে তাঁর বিশ্লেষণী লেখাগুলি আজও মূল্যবান। বহু তরুণ ডিজাইনার ও লেখক তাঁর কাছ থেকে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা পেয়েছেন। ভারতীয় ফ্যাশন সাংবাদিকতায় তাঁর উত্তরাধিকার চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us