/indian-express-bangla/media/media_files/2025/12/15/shubha-2025-12-15-21-22-00.png)
যা বললেন শুভশ্রী...
দিন তিনেক আগে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং মেসির ম্যাসাকার - দুটি ঘটনা যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেল। বাংলা চলচ্চিত্র জগতের, তবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় কে আমন্ত্রণ জানানো হয়েছিল মেসি যেদিন কলকাতায় এলেন সেদিন। অভিনেত্রী, হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে যান, সেখানে মেসির সঙ্গে কয়েকটি ছবি তোলেন। এবং সেই ছবি সমাজ মাধ্যমে শেয়ার হতেই রেগে কাই ভক্তরা। কারণ সেদিন যুবভারতীতে মেসিকে নিয়ে যে কান্ড ঘটেছে, হাজার হাজার টাকার টিকিট কেটে, কেউ মেসিকে দেখতে পারেননি। শুভশ্রীর সঙ্গে রাজের বৈবাহিক সম্পর্ক এবং সরকার পক্ষের সঙ্গে তাদের ঘনিষ্ঠতাকে উল্লেখ করেই অভিনেত্রীকে যা তা বলা হয়।
রাজ চক্রবর্তী আজ সকালে টিটাগড় থানায়, স্ত্রীর সম্মান রক্ষায় অভিযোগ দায়ের করেন। এদিকে শুভশ্রী কে নিয়ে ক্রমশ জলঘোলা হয়েই চলেছে। অবশেষে শুভশ্রী মুখ খুলতে বাধ্য হয়েছেন। বেশিরভাগ মানুষের প্রশ্ন এমন ছিল, বাংলা ইন্ডাস্ট্রি এতই খারাপ অবস্থা যে শুভশ্রী গঙ্গোপাধ্যায় কে ডেকে পাঠানো হয়েছিল মেসির সঙ্গে সাক্ষাৎ করতে? অভিনেত্রী তার উত্তরে বলেন, "আমাকে কেন ডেকে পাঠানো হয়েছিল, এত অনুষ্ঠানের PR টিম ভালো বলতে পারবে। আমি ছাড়াও সেখানে কৌশিক গঙ্গোপাধ্যায় ছিলেন। অনুষ্ঠানের ম্যানেজমেন্ট এমন ছিল, যে উনি আসবেন, আমাদের সঙ্গে মিট করবেন, ছবি তুলবেন। ছবি তোলা শেষে, আমি যখন বেরিয়ে আসছি, তখন ওদের PR টিম থেকে অনুরোধ করা হয়, আপনি যদি যুবভারতীতে যান, তাহলে আমাদের সুবিধা হয়। ওখানে নানা রকম অনুষ্ঠান ছিল।"
Dev-Messi chaos Kolkata: কলকাতার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত? মেসি কাণ্ডে উদ্বেগ প্রকাশ দেবের
যুবভারতীতে নির্দিষ্ট একটি টেনটেই সমস্ত তারকারা বসে ছিলেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে শুভশ্রী এও জানান, এই ঘটনার মাঝে তার PR টিমের তরফে, সোশ্যাল মিডিয়াতে ছবিগুলো পোস্ট করা হয়। এবং যেহেতু সেখানে জ্যমার ছিল, নির্দিষ্ট সময়ের পরবর্তীতে ছবি পোস্ট হয়। এবং সেই ছবি যে আলোড়ন সৃষ্টি করেছে এই বিষয়েও পরে বুঝতে পারেন তিনি। কিন্তু শুভশ্রীর কথায়, "মেসি মাঠে ঢোকার পর যে বিশৃঙ্খলা এবং উত্তেজনা সৃষ্টি হয়েছিল, সেই ডিসাস্টার আমি নিজের চোখে মাঠে বসে দেখেছি। আমি মাঠে বসে থাকাকালীন মেসিকে দেখতে পাচ্ছিলাম না, সেখানে আপনারা যে বুঝতে পারবেন না, আপনারা যে গ্যালারি থেকে মেসিকে স্পষ্ট দেখতে পাবেন না এ কথা খুব স্বাভাবিক। যদিও আমি সেখান থেকে আমি বেরিয়ে আসি। আমার শুটিং এর প্রতিশ্রুতি ছিল। পরে জানতে পারি, সেই ঘটনা বিভৎস আকার নিয়েছে।"
কিন্তু শুভশ্রীর আক্ষেপ এবং আফসোস অন্য জায়গায়। যেভাবে তাঁকে নিয়ে কাটাছেঁড়া চলছে, এবং তাঁর সঙ্গে রাজনৈতিক সংযোগ জুড়ে তাঁকে কটাক্ষ করা হচ্ছে, তাতেই আফসোস তাঁর। শুভশ্রী বলেন, আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হলো। আমাকে প্রোপাগান্ডা বানিয়ে আমাকে যা নয় তাই বলা হলো। আপনারা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করলেন, যেন মনে হল, মেসি যখন মাঠে ঢুকেছেন তখন তার সামনে, আমি ঘিরে দাড়িয়ে ছিলাম। কোথাও কি আমায় দেখা গিয়েছে মাঠের ভেতরে? বলতে পারবেন, তিনি মাঠে থাকাকালীন আমি তাঁর সঙ্গে গিয়ে সেলফি তুলেছি? আপনাদের ভিউ আমি নষ্ট করেছি। আমার কী দোষ? যে আমি ওনার সঙ্গে ছবি তুলেছি? আপনাদের সঙ্গে আমি সমব্যথী। আপনাদের কষ্টের রোজগারের পরেও, স্বপ্নের মানুষটিকে আপনারা এত সামনে থেকেও দেখতে পেলেন না। আমি তো মাঠে কোথাও ছিলাম না। ভেবে দেখুন? আমি একজন নারী, অভিনেত্রী, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ বলে কি আপনারা আমাকে এভাবে টার্গেট করছেন? শাহরুখ খান কি আসেননি? সর্বত্র একটা পলিটিকাল অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হচ্ছে। নেতারা আমার ছবি নিয়ে প্রেস কনফারেন্স করছেন। আমি ওমুকের স্ত্রী, তাঁর প্রাক্তন প্রেমিকা - এসব বলছেন! ২০২৫ সালে দাঁড়িয়ে এসব শুনতে হবে? কী সমাজে আমরা বাস করছি?"
কিন্তু শুভশ্রীর এই রাগের কারণ, যে কারণে তিনি ভিডিওটি করতে বাধ্য হলেন, তার নেপথ্যে রয়েছে তার দুই সন্তান। অভিনেত্রীকে বলতে শোনা গেল, আপনারা আমাকে যা খুশি তাই বলছিলেন আমি সব মুখ বুজে মেনে নিয়েছি। আমার মনে হয়েছিল, সত্যিই তো মানুষের কষ্টের রোজগার, তারা তার স্বপ্নের মানুষটাকে দেখতে পেল না, আমাকে যদি দুটো খারাপ কথা বলে তাদের মন হালকা হয় তবে তাই করুক। কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে আমার সন্তানদের আক্রমণ। আমার কাছে এরকম অনেক প্রমাণ আছে, যেখানে বলা হয়েছে, আমার ওই ছোট্ট দুটো সন্তানকে মেরে ফেলা হবে। আমি মা হয়ে, এটা সহ্য করব না। আমি তো রাজনীতিবিদ না। আমার সন্তানদের ওপর কেন আসছে?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us