Dev-Messi chaos Kolkata: কলকাতার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত? মেসি কাণ্ডে উদ্বেগ প্রকাশ দেবের

সেদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না দেব। তিনি নাকি আমন্ত্রণ পেয়েও সেখানে যান নি। বরং নিজের ছবির প্রোমোশনে ব্যস্ত ছিলেন। গতকাল যখন ফেডারেশনের উৎকর্ষ অ্যাওয়ার্ডে তাঁকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হল, দেব জবাব কী দিলেন?

সেদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না দেব। তিনি নাকি আমন্ত্রণ পেয়েও সেখানে যান নি। বরং নিজের ছবির প্রোমোশনে ব্যস্ত ছিলেন। গতকাল যখন ফেডারেশনের উৎকর্ষ অ্যাওয়ার্ডে তাঁকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হল, দেব জবাব কী দিলেন?

author-image
Anurupa Chakraborty
New Update
dev

কী বলছেন দেব?

শহরে এসেছিলেন ফুটলব কিংবদন্তি লিওনেল মেসি। তাঁকে নিয়ে যেমন উন্মাদনা ছিল ঠিক সেদিনের কিছু ঘটনা এবং ভক্তদের কাছে ঈশ্বরের বরপুত্রকে চাক্ষুষ করার স্বপ্ন যেন অধরা থেকে গিয়েছে। হাজার হাজার টাকা খরচ করে সেদিন মানুষ টিকিট কেটেছিলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু, মেসিকে ঘিরে যে অপ্রয়োজনীয় ভিড়- তাতে কেউ কিছুই দেখতে পারেননি। 

Advertisment

এরপরেই যুবভারতী যেন রণক্ষেত্র! মানুষ রাগে-ক্ষোভে সেদিন তছনচ করে দেয় গোটা স্টেডিয়াম। এবং মেসি ১৫ মিনিটের মধ্যেই মাঠ ছেড়ে বেড়িয়ে যান। উড়ে আসতে থাকে বোতল। চোখের সামনে ঈশ্বরকে পেয়েও মনের সাধ মেটেনি কারওর। কেউ কেঁদে ভাসালেন, আবার কেউ এও বলে দিলেন, সামনের ভোটে সব হিসেব নিয়ে নেবে। এদিকে, এসবের মাঝেই চর্চায় উঠে আসেন শুভশ্রী গাঙ্গুলি। এই অভিনেত্রী মেসির সঙ্গে ছবি পোস্ট করেই ফ্যাসাদে পড়েন। 

Zubeen Garg Death: জুবিন গর্গ কেসে নতুন অধ্যায়, এসআইটির চার্জশিটে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

আর টলিপাড়ার তরফে নানা ধরণের বক্তব্য চোখে পড়ে। শাসকদলের চেনা মুখ অরূপ বিশ্বাসকে কটাক্ষ করে নানা কথা বলেন। তবে, সেদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না দেব। তিনি নাকি আমন্ত্রণ পেয়েও সেখানে যান নি। বরং নিজের ছবির প্রোমোশনে ব্যস্ত ছিলেন। গতকাল যখন ফেডারেশনের উৎকর্ষ অ্যাওয়ার্ডে তাঁকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হল, দেব জবাব কী দিলেন?

বাংলার মেগাস্টার এবং তারকা সাংসদ এদিন হাজির ছিলেন লাল রঙের পোশাকে। তাঁকে বলতে শোনা গেল, "আমার মনকে এই ঘটনা কষ্ট দিয়েছে। যারা সেখানে শুধু উপস্থিত ছিলেন তাঁদের জন্য নয়। বরং, আমার মনে হয়, বাংলার মানুষদের জন্য এটা দাগ হয়ে গেল। কলকাতা  সংস্কৃতির প্রাণকেন্দ্র। এখানে অনেক বড় বড় ইভেন্ট হয়। অনেক তারকা, সেলিব্রিটি আগেও এসেছেন এখনও আসেন তাঁরা। আমার মনে হয় এতে বাংলার যে একটা ইমেজ ছিল সেটা খুব ভুগেছে।" 

Dhurandhar box office: দ্বিতীয় শনিবারেই ৫০ কোটির রেকর্ড! ‘পুষ্পা ২’ ও ‘ছাভা’-কে টপকে গেল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’

তিনি আলোকপাত করলেন অন্যান্য রাজ্যের ম্যানেজমেন্ট এবং ব্যাবস্থাপনার ওপরেও। অভিনেতা বলছেন, "আমরা যেটা করতে পারলাম না, সেটা অন্যরা করে দেখাল। কিন্তু আমরা হয়তো আবার ফিরে আসব। যে ইমেজটা সাফার করেছে, সেটা হয়তো অস্বীকার করা যাবে না। রিকোভার করা যায় কী করে, সেটাই দেখতে হবে। যারা আছেন ব্যবস্থায়, হয়তো ভাবনা-চিন্তা করছেন।" 

Dev leo messi