/indian-express-bangla/media/media_files/2025/12/14/592356197_4884387648454368_1492226235434630642_n-2025-12-14-18-17-20.jpg)
যা কাণ্ড হল...
মেসি এলেন, কলকাতা সেজে উঠল, কিন্তু ভক্তদের তাঁকে দেখা হল না। ঈশ্বরের বরপুত্রকে এত সামনে পেয়েও সকলের তাঁকে দেখার ইচ্ছে, প্রাণভরে উপভোগ করার ইচ্ছে অধরাই রয়ে গেল। এবং তারপরেই শুরু হয় সেই ভয়ঙ্কর ধ্বংসলীলা। মেসিকে দেখতে না পাওয়ার হতাশায় যুব-ভারতী ক্রীড়াঙ্গন যেন রণক্ষেত্র হয়ে ওঠে।
চারিদিকে যখন মেসিকে দেখতে না পেয়ে সাংঘাতিক কাণ্ড, ঠিক তখন রোষানলে পড়েছেন আরও বেশ কিছু মানুষ। তাঁরা টলিপাড়ার বেশ চেনামুখ। শুভশ্রী গাঙ্গুলি, তিনি গতকাল মেসির সঙ্গে ছবি পোস্ট করেন। এরপর থেকেই তিনি রোষানলে। আর আজ বেলা গড়াতেই শুভশ্রীর হয়ে সাফাই গান রাজ চক্রবর্তী। কিন্তু, নজরে আরেক ব্যক্তি। শুভশ্রী গাঙ্গুলির আপ্ত সহায়ক। তিনি মেসির সঙ্গে ছবি পোস্ট করতেই মারমার কাটকাট।
তিনি সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে তিনি এমনটাই লিখেছিলেন, “কেউ আমায় একটা চিমটি কাটো। আমি এটা যে বাস্তব, সেটাই মানতে পারছি না। এটি সত্যিই একটি স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত। লিও মেসি চিরকাল...।” এদিকে, এই ছবি প্রকাশ্যে আসতেই তেলেবেগুনে জ্বলে উঠলেন মেসি ভক্তরা। এমনকি, যারা সমস্ত ঘটনা জানেন, তাঁরাও ক্ষেপে আগুন।
শুভশ্রীর আপ্ত সহায়ক, তিনি চূড়ান্ত কটাক্ষের শিকার সমাজ মাধ্যমে। এমনকি মেসিকে ঘিরে রেখে যূবভারতীতে যারা ঘুরছিলেন, তাঁর মধ্যে তিনিও একজন, এমনটাই ছবিতে দেখা গিয়েছে। আজ বেলা গড়াতেই রাজ শুভশ্রীর হয়ে সাফাই গাইলেও তিনি একেবারেই রাজদীপকে নিয়ে কিছুই বলেননি।
রেগে আগুন দর্শক কী বলছেন?
তাঁদের কেউ বলছেন, ভাই আবার বুজলাম আমরা কেনো ২০ হাজারের টিকিট কিনেও দেখতে পারলাম না। আবার কারওর কথায়, মেসির ১০টা ম্যাচ দেখেছেন? আবার কেউ বলছেন, সুযোগে সোর্স কাজে লাগিয়ে সুন্দর কাজ করলেন। কেউ তেড়েফুঁড়ে বললেন, আপনি এবং আপনার ম্যাডামের সঙ্গে দেখা করতেই এসেছিলেন মেসি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us