Mimi Chakraborty: 'আমার প্রিয় ফেসবুক পরিবার, দয়া করে আমাদের পাশে দাঁড়ান', রিন্টিকে বাঁচাতে সাহায্যের আবেদন মিমির, সমালোচনার ঝড়

পথকুকুরের চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, তাঁর এই আবেদন ইতিমধ্যেই পশুপ্রেমী মহল ও অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে।

পথকুকুরের চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, তাঁর এই আবেদন ইতিমধ্যেই পশুপ্রেমী মহল ও অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Mimi Chakraborty

রিন্টিকে বাঁচাতে সাহায্যের আবেদন মিমির

আবারও মানবিক উদ্যোগে সামনে এলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। পথকুকুরের চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছেন তিনি। তাঁর এই আবেদন ইতিমধ্যেই পশুপ্রেমী মহল ও অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে। মিমি তাঁর পোস্টে জানান, ‘রিন্টি’ নামে মাত্র চার মাসের একটি উদ্ধার করা কুকুরছানা বর্তমানে সংকটজনক অবস্থায় রয়েছে। 

Advertisment

অল্প বয়সেই একাধিক শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করেছে রিন্টি নামের কুকুরছানাটি। আগে টিক ফিভার ও গুরুতর লিভারের অসুখে আক্রান্ত হলেও চিকিৎসায় সে সেরে উঠেছিল। কিন্তু নতুন করে বিপদ নেমে এসেছে তার জীবনে। অভিনেত্রীর কথায়, রিন্টি একটি বস্তু গিলে ফেলেছে, যা শরীরের ভিতরে ফুসফুসের কাছাকাছি আটকে রয়েছে। ফলে তার গলা ফুলে গেছে, কিছুই খেতে পারছে না, এমনকি তরল খাবার খেলেও সঙ্গে সঙ্গে বমি হয়ে যাচ্ছে।

গত কয়েক দিন ধরে তাকে আইভি ড্রিপে রাখা হয়েছে। সম্প্রতি তার এক্স-রে রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা জরুরি ভিত্তিতে ইউএসজি (USG) করার পরামর্শ দেন। রিপোর্ট দেখে চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত অপারেশন করে ওই বস্তুটি বের করা না গেলে রিন্টিকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু তার অল্প বয়স ও দুর্বল শারীরিক অবস্থার কারণে অপারেশনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন। 

Advertisment

আরও পড়ুন: ১২ বছর পর কলকাতায় অনুষ্কা শঙ্কর, মঞ্চে বাড়তি চমক!

এতদিন পর্যন্ত রিন্টির চিকিৎসার সমস্ত খরচ বহন করেছে ‘Thankful Animals’ টিম। তবে এখন অপারেশন, পরবর্তী চিকিৎসা ও ওষুধপত্র মিলিয়ে প্রায় ২১ হাজার টাকার প্রয়োজন বলে জানানো হয়েছে। সেই কারণেই সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। মিমি তাঁর পোস্টে লেখেন, “আমার প্রিয় ফেসবুক পরিবার, দয়া করে আমাদের পাশে দাঁড়ান… আপনাদের প্রতিটি ছোট অবদানও গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে রিন্টিকে বাঁচাতে পারি।”

কুকুরছানাকে বাঁচাতে সাহায্যের আবেদন মিমির- 

মিমি আরও উল্লেখ করেন, সংস্থাটি সম্পূর্ণ নির্ভরযোগ্য এবং তিনি নিজেও সেখানে অনুদান দিয়েছেন। অভিনেত্রীর এই উদ্যোগে ইতিমধ্যেই বহু মানুষ সাড়া দিতে শুরু করেছেন।আবার কেউ কেউ অভিনেত্রীর এই পোষ্ট ঘিরে কটাক্ষ করতে শুরু করেছেন। এক সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখছেন, “ধীক্কার একজন এতো বড় অভিনেত্রী হয়ে.. স্ক্যানার দিচ্ছে ডোনেট করবার জন্য। তার পরে আবার তৃনমুল নেত্রী। পারলে আপনি নিজেই তো খরচ করে সুস্থ করে তুলতে পারেন। বাড়ির পোষ্য কে ভালোভাসা। আর পথ কুকুর আর অন্য দের জন্য স্ক্যানার। ”

আরও পড়ুন: কেন মাতৃত্ব উপভোগ করেন না রুবি? প্রচলিত শিক্ষাব্যবস্থা শিশুদের ‘ইঁদুরদৌড়’-এ ঠেলে দেয়!

tollywood news Tollywood Actress tollywood Entertainment News Today Entertainment News entertainment Mimi Chakraborty