Mimi Chakraborty: ভারত-বিদ্বেষের আবহেও বাংলাদেশে সুপারহিট মিমি, রেকর্ড ভাঙল ‘লাগে উরাধুরা’ ও ‘দুষ্টু কোকিল’

সহজেই সেখানের দুস্টু কোকিল হয়ে উঠেছিলেন। এবং বর্তমানে দেখা যাচ্ছে তুফান সিনেমার দুটি ক্লাসিক কাল্ট গান রেকর্ড গড়ে ফেলেছে। লাগে উরা ধুরা এবং দুষ্টু কোকিল- এই দুটি গান...

সহজেই সেখানের দুস্টু কোকিল হয়ে উঠেছিলেন। এবং বর্তমানে দেখা যাচ্ছে তুফান সিনেমার দুটি ক্লাসিক কাল্ট গান রেকর্ড গড়ে ফেলেছে। লাগে উরা ধুরা এবং দুষ্টু কোকিল- এই দুটি গান...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Toofan-PR-1-1

রেকর্ড গড়ল মিমির গান...

উত্তপ্ত বাংলাদেশ। সেখানে ক্রমেই ভারত-বিদ্বেষ বাড়ছে। রাস্তায় মানুষ একের পর এক মিছিল করছে। এমনকি আধিপত্যবাদের মিছিলে সামিল হয়েছেন অনেকেই। তবে এতকিছুর পরেও বাংলাদেশে মিমি চক্রবর্তীর আধিপত্য কিন্তু দেখার মত। অভিনেত্রী সেখানে কাজ করে মন জয় করেছিলেন। 

Advertisment

এমনকি, সহজেই সেখানের দুস্টু কোকিল হয়ে উঠেছিলেন। এবং বর্তমানে দেখা যাচ্ছে তুফান সিনেমার দুটি ক্লাসিক কাল্ট গান রেকর্ড গড়ে ফেলেছে। লাগে উরা ধুরা এবং দুষ্টু কোকিল- এই দুটি গান ১০০ মিলিয়ন ভিউজ করে ফেলেছে। এবং দুটি গানেই বাংলাদেশের শিল্পীদের সঙ্গে সঙ্গে মিমিকে দেখা যাচ্ছে। 

Lata Mangeshkar-Md Rafi: লতাকে মহারাণী কটাক্ষ! ঠিক কী কারণে মহম্মদ রফির সঙ্গে দুরত্ব বাড়ে ভারতীয় নাইটেঙ্গলের?

গত বছরের ২৮ মে ইউটিউবে মুক্তি পায় ‘তুফান’-এর প্রথম গান ‘লাগে উরাধুরা’। গানটির কোরাস অংশের কথা লিখেছেন শরীফ উদ্দিন, আর বাকি গীতিকার রাসেল মাহমুদ। সুর ও সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। মুক্তির পর থেকেই গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। চরকি ও এসবিএফ—এই দুই ইউটিউব চ্যানেল মিলিয়ে গানটির ভিউ সংখ্যা বর্তমানে ৪৪ কোটি ৯৫ লাখের বেশি। এর মধ্যে চরকির ইউটিউব চ্যানেলেই গানটি দেখা হয়েছে ৩৩ কোটি ৬৯ লাখ ৪০ হাজারেরও বেশি বার, আর এসবিএফ চ্যানেলে ভিউ ছাড়িয়েছে ১১ কোটি ২৬ লাখ ৩১ হাজার।

Avatar-Govinda: গোবিন্দার অবতার ক্যামিও দাবি কতটা সত্য? সামনে এল চাঞ্চল্যকর তথ্য

এরপর ২০ জুন অফিসিয়ালি মুক্তি পায় ছবির দ্বিতীয় গান ‘দুষ্টু কোকিল’। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ঢাকার জনপ্রিয় শিল্পী দিলশাদ নাহার কনা এবং কলকাতার গায়ক আকাশ সেন। গানটির কথা ও সুর দুটিই আকাশ সেনের। চিত্রায়ণে দেখা যায়, একটি পানশালার পরিবেশে গানটি পরিবেশন করছেন মিমি চক্রবর্তী, আর তাঁকে দেখেই প্রেমে পড়ে যান নায়ক শাকিব খান। গানটির প্রাণবন্ত উপস্থাপনা ও অভিনয় দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছে। 

যদিও বা খেয়াল করলে দেখা যাবে, চরকির ইউটিউব চ্যানেলে এই দুই গানের ভিউজ ছড়িয়েছে অনেক। প্রায় ৩০০ মিলিয়ন ক্রশ করে গিয়েছে। 

Mimi Chakraborty Entertainment News Today