/indian-express-bangla/media/media_files/2025/11/17/mimi1-2025-11-17-12-40-08.jpg)
দেখুন তো চেনেন নাকি মিমির মেয়েকে...
/indian-express-bangla/media/media_files/2025/11/17/m1-2025-11-17-12-40-31.jpg)
মিমি চক্রবর্তী আবারও প্রমাণ করলেন কীভাবে একজন মেয়ে মাতৃত্বের গুণ নিয়েই জন্মায়। গতকাল তিনি যে কাজ করেছেন, তাতে ফের একবার বাহবা পাচ্ছেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/11/17/m2-2025-11-17-12-40-53.jpg)
মিমি তাঁর সারমেয়দের নিয়েই সুখের সংসার সাজিয়েছেন। তাঁর জীবনে চারপেয়ে বাচ্চাদের যে গুরুত্ব, তা তিনি বারবার স্বীকার করেছেন। আর রবিবার সেরকমই এক ঝলক দেখালেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/11/17/m3-2025-11-17-12-41-18.jpg)
যেদিন থেকে মিমি ইন্ডাস্ট্রির চেনা মুখ হয়ে উঠেছেন, তাঁর চিকু সিনিয়র-কে অনেকেই চেনেন। এমনকি, তাঁর সেই চারপেয়ে ছানা মন কেড়েছিল সকলের। তাঁর চিকু সিনিয়রের জন্মদিন উপলক্ষে সেদিন ছোট্ট উদযাপন করেন মিমি।
/indian-express-bangla/media/media_files/2025/11/17/m5-2025-11-17-12-41-42.jpg)
গতকাল রবিবার উপলক্ষে পশুদের সেবাদান করতে গিয়েছিলেন। নিজে হাতে চারপেয়েদের খাওয়ান তিনি। তাকে ঘিরে ধরে সারমেয়রা। মিমি তাঁদের মাঝে দাঁড়িয়ে বিস্কুট খাওয়ালেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/17/m6-2025-11-17-12-42-06.jpg)
প্রসঙ্গে, গতকাল শুধু চারপেয়ে সারমেয়দের না, তিনি গো-সেবা করলেন। তাঁদের রুটি খাওয়ালেন মিমি। এবং সেই ছবি সমাজ মাধ্যমে শেয়ার করে তিনি লিখলেন, এমন রবিবার খুব কমই কাটে।
/indian-express-bangla/media/media_files/2025/11/17/m7-2025-11-17-12-42-32.jpg)
কিন্তু, এখানেই শেষ না। মিমি আরেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তাকে কোলে নিয়েই জানিয়ে দিলেন মিমির জীবনে নতুন সদস্য সে। অভিনেত্রী পরিচয় করালেন, তাঁর মেয়ের সঙ্গে।
/indian-express-bangla/media/media_files/2025/11/17/m8-2025-11-17-12-42-53.jpg)
কোলে বাদামী বর্ণের এক ইন্ডি কন্যা। মিমি তাকে কোলে নিয়েই বললেন, আমার মেয়ের সঙ্গে আলাপ করালাম। ওর নাম চুলবুলি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us