Mimi Chakraborty: কেন আজও একা রয়ে গেলেন মিমি? ষড়যন্ত্রের নেপথ্যে কারা?

ভানুপ্রিয়া ভূতের হোটেলের খাতিরে তিনি গিয়েছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাড়িতেও। তবে গতকাল মিউজিক লঞ্চে গিয়েই তিনি কেন যে সিঙ্গেল রয়ে গেলেন সেই প্রসঙ্গে জানালেন।

ভানুপ্রিয়া ভূতের হোটেলের খাতিরে তিনি গিয়েছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাড়িতেও। তবে গতকাল মিউজিক লঞ্চে গিয়েই তিনি কেন যে সিঙ্গেল রয়ে গেলেন সেই প্রসঙ্গে জানালেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mimi

কী বলছেন মিমি...

মিমি চক্রবর্তী এখন বেজায় ব্যাস্ত, নিজের কাজ নিয়ে। তাঁর একটাই কারণ আগামীকাল রিলিজ করছে ভানুপ্রিয়া ভুতের হোটেল। সেই ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। প্রোমোশনের ব্যস্ততা শেষে, এখন কেবলই ছবি মুক্তির অপেক্ষা। আর সেখানেই এক বিশেষ অনুষ্ঠানে মিমিকে বলতে শোনা গেল, কেন তিনি সিঙ্গেল রয়ে গেলেন। 

Advertisment

ভানুপ্রিয়া ভূতের হোটেলের খাতিরে তিনি গিয়েছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাড়িতেও। তবে গতকাল মিউজিক লঞ্চে গিয়েই তিনি কেন যে সিঙ্গেল রয়ে গেলেন সেই প্রসঙ্গে জানালেন। অভিনেত্রীর পরনে সবুজ রঙের শাড়ি, তাঁকে দেখা গেল, স্টেজে দাঁড়িয়ে সহ অভিনেতাদের সঙ্গে দিব্যি মজা করছেন। ছবি মুক্তির আগেই তিনি বলে বসলেন মোক্ষম কথা।

Hiran Chatterjee Daughter: বাবার বিয়ের ছবি দেখে স্তম্ভিত নিয়াসা, থানার বাইরে বিস্ফোরক মন্তব্য হিরণ-কন্যার

মিমি বরাবরই বড্ড ঠোঁটকাটা। তিনি সব কথা প্রকাশ্যে সকলের সামনেই বলে দেন। যদিও এমন না, মিমি প্রেমে জড়াননি। অভিনেত্রী একসময় টলিপাড়ার এক বিখ্যাত পরিচালকের সঙ্গেই প্রেমের বাঁধনে জড়িয়েছিলেন। যদিও সেই সম্পর্ক স্থায়ী হয়নি। তারপর সেসব সম্পর্ক অতীতের পাতায় ফেলে মিমিকে আর নতুন কাউকে ভরসা করতে দেখা যায়নি। কিন্তু, এর আড়ালে নাকি ষড়যন্ত্র? 

Sayani Gupta: ‘অভিনেতারা পতিতা’, সায়নী গুপ্তার মা নিজের হাত কেটে ফেলতে চেয়েছিলেন!

মিমি বলছেন, "এসবের চক্করে আমি আজ অবধি সিঙ্গেল রয়ে গেলাম। এই ইন্ডাস্ট্রির লোকজনদের ষড়যন্ত্রের কারণে রয়ে গেলাম।" প্রশ্ন উঠছিল, মিমিকে নাকি সকলেই খুব ভয় পান। কিন্তু অভিনেত্রীর দাবি, একেবারেই না। তাঁকে ভয় পাওয়ার মত কিছুই নেই। এবং এই নাকি ষড়যন্ত্র। পাশে দাঁড়িয়ে ছিলেন সহ-অভিনেতা সোহম। তিনি যদিও বললেন, "আমি একেবারেই তোমায় ভয় পাই না।" 

Entertainment News Mimi Chakraborty