/indian-express-bangla/media/media_files/2025/11/09/mimi1-2025-11-09-10-57-59.png)
যা কাণ্ড করলেন মিমি...
Richa Ghosh Felicitation: বহুমুখী প্রতিভার অধিকারী মিমি চক্রবর্তী। গতকাল যেন ঠিক একথাই আবার করে প্রমাণিত হল। মিমি যে অভিনয়ের সঙ্গে সঙ্গে গান গাইতে পারেন একথা অনেকেই জানেন। এর আগে নিজের চ্যানেলেও তিনি গান প্রকাশ করেছেন। আর গতকাল ক্রিকেটের নন্দন কাননে ঠিক এমন এক মুহূর্তের সাক্ষী থাকলেন সকলে।
গতকাল কলকাতায় ইডেন গার্ডেনে রিচা ঘোষকে সম্বর্ধনা জানানো হয়। বঙ্গ-ভূষণ সম্মানে সম্মানিত করা হয় তাঁকে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যসভার অনেকেই। এবং সেখানে উপস্থিত ছিলেন টলি-সুন্দরি মিমি চক্রবর্তী ( Mimi Chakraborty ) নিজেও। মিমি রিচার সম্বর্ধনা অনুষ্ঠানে শুধু হাজির ছিলেন এমনটাই নয়, বরং তিনি নিজের তরফে একটি গান গাইলেন। সেই দৃশ্য ক্যামেরা বন্দী হল।
পরনে সাদা রঙের পোশাক, মিমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে গাইলেন। মিমির কণ্ঠে আমারও পরাণ যাহা চায়। সেই দৃশ্য ক্যামেরা বন্দী করলেন মিমির বন্ধু শ্রেয়া পান্ডে। তিনি সেই ভিডিও শেয়ার করে লিখলেন, "আমার বহুমুখী প্রতিভার অধিকারী মিমি।" সেই ভিডিও মিমি আবার নিজের টাইমলাইনে শেয়ার করে লিখলেন...
"যদিও গানটা আগে থেকে প্রিপেয়ার করা ছিল না। পুরোটাই হিট অফ দ্যা মোমেন্টে।" মিমির গান এর আগেও শুনেছেন ভক্তরা। তবে এই রবীন্দ্রসঙ্গীত গেয়ে তিনি যে আলোচনায় এসেছেন আবার করে, সেকথা বলাই যায়। এবং মিমি কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে ছবি তুলতে ভুললেন না। রিচার সঙ্গে ফ্রেম শেয়ার করে তিনি লিখলেন.."আমাদের কাছের ভীষণ নিজের বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে।"
উল্লেখ্য, যারা রিচার খেলা দেখেছেন, তাঁরা অনেকেই বলেছেন রিচা নাকি ধোনির ফিমেল ভার্সন। যদিও অনেকেই এই দাবি করেছেন, রিচা তাঁর নিজের মতোই, তার সঙ্গে কারওর তুলনা হয় না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us