শেষমেশ বিয়ে হল মিঠুন পুত্র মিমোর

অবশেষে সুসম্পন্ন মিমো-মদালসার বিয়ে। গত সপ্তাহে বিয়ের আসরে পুলিশ পৌঁছোলে ভেস্তে গিয়েছিল সে অনুষ্ঠান। শেষমেশ বাধা কাটিয়ে গাঁটছড়া বাঁধতে পারলেন মিঠুন পুত্র।

অবশেষে সুসম্পন্ন মিমো-মদালসার বিয়ে। গত সপ্তাহে বিয়ের আসরে পুলিশ পৌঁছোলে ভেস্তে গিয়েছিল সে অনুষ্ঠান। শেষমেশ বাধা কাটিয়ে গাঁটছড়া বাঁধতে পারলেন মিঠুন পুত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
mimoh

মাদলসা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মিঠুন পুত্র মহাক্ষয়

মঙ্গলবার, উটির এক হোটেলে মদালসা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মিঠুন পুত্র মহাক্ষয় চক্রবর্তী। গত সপ্তাহেই বিয়ের আসরে পুলিশ পৌঁছোনোর পর বিয়ে ভেস্তে গিয়েছিল মিমোর।

Advertisment

এর আগে মিমোর ও বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা। মিমোর মা যোগিতা বালির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ ছিল।

ওই মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতির জেরে প্রায় চার বছর ধরে তাঁর ও মিমোর মধ্য়ে শারীরিক সম্পর্ক ছিল। তাঁর দাবি, এর ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। মিমো না জানিয়ে তাঁকে ওষুধ খাইয়ে গর্ভপাত করান বলেও অভিযোগ। অভিযোগপত্রে ওই মহিলা আরও জানান, মহাক্ষয়ের মা যোগিতা বালি বারবার হুমকি দিয়ে সম্পর্ক থেকে সরে আসার জন্য চাপ দিয়েছেন। যোগিতা ও মিমোর হুমকি পেয়েই প্রাণভয়ে তিনি মুম্বই থেকে দিল্লি চলে যান।

Advertisment

আরও পড়ুন, বিয়ের আসরে পুলিশ, ভেঙে গেল মিঠুন পুত্র মিমোর বিয়ে

মুম্বই হাইকোর্ট যোগিতা বালি ও মিমোর আগাম জামিনের আবেদন নাকচ করে দিলে তাঁরা এ নিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানান। বিশেষ বিচারক আশুতোষ কুমার শনিবার তাঁদের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।