/indian-express-bangla/media/media_files/2026/02/05/sushmita-aishwarya-2026-02-05-09-04-21.jpg)
১৯৯৪ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় সুস্মিতা সেন এবং ঐশ্বর্য রাই
মুকুট ঘোষণার ঠিক আগে পর্যন্ত প্রায় সবাই নিশ্চিত ছিলেন জয়ী হতে চলেছেন ঐশ্বর্য রাই। দর্শকাসন থেকে শুরু করে ফ্যাশন দুনিয়া, মিডিয়া সব জায়গাতেই তখন একটাই নাম ঘুরছিল। কিন্তু ফলাফল ঘোষণার মুহূর্তে বদলে গেল সমস্ত পূর্বাভাস। বিজয়ীর নাম শোনা গেল সুস্মিতা সেন (Sushmita Sen)। আর সেখান থেকেই শুরু হয় এক ঐতিহাসিক অধ্যায়, সঙ্গে দীর্ঘদিনের বিতর্কও।
ভারতের বিউটি পেজেন্ট ইতিহাসে সবচেয়ে আলোচিত প্রতিযোগিতাগুলোর একটি ছিল ১৯৯৪ সালের মিস ইন্ডিয়া আসর, যেখানে মুখোমুখি হয়েছিলেন ভবিষ্যতের দুই বিশ্বসুন্দরী সুস্মিতা সেন ও ঐশ্বর্য রাই (Aishwarya Rai)। মডেলিং জগতে ঐশ্বর্য তখন প্রতিষ্ঠিত মুখ, ‘পেপসি গার্ল’ হিসেবে জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাই তাঁকেই এগিয়ে রেখেছিলেন অনেকে। তবু শেষ হাসি হাসেন সুষ্মিতা, জেতেন মিস ইন্ডিয়া খেতাব, আর প্রথম রানার-আপ হন ঐশ্বর্য।
ফলাফল প্রকাশের পরই ছড়িয়ে পড়ে নানা জল্পনা। সবচেয়ে চর্চিত গুজব, র্যাম্পে হাঁটার সময় নাকি হোঁচট খেয়েছিলেন ঐশ্বর্য, আর সেই কারণেই মুকুট হাতছাড়া হয়। বছরের পর বছর এই গল্পই ঘুরেছে বিভিন্ন মহলে।
আরও পড়ুন: ‘পানে’ই শুরু! লাল কাপড়ে মোড়া পান নিয়ে অরিজিতের বাড়িতে হাজির আমির
সম্প্রতি সেই জল্পনায় ইতি টানেন ১৯৯৪ সালেরই প্রতিযোগী অভিনেত্রী-মডেল রুবি ভাটিয়া। এক সাক্ষাৎকারে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি সরাসরি কথা বলেছিলেন ফেমিনা পত্রিকার প্রাক্তন সম্পাদক ও বিচারক বিমলা পাটিলের সঙ্গে। রুবির কথায়, হোঁচট খাওয়ার তত্ত্ব পুরোপুরি ভুল, বিচারকদের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ কৌশলগত।
আরও পড়ুন: না বলা অনুভূতি আর লাকি আলির গান! ‘তু জানে হ্যায় কাহান’
রুবির দাবি, বিমলা স্পষ্ট জানিয়েছিলেন, হোঁচট খাওয়ার সঙ্গে ফলাফলের কোনও সম্পর্কই ছিল না। তাঁদের লক্ষ্য ছিল আন্তর্জাতিক মঞ্চে ভারতের জয়ের সম্ভাবনা সর্বোচ্চ করা। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রয়োজন বুদ্ধিমত্তা, উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব, যেখানে সুস্মিতা সেনকে নিখুঁত প্রতিনিধি মনে হয়েছিল। অন্যদিকে মিস ওয়ার্ল্ডে গুরুত্ব পায় স্বপ্নময় সৌন্দর্য, কোমলতা ও ডিভা-সুলভ উপস্থিতি, যা ঐশ্বর্য রাইয়ের মধ্যে অনায়াসেই ধরা পড়েছিল। পরবর্তীতে দেখা যায়, সেই কৌশলই এনে দেয় ঐতিহাসিক সাফল্য। সুস্মিতা জেতেন মিস ইউনিভার্স, ঐশ্বর্য জেতেন মিস ওয়ার্ল্ড। একই বছরে বিশ্বমঞ্চে জোড়া মুকুট পায় ভারত।
আরও পড়ুন: রাশিয়ান মেয়েরা আজও মিঠুন চক্রবর্তীকে বিয়ে করতে চান! কি বললেন পুত্র নমোশি?


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us