Miss Jojo: 'বিশ্বাস করা বড়ই কঠিন', কাছের মানুষ হাত ছাড়লেন, স্টেজ বিতর্কের মাঝেই শোকে কাতর জোজো

কারও সঙ্গে সম্পর্কের ভাঁজ ঠিক কতটা হলে, একজন মানুষ সংসার নামক প্রতিষ্ঠানে থাকার পরেও শাশুড়ির অত্যন্ত কাছের হন? এবং জীবনের নানা অধ্যায়ে তাঁর থেকে শিক্ষণীয় নানা প্রসঙ্গের উত্থাপন করলেন ঠিক তাঁর চলে যাওয়ার মুহূর্তে।

কারও সঙ্গে সম্পর্কের ভাঁজ ঠিক কতটা হলে, একজন মানুষ সংসার নামক প্রতিষ্ঠানে থাকার পরেও শাশুড়ির অত্যন্ত কাছের হন? এবং জীবনের নানা অধ্যায়ে তাঁর থেকে শিক্ষণীয় নানা প্রসঙ্গের উত্থাপন করলেন ঠিক তাঁর চলে যাওয়ার মুহূর্তে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jojo

চলে গেলেন কাছের মানুষ...

Miss Jojo-Tollywood: সম্পর্ক বিষয়টা খুব অদ্ভুত। কিছু সম্পর্ক রক্তের হয় না, কিন্তু তাতে ভালবাসা কিংবা দায়বদ্ধতা এতটাই থাকে, যে নিজের এবং পরের মধ্যে বিস্তর ফারাক বোঝা যায় না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তারা যখন বিয়ে হয়ে অন্য বাড়িতে যান, নতুন কিছু সম্পর্কের শুরু হয়। আর সেই সম্পর্কগুলোকে লালন করা, কিংবা সারাজীবন বয়ে নিয়ে চলা নেহাতই সহজ না। গায়িকা জোজো তার শ্বশুরবাড়ির তরফে এমন একজনকে হারিয়েছেন, যিনি তাঁর বেশ কাছের ছিলেন।

Advertisment

কারও সঙ্গে সম্পর্কের ভাঁজ ঠিক কতটা হলে, একজন মানুষ সংসার নামক প্রতিষ্ঠানে থাকার পরেও শাশুড়ির অত্যন্ত কাছের হন? এবং জীবনের নানা অধ্যায়ে তাঁর থেকে শিক্ষণীয় নানা প্রসঙ্গের উত্থাপন করলেন ঠিক তাঁর চলে যাওয়ার মুহূর্তে। শাশুড়িকে হারিয়েছেন জোজো। তাকে আজীবন মা হিসেবেই দেখেছেন তিনি। তাই তো তাঁর চলে যাওয়ায় শোকে আচ্ছন্ন তিনি। 

Raveena Tandon: প্রযোজকের অশালীন প্রস্তাব! 'রোজ রাতে রবিনা ঘর পাল্টাত', বিস্ফোরক দাবি রেণুকার

Advertisment

তাঁর কথায়, "মা, যখন আমি বাবলুকে বিয়ে করি, তখন আমার বয়স ছিল মাত্র আঠারো। সংসার নামের শব্দটার অর্থই তখন ঠিক করে বুঝতাম না। আমি হয়তো সব সময়ে নিখুঁত বৌমা হতে পারিনি, কিন্তু তোমার কাছ থেকে যা শিখেছি, তা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে থাকবে। অনেক সময়, আমি খুবই ছোট ছিলাম নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্যটা ঠিকমতো বোঝার জন্য…কিন্তু তুমি আমাকে সেই সাহস, সেই ডানা দিয়েছিলে, যাতে আমি আমার ক্যারিয়ারের আকাশে উড়তে পারি। তুমি নিজের কাঁধে, বাজোর দায়িত্ব তুলে নিয়েছিলে, যাতে আমি আর বাবলু আমাদের স্বপ্নগুলোর পেছনে ছুটতে পারি।" 

আজ শুধুই এসব স্মৃতি। সংসার জীবনে তিনি কিছুর অভাব বোঝেন নি। গায়িকার কথায়, "আমরা ছিলাম এক ছোট পরিবার - তুমি, আমি, বাবলু আর বাজো। এখন তুমি আমাদের ছেড়ে চলে গেছো, আমাদের ছুটি, উৎসব, সিদ্ধান্ত নেওয়া, গল্প ভাগ করে নেওয়া, কালীপুজো- সবকিছুই আর আগের মতো থাকবে না।"   

Salman Khan-Bigg Boss: সলমনের বিগ বসে ঝুলন-অঞ্জুম! বিশ্বকাপ জয়ের পরবর্তী ধাপ নিয়ে কতটা আশাবাদী তাঁরা?

গায়িকা শোকপ্রকাশ করে আরও বলেন, "আদি তার ঠাম্মাকে খুব মিস করবে, যদিও ও এখনো জীবনের এই কঠিন বাস্তবতাটা বুঝে ওঠার মতো বড় হয়নি… ভালো থেকো মা…। বিশ্বাস করা বড়ই কঠিন যে তুমি আর আমাদের মাঝে নেই, কিন্তু আমি জানি — তুমি এখন আকাশে আছো, আদি’র “টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার” হয়ে আমাদের ওপর তোমার আলো বর্ষণ করছো…একদিন আবার দেখা হবে আমাদের।" 

Entertainment News Singer Jojo