Zubeen Garg Birthday-Jojo: 'আমার জন্য কেক বেলুন দিয়ে মেক আপ রুম সাজিয়ে...', জুবিনের জন্মদিনে জোজোর স্মৃতিচারণ

Zubeen Garg Birthday: বিশিষ্ট সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর পর প্রথম জন্মদিন। জুবিনহীন অসমে গিয়ে মন কেঁদেছিল মিস জোজোর। শাশুড়ি মায়ের কাজের মাঝেই বন্ধুর জন্মদিনে সোনালি দিনের স্মৃতিচারণায় জোজো।

Zubeen Garg Birthday: বিশিষ্ট সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর পর প্রথম জন্মদিন। জুবিনহীন অসমে গিয়ে মন কেঁদেছিল মিস জোজোর। শাশুড়ি মায়ের কাজের মাঝেই বন্ধুর জন্মদিনে সোনালি দিনের স্মৃতিচারণায় জোজো।

author-image
Kasturi Kundu
New Update
cats

বন্ধুর জন্মদিনে স্মৃতিচারণায় জোজো

Zubeen Garg: প্রখ্যাত সংগীত শিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে যেন থমকে গিয়েছিল গোটা দেশ। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েই সব শেষ! অসমে ফিরেছে কফিনবন্দি জুবিনের নিথর দেহ। গত ১৯ সেপ্টেম্বর ৫২ বছর বয়সে জুবিনের অকাল প্রয়াণ যেন আজও মেনে নিতে পারে না তাঁর অনুরাগীরা। জুবিনের মৃত্যুর পর ১৮ নভেম্বর তাঁর প্রথম জন্মদিন। আজকের দিনে আরও একবার মন ভারাক্রান্ত প্রিয়জন থেকে বন্ধুবান্ধব, ভক্তদের। বন্ধুবিয়োগের খবরে ভেঙে পড়লেও সেই মুহূর্তে অসমে যেতে পারেননি সংগীতশিল্পী মিস জোজো। তাই কাজের ফাঁকে সময় পেতেই ঝটিকা সফরে  জুবিনহীন অসম ঘুরে এসেছেন। দেখা করেছেন তাঁর পরিবারের সঙ্গেও। ১৮ নভেম্বর জুবিনের জন্মদিনে আবেগে ভাসলেন জোজো।

Advertisment

আরও পড়ুন লক্ষ্মী পুজোয় ‘সিঙ্গাপুর সিটি’! প্রয়াত শিল্পী জুবীন গর্গকে অনবদ্য শ্রদ্ধাঞ্জলী

বাড়িতে শাশুড়ি মায়ের কাজ, সেই ব্যস্ততার মাঝেও বন্ধুর জন্মদিনে তাঁর সঙ্গে কাটানো সুন্দর স্মৃতি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে ভাগ করে নিলেন। জুবিনের জন্মদিনে জোজো স্মরণ করলেন কী ভাবে তাঁর জন্মদিনকে স্পেশাল করে তুলেছিলেন প্রয়াত গায়ক। যা মনে পড়লে আজও চোখ ছলছল করে। জোজো বলেন, 'রিয়্যালিটি শোয়ে আমরা একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। একবার শুটিংয়ের দিন জন্মদিন ছিল। সেই জন্য আগের দিন আমার মনটা একটু খারাপ ছিল এই ভেবে যে জন্মদিনেও শুটিং করতে হবে। আমাকে জুবিন এসে বলেছিল মুখটা এইরকম প্যাঁচার মতো করে আছো কেন? আমি বললাম, কাল জন্মদিন, ছুটি থাকলে ভাল হত।'

Advertisment

আরও পড়ুন জুবিনের মৃত্যুতে স্থগিত অসমের ফিল্ম ফেস্টিভ্যাল, প্রয়াত স্বামীর বুকে মাথা রেখে কী আর্জি স্ত্রীর?

সেটা শুনে জুবিনের প্রতিক্রিয়া ছিল 'হু, বুঝেছি। কাজ তো করতেই হবে।' জুবিনের স্মৃতিতে ডুব দিয়ে জোজোর সংযোজন, 'আমরা ওইদিন শুটিং শেষে বাড়ি চলে আসি। পরদিন সকালে সেটে এসে আমাকে সারপ্রাইজ দিল। অথচ সেই মানুষটাই সবসময় দেরিতে আসত। আমি স্টুডিওতে ঢোকার ওঁর টিমের একটি ছেলে এসে আমাকে বলে জুবিন দা ডাকছে। আমি গিয়ে দেখি মেক আপ রুম কেক, বেলুন দিয়ে সাজিয়ে বার্থ ডে সেলিব্রেশনের বন্দোবস্ত করেছে। এই স্মৃতিগুলো খুব সুন্দর যা চিরদিন মনের মনকোঠায় থেকে যাবে। ওঁর তো সেদিন এসব করার কোনও দরকার ছিল না। কিন্তু, বন্ধুর দায়িত্ব পালন করেছিল।'

আরও পড়ুন 'একসঙ্গে গান করিনি কিন্তু...', বন্ধুকে হারানোর পর জুবিনহীন অসমে এসে ডুকরে কাঁদলেন জোজো

Miss Jojo Zubeen Garg