/indian-express-bangla/media/media_files/iL2liMlWMsfy5JfKcJKN.jpeg)
কী এমন বললেন? Photograph: (ফাইল)
Mithun Chakraborty on His father: আজ রিলিজ করেছে বড়দিনের বড়ছবি। প্রজাপতি ২ ছবিতে আবারও দেখা যাচ্ছে মিঠুন এবং দেবকে। যেখানে তাঁরা বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করছেন। এবং খেয়াল করলে দেখা যাবে, এই ছবির প্রথম ভাগ দারুণ সাড়া ফেলেছিল। বাবা-ছেলের সম্পর্কের এক দারুণ দিক দেখানো হয়েছিল এই ছবিতে।
কিন্তু আসল জীবনে দেবের সঙ্গে তাঁর বাবার সম্পর্ক যেমন হোক না কেন, মিঠুনের সঙ্গে তাঁর বাবার সম্পর্ক খুব একটা ভাল ছিল না। বিশেষ করে আহিরিটোলার গৌরাঙ্গের জীবনে বাবাকে নিয়ে খুব একটা মধুর স্মৃতি নেই। সেকথা নিজে মুখেই জানালেন মহাগুরু। বাবা তাঁকে গৌর বলে ডাকতেন।
Imani Dia Smith: ‘দ্য লায়ন কিং’-এর ইয়ং নালা আর নেই, প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ
অভিনেতার কথায়, "আমার সঙ্গে বাবার সম্পর্ক কখনই বাবা-ছেলের মত ছিল না। খুব একটা মধুর ছিল না। কিন্তু, তিনি যখন হাসপাতালে গেলেন। বেশিদিন খুব একটা কষ্ট দেননি। একেবারেই নিজেও কষ্ট পাননি। তখন হাসপাতালে থাকাকালীন তিনি আমায় একদিন ফোন করলেন।" ছেলেকে ফোন করে কী বলেছিলেন তিনি?
মৃত্যুর আগের দিন ছেলেকে এমন কিছু বলেছিলেন যা আজও মনে রেখেছেন মিঠুন। তখন তিনি কোভিডে আটকে ব্যাঙ্গালরে। অভিনেতার কথায়, "বাবা যেদিন চলে গেলেন, সেদিন তিনি বললেন তোকে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। কোনোদিন বলি নি। আমার তোকে নিয়ে খুব গর্ব হয় রে। তোকে খুব ভালবাসি। আসলে যাই হয়ে যাক না কেন, বাবা সে তো বাবাই। আমিও আজ বলছি, তুমিই আমার সারাজীবনের হিরো বাবা।"
প্রসঙ্গে, প্রজাপতি ২ দেখে প্রথম দিনেই উচ্ছস্বিত দর্শক। এবং বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে এই ছবি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us