Mithun Chakraborty: পশ্চিমবঙ্গ অলমোস্ট বাংলাদেশ! 'শেষ রক্তবিন্দু দিয়ে...', লগ্নজিতার পাশে মিঠুন, দিলেন বড় হুঁশিয়ারি..

কেন্দ্রীয় শাসকদলের অন্যতম সদস্য মিঠুন, তিনি আজ প্রজাপতি ২ এর ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন। তাঁর আগেই, তাঁকে বলতে শোনা গেল দুঃখের কথা। চোখের সামনে যে ঘটনা দেখছেন, তাতে তিনি আশাহত।

কেন্দ্রীয় শাসকদলের অন্যতম সদস্য মিঠুন, তিনি আজ প্রজাপতি ২ এর ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন। তাঁর আগেই, তাঁকে বলতে শোনা গেল দুঃখের কথা। চোখের সামনে যে ঘটনা দেখছেন, তাতে তিনি আশাহত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
lagnajita chakraborty, Mithun Chakraborty, Bangladesh issue

পশ্চিমবঙ্গ অলমোস্ট বাংলাদেশ! 'শেষ রক্তবিন্দু দিয়ে...', লগ্নজিতার পাশে মিঠুন, দিলেন বড় হুঁশিয়ারি..

মা শব্দটা সাম্প্রদায়িক! শাস্ত্রে বলে, মা শব্দে মোক্ষলাভ হয়।  সেই জাগো মা গাইতেই গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে হতে হল ভয়ানক আক্রমণের শিকার। গায়িকা, দেবী চৌধুরানী ছবির এই গান গাইছিলেন মেদিনীপুরে। সেখানেই, ইসলাম ধর্মাবলম্বী এক ব্যক্তি, প্রকাশ্যে ভরা স্টেজে উঠে তাঁকে হুমকি দেন। এমনও বলে বসেন, মেরে ফেলব। একজন শিল্পী বাংলার বুকে মা বলতে পারবেন না? তাহলেই তাঁকে সাম্প্রদায়িক আখ্যা দেওয়া হবে? 

Advertisment

লগ্নজিতা সেই ব্যক্তির নামে তখনই অভিযোগ দায়ের করেন। কিন্তু, সেই ঘটনা নিমেষেই সকলে জানতে পারেন। গায়িকার আক্ষেপ, আমি ওখানে গান গাইতে গিয়েছিলাম। আমি মার খেতে যাইনি। আর যেন আমার সঙ্গে এমন না হয়, এটাই তো দেখব আমি। প্রসঙ্গে, এই ঘটনার নিরিখেই রুদ্রনীল ঘোষ আওয়াজ তুলেছিলেন। আর এবার, দুই ঘটনাকে অর্থাৎ বাংলাদেশের উত্তাল পরিস্থিতি এবং বাংলায় জাগো মা গানে বাঁধা - এই দুইয়ের নিরিখেই কথা বলেন মিঠুন চক্রবর্তী। 

কেন্দ্রীয় শাসকদলের অন্যতম সদস্য মিঠুন, তিনি আজ প্রজাপতি ২ এর ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন। তাঁর আগেই, তাঁকে বলতে শোনা গেল দুঃখের কথা। চোখের সামনে যে ঘটনা দেখছেন, তাতে তিনি আশাহত। এই বাংলার বুকে মা বলা যাবে না? এই ঘটনা সম্পর্কে শুনতেই পাশের দেশের ঘটনাকে মিলিয়ে দিলেন তিনি। মহাগুরুকে বলতে শোনা গেল...

কী দুঃখের কথা বলুন তো! মা শব্দে নাকি গান গাওয়া যাবে না। মা শব্দ তো সবাই বলে। মায়ের পায়ের নীচে তো স্বর্গ। মা কী করে সাম্প্রদায়িক? একটু ভেবে চিন্তে কথা বলা উচিত। যাই হোক। এই রাজ্যে এর থেকে বেশী কিছু আশা করা যায় না। বাংলাদেশে হারমোনিয়াম ভেঙে দিচ্ছে। বাংলায় গাইতে দিচ্ছে না। গাইতে গেলে তাঁকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এটা অলমোস্ট বাংলাদেশ হয়ে গিয়েছে, কিন্তু হতে দেব না। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে একে রক্ষা করব।" প্রসঙ্গত, এই বড়দিনে আসছে প্রজাপতি ২। যেখানে আবারও দেবের বাবার ভূমিকায় দেখা যাবে তাকে। 

'কবর কিংবা চিতা!' লগ্নজিতার ঘটনায় ধিক্কার রুদ্রনীলের

Nora Fatehi: ‘এটা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্ত’, গাড়ি দুর্ঘটনার পর মুখ খুললেন নোরা ফাতেহি

Riddhi Sen: 'মানুষখেকো মৌলবাদী তাণ্ডব', বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য ঋদ্ধি সেনের

mithun chakraborty Lagnajita Chakraborty