/indian-express-bangla/media/media_files/2026/02/03/mithun-chakraborty-2026-02-03-16-38-29.webp)
কি বললেন পুত্র নমোশি?
সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু রাশিয়ার সাধারণ মানুষের মনে ‘ডিস্কো ড্যান্সার জিমি’-র জায়গা এতটুকু নড়েনি। রাশিয়ায় আজও যদি কোনও ভারতীয় অভিনেতার নাম উচ্চারণ করলেই চোখে-মুখে উচ্ছ্বাস ফুটে ওঠে, তবে তিনি নিঃসন্দেহে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তীর ছেলে নমোশি চক্রবর্তী মজার কিন্তু বিস্ময়কর এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁর কথায় রাশিয়ার বহু নারী মিঠুন চক্রবর্তীকে বিয়ে করতে চান! নমোশি হেসে আরও বলেন, “আমি ওদের বলি, বাবা তো আর বিয়ে করতে পারবে না, আমার সঙ্গে দেখা করো। কিন্তু তাতে ওদের কোনও আগ্রহই নেই!”
নমোশি আরও বলেন, ‘রাশিয়ায় তিনি এমন ক্রেজ আর কোনও ভারতীয় অভিনেতার ক্ষেত্রে দেখেননি। সেখানে এমন বহু মানুষ আছেন, যাঁরা শুধুমাত্র বাবার সঙ্গে কথা বলার জন্য হিন্দি ভাষা শিখেছেন।’
রাশিয়ায় এই উন্মাদনার শুরুটা হয়েছিল ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘ডিস্কো ড্যান্সার’ ছবির হাত ধরে। ভারত ছাড়াও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ায় ছবিটি বিপুল বাণিজ্যিক সাফল্য পায়। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই, আত্মসম্মান রক্ষা, পরিবারের প্রতি দায়বদ্ধতা আর সমস্ত বাধা পেরিয়ে উঠে দাঁড়ানোর গল্প, রাশিয়ার ওয়ার্কিং ক্লাস মানুষের কাছে মিঠুন হয়ে ওঠেন আপনজন, একেবারে নিজেদের মতো একজন হিরো।
আরও পড়ুন: চার বছরের বিরতি! কৃষকের অবজ্ঞা দৃষ্টিতে বদলে গেল মাধবনের জীবন
তবে মিঠুনের যাত্রাপথ শুরু হয়েছিল একেবারেই অন্য ধারায়। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের হাত ধরে ‘মৃগয়া’ ছবিতে অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করেন তিনি। প্রথম ছবিতেই তাঁর অসামান্য অভিনয় নজর কাড়ে এবং তিনি সেরা অভিনেতার সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
আরও পড়ুন: অরিজিতের বাড়িতে আমিরের সফর ঘিরে জল্পনা তুঙ্গে, কত দিন বাংলায় থাকছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’?
এরপর একের পর এক জনপ্রিয় ছবিতে নিজেকে প্রতিষ্ঠিত করেন মিঠুন। ‘ডিস্কো ড্যান্সার’ ছাড়াও এস-র মতো ছবি, ‘সপরক্ষা’, ‘সাহস’, ‘ওয়ারদাত’, ‘ওয়ান্টেড’, ‘বক্সার’, ‘পেয়ার ঝুকতা নাহি’, ‘প্যায়ারি বেহনা’, ‘অগ্নিপথ’, ‘দ্য ডন’ সহ বহু বাংলা ছবিতে তাঁর উপস্থিতি দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলেছে।
আরও পড়ুন: ‘আমি জানি কেন আরিজিৎ সিং প্লেব্যাক ছাড়ছেন’, পলাশ সেনের বিস্ফোরক দাবি!


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us