/indian-express-bangla/media/media_files/2025/12/09/rit-2025-12-09-18-56-33.png)
যা বললেন ঋত্বিক...
Ritwick Chakraborty on Modi: লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে ফের তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শীতকালীন অধিবেশনে ‘বন্দে মাতরম্’-এর প্রসঙ্গ তুলতে গিয়ে বাংলার নবজাগরণের অন্যতম স্তম্ভ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। এই মন্তব্যকে কেন্দ্র করেই তৃণমূল কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে ‘বাঙালি বিদ্বেষ’ এবং সাংস্কৃতিক সংবেদনহীনতার অভিযোগ তুলেছে।
তৃণমূল সাংসদ সৌগত রায় সঙ্গে সঙ্গে আপত্তি জানান এবং বলেন, “অন্তত বঙ্কিমবাবু বলুন।” সৌগত রায়ের আপত্তির পরেই নিজের সম্বোধন সংশোধন করেন মোদী। তবে ঘটনাটি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উত্তাপ বাড়িয়েছে। তারকাদের মধ্যে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এই প্রসঙ্গেই মুখ খুলেছেন। তিনি এমনিও সরকার এবং শাসকদলকে নিয়ে নানা ধরণের মন্তব্য রাখেন।
‘ধুরন্ধর’–এর পর বড় চমক, চিনতে পারছেন এই অভিনেতাকে?
এবারও ব্যতিক্রম না। তিনি এবারও নিজের সমাজ মাধ্যমে রসিকতার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে তিনি বক্তব্য রাখলেন। প্রসঙ্গে, আজ কোচবিহারের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে তীব্র আক্রমণ করে বলেন, “বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’! যেন মনে হচ্ছে হরিদা, শ্যামদা…!” এদিকে ঋত্বিক বলছেন..
"নেরু কে তার ভাইরা নিশ্চয়ই নেরুদা বলে ডাকে, দেরি কে দেরিদা ফেলু কে ফেলুদা তাবলে বঙ্কিম কে!!? আবো কে শুনেছি আবোদা বলে ডাকতে নেই।" পুনশ্চ:- আমরা সবাই জানি বঙ্কুবাবুর বন্ধু ছিল এলিয়ান। মানে নন-বায়োলজিকাল?"
Aamir Khan-Rajkumar Hirani: দাদাসাহেব ফালকের বায়োপিক স্থগিত, ‘৩ ইডিয়টস ২’-এ ফিরছেন আমির–হিরানি?
এদিকে, প্রধানমন্ত্রীর সমর্থকরা অনেকেই, এমনও দাবি করছেন যে তাঁর কাছে যেহেতু চট্টোপাধ্যায় উচ্চারণ করা নেহাতই সহজ কাজ না, তাই তিনি বঙ্কিমদা বলেছেন। আর তাতেই ফের খোরাক করতে দেখা গেল তাঁকে। অভিনেতা বলছেন, 'ভক্তরা তো লুটিয়ে প্রণাম করছে।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us