Mon Mane Na: ভালোবাসা কি মন না মস্তিষ্কের খেলা? ‘মন মানে না’ টিজারে উঠল সেই প্রশ্ন!

Mon Mane Na: ‘মন মানে না’ ছবির টিজারে দেখা গিয়েছে, প্রেম কি শুধুমাত্র মনের টান নাকি নাকি মস্তিস্কের কোন রাসায়নিক বিক্রিয়? এই প্রশ্নই ছবির মূল থিম। বন্ধুত্ব থেকে প্রেমের ...

Mon Mane Na: ‘মন মানে না’ ছবির টিজারে দেখা গিয়েছে, প্রেম কি শুধুমাত্র মনের টান নাকি নাকি মস্তিস্কের কোন রাসায়নিক বিক্রিয়? এই প্রশ্নই ছবির মূল থিম। বন্ধুত্ব থেকে প্রেমের ...

author-image
Naikun Nessa
New Update
hiya

আসছে মন মানে না...

‘ভালোবাসি না বলেও হয়তো ভালোবাসা যায়, কিন্তু দেরি করলে বোধহয় অনেকটাই দেরি হয়ে যায়।’ ভালোবাসার সপ্তাহে মুক্তি পেতে চলেছে ভালোবাসায় ভরা ছবি ( tollywood )। মন আনচান করা ‘মন মানে না’ ছবির মধ্যে দিয়ে বড় পর্দায় পা রাখতে চলেছেন হিয়া চট্টোপাধ্যায়। ‘কিশমিশ’ খ্যাত পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ‘মন মানে না’ ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে বিখ্যাত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এবং মহুয়া চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা হিয়া চট্টোপাধ্যায়কে, এর আগে তিনি বিজ্ঞাপনে শুটিং করেছেন।

Advertisment

Debolina Nandy: 'মেয়েদেরই কেন সব...?' দিনের পর দিন ভয়ঙ্কর মানসিক নির্যাতন! নিজেকে শেষ করার সিদ্ধান্ত দেবলীনার?

ছোট থেকেই সিনেমার পরিবেশে বড় হওয়ায় অভিনয়ের প্রতি তাঁর ঝোঁক রয়েছে, এবং তিনি নিজের কাজে মনোযোগী হয়ে এগোতে চান বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন। স্নাতক শেষ করার পর তিনি অভিনেত্রী দামিনী বসুর কাছে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন। ‘মন মানে না’ ছবিটিই তাঁর প্রথম বড় পর্দার যাত্রা। এর আগে তিনি বিজ্ঞাপনে শুটিং করেছেন। এই ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, ঋত্বিক ভৌমিক,  সৌম্য মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র, তৃণা সাহা, অঙ্গনা রায় । 

Dev: জয় গোস্বামীর পর দেব? এসআইআর শুনানি নিয়ে নতুন জল্পনা

‘মন মানে না’ ছবির টিজারে দেখা গিয়েছে, প্রেম কি শুধুমাত্র মনের টান নাকি মস্তিস্কের কোন রাসায়নিক বিক্রিয়া? এই প্রশ্নই ছবির মূল থিম। বন্ধুত্ব থেকে প্রেমের এবং ব্রেকআপের পরের আবেগঘন মুহূর্ত দেখানো হয়েছে। ছবিটি মুক্তি পাচ্ছে ‘ভ্যালেন্টাইন্স ডে’ (Valentine's Day 2026) অর্থাৎ ১৪ ফেব্রুয়ারির ঠিক আগের দিন ‘চুম্বন দিবসে’ (Entertainment News Today) । 

রুক্মিণী মৈত্র (Rukmini Moitra)  ‘মন মানে না’ ছবির টিজার শেয়ার করে লিখেছেন, ‘ভালোবাসি না বলেও হয়তো ভালোবাসা যায়, কিন্তু দেরি করলে বোধহয় অনেকটাই দেরি হয়ে যায়।’ অভিনেত্রীকে এই ছবিতে বিশেষ একটি ছবিতে দেখা যাবে। রুক্মিণী মৈত্র আরও লেখেন, ‘এই ভালোবাসার গল্পে আমিও আছি, কারণ ভালোবাসাকে ভালো না বাসলে তো…। "মন মানে না" নামটা শুনলেই আমাদের সবার নস্টালজিক লাগে, অনেক স্মৃতি মনে পড়ে যায় যেগুলো কিশমিশের মতো মিষ্টি। রাহুল মুখার্জির নতুন প্রেমের ছবি, ২০২৬-এর নতুন "মন মানে না" আসছে এই ১৩ই ফেব্রুয়ারি।’ ছবির টিজার দেখে ইতিমধ্যে দর্শকরা মুগ্ধ হয়েছেন ।

tollywood Rukmini Moitra Entertainment News Today