Mon Mane Na: মন মানে না ট্রেলার লঞ্চে দেব, মেয়ের ডেবিউ ছবির দিনে আবেগপ্রবণ শাস্বত চট্টোপাধ্যায়

প্রথম ছবির আনন্দ-ই আলাদারকমের। গতকাল হিয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন আরও অনেকেই। এছাড়াও অনুষ্ঠানের মুল আকর্ষণ ছিলেন দেব। তার ছবি মন মানে না-র নিরিখেই এই ছবির টাইটেল।

প্রথম ছবির আনন্দ-ই আলাদারকমের। গতকাল হিয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন আরও অনেকেই। এছাড়াও অনুষ্ঠানের মুল আকর্ষণ ছিলেন দেব। তার ছবি মন মানে না-র নিরিখেই এই ছবির টাইটেল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dev4

কী বললেন দেব...

গতকাল মন মানে না ছবির ট্রেলার লঞ্চে গতকাল শহরে বসেছিল আসর। শুধু তাই নয়, সেখানে হাজির ছিলেন নায়ক-নায়িকা থেকে তাঁদের পরিবারের সকলেই। নতুন নায়িকা হিয়ার সুপারস্টার বাবা শাস্বত চট্টোপাধ্যায় ছিলেন সেখানে। ছিলেন নায়িকার মা-ও। গতকাল হিয়ার জন্মদিন-ও ছিল। এবং সেদিন-ই ট্রেলার লঞ্চ হয় তার প্রথম ছবির। এই ঘটনায় বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁরা। 

Advertisment

প্রথম ছবির আনন্দ-ই আলাদারকমের। গতকাল হিয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন আরও অনেকেই। এছাড়াও অনুষ্ঠানের মুল আকর্ষণ ছিলেন দেব। তার ছবি মন মানে না-র নিরিখেই এই ছবির টাইটেল। তাই তাকে তো থাকতেই হত। দেব একেবারে সুটেড-বুটেড হয়ে হাজির হলেন। আর তাকে নিয়ে সকলের উন্মাদনা ছিল দেখার মত। 

Govinda: বারবার হুমকি ফোন, FIR দায়ের- গোবিন্দার নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

Advertisment

দেব সেখানে পৌঁছেই মঞ্চে উপস্থিত সকলকে আলিঙ্গন করলেন। তার সঙ্গে সঙ্গে তিনি, সকলকে একটা করে গোলাপ উপহার দিলেন। দেবকে স্টেজে দেখে সকলের আনন্দের শেষ নেই। সেখানেই উপস্থিত ছিলেন, তার কিশমিশ ছবির পরিচালক রাহুল এই ছবির পরিচালক। দেবকে বলতে শোনা গেল রাহুল আমাদের পেরিয়ে এখন অন্যত্র চলে গিয়েছে। 

Kolkata influencer news: বেহালায় বান্ধবীকে ২০ ঘণ্টা বন্দি ও নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার 'নন্সেন' শমীক

এখানেই শেষ না। দেব সেখানে মন মানে না-র গানে নাচলেন পর্যন্ত। তার সঙ্গে সঙ্গে কোমর দোলালেন উপস্থিত সকলেই। দেবের আইকনিক নানা গানের মধ্যে রয়েছে এই গানটি। যদিও, অনেক ভক্তরা মন্তব্য করলেন, তাঁরা কোয়েলকে বেশ মিস করছেন। আরও কিছু হল সেই মঞ্চে। দেব সেখানে দাঁড়িয়ে মন মানে না, রিলিজের সঙ্গে সঙ্গে তিনি ইন্ডাস্ট্রির হয়ে বললেন... 

"একটা ইন্ডাস্ট্রি বাঁচাতে, শুধু দেব-জিৎ নিয়ে ইন্ডাস্ট্রি বাঁচানো যাবে না। তাই, মন মানে না রিলিজ করছে, সকলে দেখতে যাবেন। বাংলা সিনেমাকে বাঁচানো খুব দরকার।" 

tollywood Dev Entertainment News Today