Most Anticipated Indian Movies 2026:‘বর্ডার ২’ থেকে ‘কিং’! ২০২৬ এ সেরা এই ১০ ছবি বক্স অফিসে ঝড় তুলবে, চড়ছে উত্তেজনার পারদ

Most Anticipated Indian Movies 2026:কিছু ছবি নিয়ে আলোচনা শুরু হয়ে যায় মুক্তির বহু আগেই, আবার কিছু ছবি মুক্তির পরই আলোড়ন তোলে বক্স অফিসে। ২০২৬ সালেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলেই মনে করছেন সিনে বিশেষজ্ঞরা।

Most Anticipated Indian Movies 2026:কিছু ছবি নিয়ে আলোচনা শুরু হয়ে যায় মুক্তির বহু আগেই, আবার কিছু ছবি মুক্তির পরই আলোড়ন তোলে বক্স অফিসে। ২০২৬ সালেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলেই মনে করছেন সিনে বিশেষজ্ঞরা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
২০২৬ সালের প্রত্যাশিত সিনেমা, Most anticipated Indian movies 2026, Upcoming movies 2026 India, IMDb most anticipated films, রামায়ণ রণবীর কাপুর, Ramayana movie 2026, শাহরুখ খান কিং সিনেমা, King Shah Rukh Khan movie, ধুরন্ধর ২, Dhurandhar 2 release, টক্সিক যশ সিনেমা, Toxic Yash movie, জন নায়াগান বিজয়, Thalapathy Vijay last movie, রাজা সাব প্রভাস, Prabhas Raja Saab movie, টোয়েন্টি ওয়ান সিনেমা, Twenty One movie 2026, পরশক্তি তামিল সিনেমা, Parasakthi Tamil movie, দৃশ্যম ৩, Drishyam 3 Mohanlal, বর্ডার ২ সানি দেওল, Border 2 Sunny Deol, Bollywood upcoming films 2026, South Indian movies 2026, Indian cinema news Bengali

বহু প্রতীক্ষিত কিছু ভারতীয় সিনেমা রিলিজের অপেক্ষায়

Most Anticipated Indian Movies 2026: ২০২৫ সাল শেষের পথে। নতুন বছর শুরুর আগেই দর্শকদের নজর এখন ২০২৬ সালের দিকে। প্রতি বছরের মতো আগামী বছরও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে একাধিক বড় বাজেটের ও বহু প্রতীক্ষিত কিছু ভারতীয় সিনেমা। 

Advertisment

কিছু ছবি নিয়ে আলোচনা শুরু হয়ে যায় মুক্তির বহু আগেই, আবার কিছু ছবি মুক্তির পরই আলোড়ন তোলে বক্স অফিসে। ২০২৬ সালেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলেই মনে করছেন সিনে বিশেষজ্ঞরা। সম্প্রতি IMDb প্রকাশিত একটি তালিকায় উঠে এসেছে আগামী বছরের সবচেয়ে প্রত্যাশিত ১০টি ভারতীয় সিনেমার নাম। সেই তালিকা অনুযায়ী দর্শকদের অপেক্ষার পারদ এখন তুঙ্গে।

তালিকার শীর্ষে রয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ছবি ‘রামায়ণ’। দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন রণবীর কাপুর। ছবিতে তিনি ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন, আর রাবণের ভূমিকায় দেখা যাবে দক্ষিণের সুপারস্টার যশকে। প্রায় ৪,০০০ কোটি টাকা বাজেটের এই ছবির প্রথম অংশ ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে, দ্বিতীয় অংশ  ২০২৭ সালে। এই ছবিকে ঘিরেই সবচেয়ে বেশি কৌতূহল দর্শকমহলে।

আরও পড়ুন-Kailash Kher: ব্যারিকেড ভেঙে কেলেঙ্কারি! গায়ক কৈলাশ খেরের কনসার্টে বিশৃঙ্খলা..

আরও পড়ুন-Dev-Subhashree: দেব-শুভশ্রী বিতর্কে ইতি? অভিনেতার মন্তব্যে নতুন বার্তা

দ্বিতীয় স্থানে রয়েছে শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’। ২০২৩ সালে একের পর এক ব্লকবাস্টার দেওয়ার পর এই ছবিতে কাজ করছেন কিং খান। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হবে তাঁর মেয়ে সুহানা খানের। মুক্তির তারিখ এখনও ঘোষণা না হলেও শাহরুখ খানের জন্মদিনে প্রকাশিত ঝলক ইতিমধ্যেই প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে রণবীর সিংয়ের সুপারহিট ছবি ‘ধুরন্ধর ২’। প্রথম পর্ব মাত্র ২২ দিনে বিশ্বব্যাপী ১,০০০ কোটির বেশি আয় করে ইতিহাস তৈরি করেছে। বিশেষ করে অক্ষয় খান্নার খলনায়ক চরিত্র দর্শকদের মনে দাগ কেটেছে। এই ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৬ সালের ১৯ মার্চ, ঈদের দিনে।

চতুর্থ স্থানে আছে যশের ‘টক্সিক’। ‘কেজিএফ ২’-এর পর এই ছবির মাধ্যমেই বড় পর্দায় ফিরছেন তিনি। গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে কিয়ারা আদবানির উপস্থিতিও আগ্রহ বাড়িয়েছে। ধুরন্ধর ২ -এর সঙ্গেই ঈদের সময় মুক্তি পাবে এই ছবি, ফলে বড় বক্স অফিসে ঝড় তোলার সম্ভাবনা রয়েছে।

পঞ্চম স্থানে রয়েছে থালাপতি বিজয়ের শেষ ছবি ‘জন নায়াগান’। ২০২৬ সালের ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা এই ছবির। শোনা যাচ্ছে, এই ছবির পর পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হবেন বিজয়, যার ফলে ছবিটি নিয়ে উত্তেজনা আরও বেড়েছে।

আরও পড়ুন- "আমরা আর কতদিন চুপ থাকব?" বাংলাদেশে লাগাতার হিন্দু নিধন, গর্জে উঠলেন জয়া প্রদা

আরও পড়ুন-Kailash Kher: ব্যারিকেড ভেঙে কেলেঙ্কারি! গায়ক কৈলাশ খেরের কনসার্টে বিশৃঙ্খলা..

আরও পড়ুন-Dev-Subhashree: দেব-শুভশ্রী বিতর্কে ইতি? অভিনেতার মন্তব্যে নতুন বার্তা

ষষ্ঠ স্থানে রয়েছে প্রভাস অভিনীত ‘রাজা সাব’। ‘কল্কি ২৮৯৮ এডি’-র পর এই ছবিতে দেখা যাবে তাঁকে। সঞ্জয় দত্ত ও নিধি আগরওয়ালও রয়েছেন এই ছবিতে। পোঙ্গল উপলক্ষে ২০২৬ সালের জানুয়ারিতে মুক্তি পাবে এই সিনেমা।

সপ্তম স্থানে আছে ‘টোয়েন্টি ওয়ান’। মূলত ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে ২০২৬ সালের ১ জানুয়ারি করা হয়েছে। ধর্মেন্দ্রর ভক্তদের জন্য এই ছবি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অগস্ত্য নন্দ।

অষ্টম স্থানে রয়েছে তামিল পিরিয়ড ড্রামা ‘পরশক্তি’। সুধা কোঙ্গারা পরিচালিত এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শিবকার্থিকেয়ন (Sivakarthikeyan)। পোঙ্গলেই মুক্তি পাবে এই ছবিও।

নবম স্থানে আছে মোহনলাল অভিনীত ‘দৃশ্যম ৩’। ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। ২০২৬ সালে মুক্তি নিশ্চিত হলেও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। অজয় দেবগণের হিন্দি সংস্করণের আগেই মালায়ালাম ভার্সন মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তালিকার দশম ও শেষ স্থানে রয়েছে ‘বর্ডার ২’। প্রায় ২৮ বছর পর ফের সৈনিকের চরিত্রে ফিরছেন সানি দেওল। সম্প্রতি প্রকাশিত টিজার দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বরুণ ধাওয়ান, আহান শেঠি ও দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে ছবিটি মুক্তি পাবে ২৩ জানুয়ারি, ২০২৬।

আরও পড়ুন- বক্স অফিসে ইতিহাস সৃষ্টি, ২২ দিনে ১০০০ কোটির মাইলফলক ছুঁয়ে নজির, একের পর এক রেকর্ড ভাঙছে ধুরন্ধর

bollywood Cinema