/indian-express-bangla/media/media_files/2025/11/17/534833301_25036982979232808_7065792511761028496_n-2025-11-17-11-40-15.jpg)
সবসময় প্রেমের বিয়ের প্রতিই ঝোঁক ছিল: মৌবনী সরকার
Moubani Sorcar Wedding:
পার্টনারের খুঁজতে গিয়ে হতাশা
'আমি দীর্ঘদিন ধরে মনের মতো পার্টনার খোঁজার চেষ্টা করেছিলাম। বহুবার নিজের কল্পনায় পার্টনারকে এঁকেছি। কিন্তু, যতবার আমি এই কাজটা করেছি ততবারই প্রত্যাশা বেড়ে গিয়েছে। আমার ভাবনার সঙ্গে তাল মিলিয়ে সঙ্গী পাওয়া বাস্তবে সম্ভব নয় সেটা বুঝেছিলাম। শুধু তাই নয় প্রত্যাশা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায় যখন হতাশা আমাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল। বাবা-মা আমাকে ওই পরিস্থিতি থেকে বাঁচিয়েছেন।'
বাবা-মায়ের পরামর্শ
'ওঁরা আমাকে বোঝান এভাবে জীবনে চলা সম্ভব নয়, কাউকেই পছন্দ হচ্ছে না এটা হতে পারে না। বাবা-মা বলেছিলেন, তুমি আসলে কাউকে সুযোগটাই দাওনি। আমি ওঁদের কথা শুনে ভাবনায় পরিবর্তন আনি, যদিও সম্বন্ধ করে বিয়েতে একেবারেই বিশ্বাসী নই। সবসময় প্রেমের বিয়ের প্রতিই ঝোঁক ছিল। বাবা-মায়ের লাভ ম্যারেজ, ছোট থেকে সেটাই দেখেছি। বন্ধুবান্ধবদেরও দেখেছি ওঁরা প্রেমের বিয়েতে কত সুখী। আমারও ইচ্ছে হতো, তবে নিজের জীবন থেকে একটা শিক্ষা অর্জন করেছি। সেটা হল আমরা লাভ আর অ্যারেঞ্জ ম্যারেজ দুটোকে উত্তর আর দক্ষিণ মেরুর মতো আলাদা করে দেখি।'
ভাবনায় বদল
'আমার মনে হয় যাঁরা লাভ ম্যারেজে বিশ্বাসী তাঁরা নিজের পছন্দ মতো একজন জীবনসঙ্গীকে খুঁজে নেয়। এরপর তাঁর সঙ্গেই পুরো জীবন কাটাতে অঙ্গীকারবদ্ধ। যখন আমি অ্যারেঞ্জ ম্যারেজের প্রসেসটায় এন্ট্রি নিলাম তখন বুঝলাম দুটো কিন্তু খুব একটা আলাদা নয়। বেশ কয়েকজন মানুষকে না বলার পর একজনকে হ্যাঁ বললাম। তখন নিজেরই মনে হল সবাইকে ছেড়ে কী ভাবে এই মানুষটাকে হ্যাঁ বললাম, নিশ্চয়ই আমি তাঁর মধ্যে কিছু একটা দেখেছি বা ভাল লেগেছে। সেটা কখন কীভাবে হল আজও বুঝতে পারি না।'
আরও পড়ুন চুপিসারে সিঙ্গল টু মিঙ্গল, গোপনে কেন বিয়ের সিদ্ধান্ত জনপ্রিয় টেলি অভিনেত্রী রূপালির?
প্রথম দেখা
'আমার মনে আছে আমি যেদিন প্রথমবার আমার হবু বরের সঙ্গে দেখা করি সেদিন আমি একদম চুপ ছিলাম। অথচ আমি সকাল থেকে রাত বকবক করি সেটা সকলে জানে। কিন্তু, সেদিন ও আমাকে বারবার বলছিল, তুমি কী কোনও কথা বলবে না? আসলে সেই মুহূর্তে মনের ভিতর উথাল পাতাল হচ্ছিল। তবে ওঁর সঙ্গে পরিচয় হওয়ার পর অ্যারেঞ্জ ম্যারেজ সম্পর্কে ধারণাটা আমার পুরো বদলে গিয়েছে। কার জীবনে কখন পার্টনার এসে যাবে, কোন পরিস্থিতিতে তাঁদের দেখা হবে সেটা কিন্তু, কারও হাতে নেই। তবে সম্বন্ধ করে বিয়ে হলেও খোলা আকাশের মতো যদি উদারতা দিয়ে উলটো দিকের মানুষটার মন পড়ার চেষ্টা করা হয় তখনই বোঝা যায় প্রকৃত পার্টনার সামনেই আছে।'
মৌবনীর আকাঙ্খা
'এখন আমার আর হবু শ্বশুরবাড়ি দুই পরিবারই এক সুতোয় বাঁধা পড়েছে। আর দুই তরফই ভীষণ সাপোর্টিভ। তাঁরা আমার প্রতিভায় বিশ্বাসী। ওঁরা বিশ্বাস করেন আমি দেশের হয়ে, জাতির হয়ে ভাল কিছু একটা করব। আমিও তাঁদের প্রত্যাশা পূরণ করতে চাই, আমার কারণে যেন কখনও কেউ হতাশ না হয় সেই দিকে খেয়াল রাখব। প্রত্যেককে আমি যেন ভালবাসায় বেঁধে রাখতে পারি। বিয়ের পর সব দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি। মা-ঠাম্মিদের দেখেছি সংসারে মহিলাদের গুরুত্ব ঠিক কতখানি।'
আরও পড়ুন সই বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে মন খারাপ 'রাঙা বউ' শ্রুতির, কেন আড়ম্বরহীন জীবনের বিশেষ দিন?
ভালবাসার স্টুডিওপাড়া
'অনেকেই ভাবেন ফিল্ম ইন্ডাস্ট্রি খুব খারাপ। কিন্তু, আমার কাছে ওটা খুব শান্তির জায়গা। প্রত্যেকে আমাকে খুব ভালবাসেন, স্নেহ করেন। বিয়ের শুভেচ্ছাবার্তায় আমার ফোনের মেসেজ বক্স উপচে পড়ছে। তাঁরা কিন্তু, অভিনেত্রী মৌবনী সরকারকে নয়, কাছের একজন মানুষকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছে। যতটা ভালবাসা আমি সকলের থেকে পেয়েছি তার দ্বিগুণ আমি তাঁদের ফিরিয়ে দিতে চাই।'
আরও পড়ুন 'কখনও বউ বলে মনে হয়নি', বিবাহবার্ষিকীতে মানালির 'মন কি বাত'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us