/indian-express-bangla/media/media_files/2025/11/13/mahesh-2025-11-13-11-16-00.jpg)
আলিয়ার বিয়েতে না যেতে পেরে কী দাবি মুকেশের...
Mahesh Bhatt: নব্বই এবং ২০০০-এর দশকে, বলিউডে 'বিশেষ ফিল্মস' ছিল এক সোনালি অধ্যায়ের নাম- মহেশ ভাট এবং মুকেশ ভাটের যৌথ প্রযোজনা ব্যানার, যা একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছিল। আশিকি, সড়ক, রাজ এবং মার্ডার— এই ব্যানারের অধীনে নির্মিত ছবিগুলি শুধু বক্স অফিসে নয়, সংগীতপ্রেমীদের মনেও গভীর ছাপ ফেলেছিল। বিশেষ ফিল্মস ধীরে ধীরে এমন এক প্রযোজনা সংস্থায় পরিণত হয়েছিল, যা ভাল গল্প এবং উৎকৃষ্ট মানের সঙ্গীত উপহার দিত দর্শককে।
তবে ২০২১ সালে, দীর্ঘদিনের এই পারিবারিক এবং পেশাগত অংশীদারিত্বে ফাটল ধরে। ভাইদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, এবং মহেশ ভাট সংস্থা থেকে সরে আসেন। এর পর থেকে সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে ওঠে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুকেশ ভাট এই বিচ্ছেদ এবং তার আবেগের দিকটি খোলাখুলি তুলে ধরেন।
অভিনেতার প্রয়াণে শোকের ছায়া, চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন
লেহরেন রেট্রোর সঙ্গে আলাপে তিনি বলেন, “আমি যদি বলি খারাপ লাগেনি, তাহলে মিথ্যা বলব। অবশ্যই খারাপ লেগেছিল। আমি আলিয়াকে খুব ভালোবাসি, শুধু তাকে নয়, শাহীনকেও। তাই যখন আলিয়া বিয়ে করল, তখন মনে হচ্ছিল আমার নিজের মেয়ের বিয়ে হচ্ছে। আমি সেখানে থাকতে চেয়েছিলাম।”
তিনি আরও জানান, রণবীর কাপুর এবং আলিয়ার মেয়ে রাহার সঙ্গেও তার এখনও দেখা হয়নি। “যখন জানলাম আলিয়া মা হতে চলেছে, তখন সত্যিই মনে হচ্ছিল চোখে জল এসে যাবে রাহাকে দেখার পর। তিনি বলেন, আমি বাচ্চাদের খুব ভালোবাসি।”
Shah Rukh Khan-Mannat: শাহরুখের মন্নতের দাম জানেন? চোখ কপালে উঠবে শুনলে
তবে মুকেশ আলিয়ার সঙ্গে যোগাযোগ না করার কারণও স্পষ্ট করেছেন। তার কথায়, “আমি চাইনি তাকে অস্বস্তিতে ফেলতে। আমি জানি, যদি আমি দেখা করতে যাই, তাহলে সে হয়তো অস্বস্তি বোধ করবে। এটাও ভাববে, যে তার বাবা (মহেশ ভাট) কীভাবে নেবেন সেটা। তবুও আমি মন থেকে ওদের জন্য প্রার্থনা করেছি, আশীর্বাদ পাঠিয়েছি।”
এদিকে, চলচ্চিত্র নির্মাতা বিক্রম ভাটও এই পারিবারিক টানাপোড়েনের কথা প্রকাশ করেছেন। তিনি স্মরণ করেন, "একদিন ভাট সাহেব আমাকে বলেছিলেন— ‘তুমি কোম্পানি ছেড়ে দাও। আমার ভাই আমাকে বছরের পর বছর ধরে শোষণ করেছে, আমি চাই না সে তোমাকেও শোষণ করুক।’”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us